হাফিজুর রহমান,
নোয়াখালী জেলা প্রতিনিধি:
নোয়াখালী-০১ আসনের সোনাইমুড়ী হাইস্কুল মাঠে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর উদ্যোগে এক বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।
জনসভায় নোয়াখালী-০১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব মোঃ জহিরুল ইসলাম-এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (পীরসাহেব চরমোনাই)।
প্রধান অতিথির বক্তব্যে পীরসাহেব চরমোনাই বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ দেশের মানুষের ন্যায়বিচার, ইনসাফভিত্তিক সমাজ ও দুর্নীতিমুক্ত রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক আন্দোলন চালিয়ে যাচ্ছে। তিনি সৎ ও যোগ্য নেতৃত্ব নির্বাচনে সকলকে সচেতন ভূমিকা রাখার আহ্বান জানান।
সভাপতির বক্তব্যে প্রার্থী জহিরুল ইসলাম বলেন, সাধারণ মানুষের অধিকার রক্ষা, সুশাসন প্রতিষ্ঠা ও ইসলামী মূল্যবোধভিত্তিক সমাজ গঠনে হাতপাখা প্রতীকের পক্ষে গণরায় গড়ে তুলতে সকল নেতা-কর্মী ও জনগণের সহযোগিতা প্রয়োজন।
জনসভায় ইসলামী আন্দোলন বাংলাদেশসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, কর্মী-সমর্থক এবং বিপুল সংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। সভা শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
মোঃ রাব্বি হাসান দিনাজপুর প্রতিনিধি: ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির গ্রাহকদের স্বার্থ রক্ষা, আমানতের নিরাপত্তা নিশ্চিতকরণ…
মোঃ রাব্বি হাসান দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের কাহারোল উপজেলায় ১৭৫ জন অসহায়, দুস্থ ও দরিদ্র মানুষের…
ফখরুল আলম সাজু বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক পদে স্থান পেয়েছেন…
জান্নাতুল ফাহিমা তানহা, নিজস্ব প্রতিনিধি: চট্টগ্রাম জেলার পতেঙ্গা এলাকায় কোস্ট গার্ড এর বিশেষ অভিযান চালিয়ে…
তিমির চন্দ্র দাস, ক্রাইম রিপোর্টার ফেনী: ফেনী জেলা সোনাগাজী পৌরসভার ময়লা-আবর্জনা মতিগঞ্জ ইউনিয়নের ঘনবসতিপূর্ণ এলাকায়…
মশিউর রহমান, কুমিল্লা জেলা প্রতিনিধি: কুমিল্লার বুড়িচংয়ে এক পুলিশ সদস্যকে দায়িত্ব পালনকালে কুপিয়ে জখম করেছে…
This website uses cookies.