Header Premium (728×90)

রাজনীতি

ঢাকা-৭ আসনের বিএনপি প্রাথী হামিদুর রহমান ভোট দিলেন

ফখরুল আলম সাজু

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নিবাচন ও গণভোটে ঢাকা-৭ আসনে ধানের শীষের প্রার্থী হামিদুর রহমান হামিদ ভোট দিয়েছেন।

আজ ১২ ফেব্রুয়ারী বৃহস্পতিবার সকাল ৮টা ৫০ মিনিটে তিনি আই.ই.টি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিতে আসেন।

ভোট দেওয়ার পর হামিদুর রহমান বলেন, এখন পর্যন্ত যেভাবে ভোট হচ্ছে, তাতে আমরা আশাবাদী, ভোটারদের উপস্থিতি ভালো, মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে আসছেন, ইনশাআল্লাহ জয় লাভের ব্যাপারে শতভাগ আশাবাদি।

তিনি বলেন, আমার এলাকার সকল ভোটারকে আহ্বান করছি ভোট দিতে কেন্দ্রে আসুন, ভোটার উপস্থিতি কেমন জানতে চাইলে বলেন, এখান থেকে বেড়িয়ে আরো কিছু কেন্দ্রে যাবো তখন এই আসনের ভোটের পুরো চিত্র বোঝা যাবে।

তিনি আরো বলেন, মানুষের মধ্যে যে উৎসাহ দেখছি তাতে সারাদেশে ধানের শীষের প্রতিটি প্রার্থীই বিপুল ভোটে জয়ী হবে বলে আমরা আশা করছি।

এই আসনে বিএনপির বিদ্রোহী প্রাথীর বিষয়ে প্রশ্ন করা হলে হামিদ বলেন, জনগন ভোটের মালিক, তারাই সিদ্ধান্ত গ্রহণ করবেন, এটাকে আমি কোন চ্যালেঞ্জ মনে করি না।

উল্লেখ্য, আজ সকাল থেকেই ঢাকা-৭ আসনের বিভিন্ন ভোট কেন্দ্রে ভোটারদের উপস্থিতি লক্ষ্য করা গেছে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতায় ভোট গ্রহণ শান্তিপূর্ণ পরিবেশে চলছে বলে জানা গেছে।

উল্লেখিত আসনটি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ২৩, ২৪, ২৫, ২৬, ২৭, ২৮, ২৯, ৩০, ৩১, ৩২, ৩৩, ৩৫, ৩৬, ৫৬ ও ৫৭ নাম্বার ওয়ার্ড নিয়ে গঠিত, ১৫টি প্রশাসনিক ওয়ার্ডের ১৬৪ টি কেন্দ্রে ভোটগ্রহণ হবে, এই আসনের মোট ভোটার ৪ লাখ ৭৬ হাজার ১৭২ জন, এর মধ্যে পুরুষ ২ লাখ ৪৬ হাজার ১৫০, মহিলা ২ লাখ ৩০ হাজার ১০ এবং তৃতীয় লিঙ্গেরে ১২ জন ভোটার রয়েছে।

ঢাকার গুরুত্বপূর্ণ এই আসনে প্রার্থী হয়েছেন মোট ১১ জন।
তারা হলেন:- বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির হামিদুর রহমান (ধানের শীষ), বাংলাদেশ জামায়াতে ইসলামীর মো. এনায়াত উল্লা (দাড়িপাল্লা), ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. আবদুর রহমান (হাতপাখা), জাতীয় পার্টির (জেপি) মোহাম্মদ সাইফুদ্দিন আহম্মেদ মিলন (লাঙ্গল), বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের মাকসুদুর রহমান (ছড়ি), স্বতন্ত্র মোহাম্মদ ইসহাক সরকার (ফুটবল), জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) শাহানা সেলিম (তারা), বাংলাদেশ জাতীয় পার্টির মো. শহিদুল ইসলাম (কাঠাল), বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (মার্কসবাদী) সীমা দত্ত (কাঁচি), বাংলাদেশ খেলাফত আন্দোলনের মো. হাবিবুল্লাহ (বটগাছ), বাংলাদেশ রিপাবলিকান পার্টির (বিআরপি) শফিকুর রহমান (হাতি)।

editor

Recent Posts

ড. ইউনূসকে হেনস্তায় ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে ড. মুহাম্মদ ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকার ব্যবস্থা নেবে…

2 minutes ago

সৌদির ফ্লাইট বিপর্যয়: ক্ষতিগ্রস্ত যাত্রীদের জন্য বেবিচকের সাত জরুরি নির্দেশনা

সৌদি আরবে হুতি বিদ্রোহীদের হামলার জেরে ফ্লাইট চলাচল ব্যাহত হওয়ায় ক্ষতিগ্রস্ত ৯ হাজার ৬৭৪ জন…

20 minutes ago

বর্তমান সরকারের মেয়াদেই সচিবালয় আগারগাঁওয়ে স্থানান্তরের পরিকল্পনা

গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের জানিয়েছেন, বর্তমান সরকারের মেয়াদকালেই সচিবালয় আগারগাঁওয়ে স্থানান্তরের লক্ষ্য নিয়ে কাজ…

29 minutes ago

বঙ্গোপসাগরে স্যাটেলাইট নজরদারি চায় বিএসসিএল, ব্যয় ৬০০ কোটি

বঙ্গোপসাগরে মাছ ধরার নৌযানের অবস্থান শনাক্ত, চলাচল পর্যবেক্ষণ এবং অবৈধ কর্মকাণ্ডের তথ্য সংগ্রহে ৬০০ কোটি…

30 minutes ago

রাজউকের সাবেক চেয়ারম্যান ইকবালসহ আটজনের ১৪ বছরের কারাদণ্ড

প্লট বরাদ্দে অনিয়ম ও দুর্নীতির মামলায় রাজউকের সাবেক চেয়ারম্যান ইকবালউদ্দিন চৌধুরীসহ আটজনকে ১৪ বছরের কারাদণ্ড…

37 minutes ago

শারদীয় দুর্গাপূজায় তিন দিন বন্ধ থাকবে সুপ্রিম কোর্টের কার্যক্রম

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আগামী ২০ থেকে ২২ অক্টোবর পর্যন্ত তিন দিন সুপ্রিম কোর্টের উভয় বিভাগের…

39 minutes ago

This website uses cookies.