Header Premium (728×90)

রাজনীতি

আসন্ন ফেব্রুয়ারির নির্বাচন অবশ্যই পিআর পদ্ধতির মাধ্যমে অনুষ্ঠিত হতে হবে: জামায়াত নেতা গোলাম পরওয়ার

স্টাফ রিপোর্টার রংপুর:

রংপুর নগরীর ঐতিহ্যবাহী পাবলিক লাইব্রেরি মাঠে আজ (১৯ সেপ্টেম্বর) শুক্রবার বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ সমাবেশ করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে এসব মন্তব্য করেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার দাবি করেছেন, ‘দেশের প্রায় ৭০ শতাংশ ভোটারই পিআর পদ্ধতির মাধ্যমে উচ্চকক্ষ ও নিম্নকক্ষ নির্বাচন চায়। জুলাই সনদের আইনি ভিত্তি দিতে হবে, ফ্যাসিবাদের দোসরদের বিচার দৃশ্যমান করতে হবে এবং আসন্ন ফেব্রুয়ারির নির্বাচন অবশ্যই পিআর পদ্ধতির মাধ্যমে অনুষ্ঠিত হতে হবে।’

মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘জুলাই সনদ বাস্তবায়ন না হলে দেশে পুনরায় ফ্যাসিবাদ প্রতিষ্ঠিত হবে। পিআর পদ্ধতি প্রতিটি ভোটারের ভোটের যথাযথ মূল্যায়ন নিশ্চিত করবে। এর ফলে একনায়কতন্ত্রের কোনো সুযোগ থাকবে না। দেশের গণতান্ত্রিক ধারা পুনঃপ্রতিষ্ঠার জন্য জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে হবে। জনগণের দাবি উপেক্ষা করলে রাজনৈতিক সংকট আরও গভীর হবে।’

বক্তারা সবাই জুলাই সনদ বাস্তবায়নের প্রয়োজনীয়তার ওপর জোর দেন এবং বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিকে সময়োপযোগী বলে উল্লেখ করেন।

সমাবেশ শেষে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শাপলা চত্বরে গিয়ে শেষ হয়। এতে জেলা ও মহানগর জামায়াতের শীর্ষ নেতৃবৃন্দসহ বিপুল সংখ্যক কর্মী-সমর্থক অংশ নেন। স্লোগানে মুখরিত এ মিছিলে পিআর পদ্ধতিতে নির্বাচন এবং জুলাই সনদ বাস্তবায়নের দাবি ধ্বনিত হয়।

সমাবেশের মধ্য দিয়ে রংপুরে কেন্দ্রীয় কর্মসূচির সফল সমাপ্তি ঘোষণা করে নেতারা বলেন, এ আন্দোলন জনগণের ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠার সংগ্রামের অংশ, যা আগামী দিনগুলোতে আরও বেগবান হবে।

সমাবেশে সভাপতিত্ব করেন জামায়াতের রংপুর মহানগর আমির এটিএম আজম খান। এতে আরও বক্তব্য রাখেন জেলা আমির অধ্যাপক গোলাম রব্বানী, সাবেক মহানগর আমির মাহাবুবুর রহমান বেলাল, মাওলানা মমতাজ উদ্দিন ও অধ্যাপক আনোয়ারুল ইসলামসহ নেতৃবৃন্দ।

editor

Recent Posts

যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুকধারীর হামলা, নিহত ৩ শিশু ও শিক্ষক

যুক্তরাষ্ট্রের ওরেগনের একটি প্রাথমিক স্কুলে বন্দুকধারীর হামলায় তিন শিশু ও এক শিক্ষক নিহত হয়েছেন। ঘটনায়…

4 minutes ago

ফ্রান্সে মূল্যস্ফীতি ৩.১%, এক বছরে জ্বালানির দাম বেড়েছে ২১.৩ শতাংশ

জ্বালানির মূল্যবৃদ্ধির প্রভাবে সেপ্টেম্বরে ফ্রান্সে বার্ষিক ভোক্তা মূল্যস্ফীতি বেড়ে ৩.১ শতাংশে দাঁড়িয়েছে, যা আগস্টে ছিল…

22 minutes ago

আইএমএফের নতুন ঋণ পেতে যেসব শর্ত পূরণ করতে হবে বাংলাদেশকে

বাংলাদেশের জন্য প্রস্তাবিত ৪৫০ থেকে ৫০০ কোটি ডলারের নতুন ঋণ কর্মসূচি নিয়ে আলোচনায় রাজস্ব আহরণ…

1 hour ago

চুল টেনে ৪ ম্যাচ নিষিদ্ধ ভিনিসিয়ুস, খেলা হবে না এল ক্লাসিকো

প্রতিপক্ষের খেলোয়াড়ের চুল টানা এবং ম্যাচ কর্মকর্তাদের সিদ্ধান্তের প্রতিবাদ জানানোর অপরাধে চার ম্যাচের নিষেধাজ্ঞা পেয়েছেন…

1 hour ago

শারদীয় দুর্গাপূজায় শিক্ষাপ্রতিষ্ঠানে ১০ দিনের ছুটি শুরু

শারদীয় দুর্গাপূজা ও অন্যান্য ধর্মীয় উৎসব উপলক্ষে দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ১০ দিনের ছুটি শুরু হয়েছে।…

1 hour ago

আজ ছোট পর্দায় বাংলাদেশ-শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ নারী ত্রিদেশীয় সিরিজের ফাইনাল

বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার অনূর্ধ্ব-১৯ নারী ত্রিদেশীয় সিরিজের ফাইনাল ম্যাচটি আজ বেলা ১১টায় সরাসরি সম্প্রচার…

2 hours ago

This website uses cookies.