মোঃ জাহিদুর রহিম মোল্লা
রাজবাড়ী জেলা প্রতিনিধি:
রাজবাড়ী বালিয়াকান্দিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র ্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩ সেপ্টেম্বর) বিকালে উপজেলা বিএনপির ও সহযোগী সংগঠনের আয়োজনে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির অস্থায়ী কার্যালয় থেকে বর্ণাঢ্য র ্যালি বের হয় এবং র ্যালি শেষে চৌরঙ্গী মোড়ে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছ।
সভায় উপজেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন খানের সভাপতিত্বে বক্তৃতা করেন, বালিয়াকান্দি উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক খোন্দকার মশিউল আজম চুন্নু,সাবেক সদস্য সচিব মিজানুর রহমান বিল্লাল, সাবেক সাংগঠনিক সম্পাদক আবদুল ওহাব মন্ডল, দপ্তর সম্পাদক মাসুদুর রহমান, জামালপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মীর মনিরুজ্জামান বাবু, বালিয়াকান্দি সদর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মহসিন খান, রফিক উল-দ্দৌলা বাবলু প্রমুখ।
এসময় বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২