Header Premium (728×90)

শর্তসাপেক্ষে মুক্তি পেলেন সিজেপির তিন শীর্ষ নেতা

ভারতের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে চলমান বিক্ষোভ-আন্দোলনের দ্বিতীয় দিনে মুক্তি পেয়েছেন তেলাপোকা জনতা পার্টির (সিজেপি) তিন শীর্ষ নেতা। রোববার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আদালত অভিজিৎ দীপকে, সৌরভ দাস এবং আশুতোষ রাঙ্কাকে নির্দিষ্ট শর্তে জামিন প্রদান করেছে।

সিজেপির মুখ্য আইনজীবী রত্না সিং রোববার সকাল ১০টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টের মাধ্যমে নেতাদের মুক্তির বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, প্রায় ২৪ ঘণ্টা আটক রাখার পর রোববার সকালে তাদের দিল্লি ক্যান্টনমেন্ট থানায় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করা হয়। আদালত তাদের মুক্তির শর্ত হিসেবে আগামী এক বছর 'শান্তিভঙ্গ' না করার নির্দেশনা দিয়েছে।

উল্লেখ্য, শনিবার সকালে মুম্বাই থেকে দিল্লি বিমানবন্দরে পৌঁছানোর পরপরই সিজেপির এই তিন নেতাকে আটক করা হয়েছিল। এদিকে, শনিবার দিল্লিতে অনুষ্ঠিত বিক্ষোভকে কেন্দ্র করে দিল্লি পুলিশ ২০টিরও বেশি মামলা দায়ের করেছে। পুলিশ কর্মীদের ওপর হামলা এবং নিষেধাজ্ঞা অমান্য করার অভিযোগে এই মামলাগুলো করা হয়েছে বলে জানানো হয়েছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin

Recent Posts

এপিএল ড্রাফটে নাম লিখিয়েছেন বাংলাদেশের আট ক্রিকেটার

আফগানিস্তান প্রিমিয়ার লিগের (এপিএল) দ্বিতীয় আসরের খেলোয়াড় ড্রাফটে সাকিব আল হাসান, মুশফিকুর রহিম ও মুস্তাফিজুর…

2 minutes ago

গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের

ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধীন প্রতিষ্ঠান গ্রামীণ কল্যাণকে এনবিআরের দাবি করা ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের…

8 minutes ago

সাংবাদিক সাজেদা হকের মামলায় মিরাজ-কুসুমের বিরুদ্ধে চার্জ গঠনের আদেশ

সাংবাদিক সাজেদা হকের দায়ের করা সাধারণ ডায়েরি (জিডি) তদন্ত শেষে খন্দকার মিরাজুল ইসলাম ও কুসুম…

13 minutes ago

রাড্ডাকাণ্ডে শূন্য হওয়া সংরক্ষিত নারী আসনে ভোট ১২ নভেম্বর

রাজধানীর মিরপুরের রাড্ডাকাণ্ডে পদত্যাগ করা সংসদ সদস্যের শূন্য আসনে আগামী ১২ নভেম্বর ভোটগ্রহণের দিন ধার্য…

17 minutes ago

সৌদি-হুথি সংঘাত নিরসনে মধ্যস্থতার প্রস্তাব ইরানের

সৌদি আরব ও ইয়েমেনের হুথি বিদ্রোহীদের মধ্যে ক্রমবর্ধমান সংঘাত বন্ধে মধ্যস্থতার প্রস্তাব দিয়েছে ইরান। তেহরান…

19 minutes ago

সৌদি আরবে ফ্লাইট বিপর্যয়: ৫১টি ফ্লাইট বাতিল ও ৫ হাজার যাত্রী ক্ষতিগ্রস্ত

সৌদি আরবের রিয়াদসহ বিভিন্ন বিমানবন্দরে ফ্লাইট চলাচল ব্যাহত হওয়ায় ঢাকা থেকে ৫১টি ফ্লাইট বাতিল ও…

44 minutes ago

This website uses cookies.