স্টাফ রিপোর্টার
রংপুর।
আজ (১ সেপ্টেম্বর) সোমবার
দুপুরে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে নীলফামারী জেলা বিএনপির আয়োজনে জেলা শহরের পিটিআই মোড়ে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের খালাতো ভাই ও সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিন বলেছেন, আজকে ওই টুপিওয়ালা আর বাচ্চাদের দল চায় না ১টি নির্বাচন হোক। কিন্তু গণতন্ত্রে ফিরতে হলে একমাত্র উপায় হচ্ছে একটি স্বাধীন ও স্বচ্ছ গণতান্ত্রিক নির্বাচন।
ইঞ্জিনিয়ার তুহিন বলেন, “যখন আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে ফিরে যেতে চাই, তখন একটি দল এবং সরকারের কিছু অংশ মিলে বিভ্রম সৃষ্টি করছে। তারা জানে নির্বাচনে গেলে আর ক্ষমতায় যাওয়ার সুযোগ নেই। তাই নানা ফর্মুলা দিচ্ছে, নির্বাচন ঠেকানোর পাঁয়তারা করছে, পিআর পদ্ধতির কথা বলছে। কিন্তু আমাদের সংবিধানে এমন কোনো পদ্ধতি নেই।”
সমাবেশে জেলা ও উপজেলা বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। পরে এক বর্ণাঢ্য র্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি হয়।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২