মোঃ মাহবুবুর রহমান, ব্যুরো প্রধান --ঢাকা বিভাগ ,
নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার তারাব পৌরসভা ৩নং ওয়ার্ডের কান্দাপাড়া এলাকায় পতিত স্বৈরাচার আওয়ামী লীগের বিরুদ্ধে বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল করেন ৩নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। ৪ এপ্রিল শুক্রবার তারাব পৌরসভা ৩নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ ফরহাদ মিয়ার নেতৃত্বে মিছিলটি অনুষ্ঠিত হয়। উক্ত প্রতিবাদ মিছিলে উপস্থিত ছিলেন তারাব পৌর যুবদল নেতা মোঃ ফারুক মিয়া,তারাব পৌর ছাত্রদলের সাবেক যুগ্ম-আহ্বায়ক রাহাত,স্বেচ্ছাসেবক দল নেতা আবু-সিদ্দিক,হাবিব সহ কয়েক 'শ বিএনপি নেতাকর্মী ও এলাকার জনগণ। অনুসন্ধান করে জানা যায়, কান্দাপাড়া গ্রামের হিজলতলী এলাকায় স্বৈরাচার আওয়ামী লীগের নেতাকর্মীরা একটি মিছিলের প্রস্তুতি নিচ্ছে। তাৎক্ষণিক বিএনপি নেতাকর্মীরা সংগঠিত হয়ে বিক্ষোভ মিছিল বের করলে আওয়ামী লীগের নেতাকর্মীরা সটকে পরে।
উক্ত মিছিলের পর সংক্ষিপ্ত বক্তব্যে নেতারা বলেন,গত জুলাই আন্দোলনে ছাত্রজনতার রক্তের বিনিময় অর্জিত স্বাধীন বাংলাদেশে খুনি হাসিনার দোসরদের পদচারণা আমরা মেনে নেবো না।
জুলাই বিপ্লবে গনহত্যার দায়ে আওয়ামী লীগ কে নিষিদ্ধ করতে হবে। বাংলার মাটিতে আওয়ামী লীগের রাজনীতি করার কোন অধিকার নাই। আবার যদি খুনিরা মাথাচাড়া দিয়ে উঠতে চায়,তাহলে দাঁত ভাঙ্গা জবাব দেওয়া হবে।
মিছিল শেষে বিএনপি নেতাকর্মীরা ঐ এলাকায় অবস্থান করেন।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২