Header Premium (728×90)

রাজনীতি

বালিয়াকান্দির শালমারা ও চামটায় ব্যারিস্টার মানিকের জনসম্পৃক্ত মতবিনিময় সভা

মোঃ জাহিদুর রহিম মোল্লা
রাজবাড়ী জেলা প্রতিনিধি:

রাজবাড়ী-২ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মনোনয়ন প্রত্যাশী, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও সহকারী অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার কাজী রহমান মানিক বালিয়াকান্দির শালমার ও চামটা বাজারে জনতার সাথে মতবিনিময় করেছেন।

১৫ অক্টোবর (মঙ্গলবার) সন্ধ্যায় বালিয়াকান্দি সদর ইউনিয়নের শালমারা ও চামটা বাজারে দুই স্থানে পৃথক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভাসভাপতিত্ব করেন মালমারার ফরিদ আহমদ ও অসিদ বরণ রায়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্যারিস্টার কাজী রহমান মানিক তিনি বলেন, বালিয়াকান্দি, কালুখালী ও পাংশার মানুষের ভালোবাসা আমার সবচেয়ে বড় শক্তি। আমি যদি দলীয় মনোনয়ন পাই, তবে এ অঞ্চলের উন্নয়ন ও গণমানুষের অধিকার আদায়ে নিজেকে সম্পূর্ণভাবে উৎসর্গ করব। রাজনীতি আমার কাছে ক্ষমতা নয়, সেবা করার প্রতিশ্রুতি।

সভায় আরও বক্তব্য রাখেন—

ছাত্রদলের সাবেক সভাপতি রোকনুজ্জামান সাহিন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রফিকুজ্জামান লিটন, সদর ইউনিয়ন যুবদলের সভাপতি মো. সেলিম শেখ, যুবদল নেতা রুবেল কাজী, সদর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নাজমুল হোসেন, কুমারেস, পুলক, মুরাদ মোল্লা, মুসফিকুর রহমান, ফজলুল হক, রাসেল, মিজান ফকির ও মান্নান মণ্ডলসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

সভা শেষে স্থানীয় জনগণ ব্যারিস্টার মানিককে শুভেচ্ছা জানিয়ে রাজবাড়ী-২ আসনের আগামী নির্বাচনে তাকে বিএনপির প্রার্থী হিসেবে দেখতে চাওয়ার আকাঙ্ক্ষা ব্যক্ত করেন।

saju

Recent Posts

কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন রবিউল ইসলাম নয়ন

ফখরুল আলম সাজু বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক পদে স্থান পেয়েছেন…

13 hours ago

চট্টগ্রাম পতেঙ্গায় ৫ লক্ষ টাকার চোরাই কয়লা জব্দ

জান্নাতুল ফাহিমা তানহা, নিজস্ব প্রতিনিধি: চট্টগ্রাম জেলার পতেঙ্গা এলাকায় কোস্ট গার্ড এর বিশেষ অভিযান চালিয়ে…

13 hours ago

সোনাগাজী পৌরসভার কোরবানি বর্জ্য ফেলার প্রতিবাদে মানববন্ধন

তিমির চন্দ্র দাস, ক্রাইম রিপোর্টার ফেনী: ফেনী জেলা সোনাগাজী পৌরসভার ময়লা-আবর্জনা মতিগঞ্জ ইউনিয়নের ঘনবসতিপূর্ণ এলাকায়…

13 hours ago

কুমিল্লায় তদন্তে আসা পুলিশ সদস্যকে কুপিয়ে জখম

মশিউর রহমান, কুমিল্লা জেলা প্রতিনিধি: কুমিল্লার বুড়িচংয়ে এক পুলিশ সদস্যকে দায়িত্ব পালনকালে কুপিয়ে জখম করেছে…

14 hours ago

ব্রাহ্মণপাড়া থানা পুলিশের অভিযানে ৮০ বোতল বিদেশী মদ উদ্ধার

ফখরুল আলম সাজু কুমিল্লা জেলা ব্রাহ্মণপাড়া উপজেলা উত্তর তেতাভূমি এলাকায় থানা পুলিশের বিশেষ অভিযানে ৮০…

14 hours ago

বরুড়ায় ৬ বছরের নিষ্পাপ শিশুকে ধর্ষণ ঘৃণ্য অপরাধী এখনও পলাতক

ফখরুল আলম সাজু কুমিল্লা জেলা বরুড়া উপজেলায় ১ নারকীয় ঘটনায় মাত্র ৬ বছর বয়সী ১টি…

15 hours ago

This website uses cookies.