Header Premium (728×90)

Categories: জাতীয়

রাড্ডাকাণ্ডে শূন্য হওয়া সংরক্ষিত নারী আসনে ভোট ১২ নভেম্বর

রাজধানীর মিরপুরের রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা ও ভাঙচুরের ঘটনার জের ধরে পদত্যাগ করা বিএনপির সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টির শূন্য ঘোষিত সংরক্ষিত নারী আসনে আগামী ১২ নভেম্বর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। সোমবার (১২ অক্টোবর) নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব স্বাক্ষরিত এ সংক্রান্ত তফসিল থেকে বিষয়টি জানা গেছে।

ঘোষিত সময়সূচি অনুযায়ী, রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন নির্ধারণ করা হয়েছে আগামী ২৬ অক্টোবর। পরদিন ২৭ অক্টোবর মনোনয়নপত্র বাছাই করা হবে। বাছাইয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল আবেদন গ্রহণ করা হবে ২৮ অক্টোবর এবং সেসব আপিলের নিষ্পত্তি করা হবে ২৯ অক্টোবর।

তফসিলে প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১ নভেম্বর এবং প্রার্থীদের প্রতীক বরাদ্দের দিন ২ নভেম্বর ধার্য করা হয়েছে। সকল প্রক্রিয়া সম্পন্ন করার পর আগামী ১২ নভেম্বর অনুষ্ঠিত হবে চূড়ান্ত ভোটগ্রহণ।

উল্লেখ্য, সম্প্রতি মিরপুরের রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটলে দলীয় প্রধানের নির্দেশে বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি পদত্যাগ করেন। ফলে সংসদীয় আসনটি শূন্য হয়ে পড়ে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Alokito Bangladesh

Recent Posts

আইনের শাসন ও স্থিতিশীলতায় বিএনপি বিশ্বাসী: রুহুল কবির রিজভী

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বিএনপি শান্তি, স্থিতিশীলতা ও আইনের শাসন প্রতিষ্ঠায় বিশ্বাসী।…

10 minutes ago

যুক্তরাজ্যে ভুয়া আশ্রয় আবেদনের অভিযোগে বাংলাদেশিসহ গ্রেপ্তার ৩

যুক্তরাজ্যে সমকামী পরিচয়ে ভুয়া আশ্রয় আবেদনের অভিযোগে বাংলাদেশি সংগীতশিল্পী সাজ্জাদ মিয়াসহ কয়েকজনকে গ্রেপ্তার করেছে ব্রিটিশ…

16 minutes ago

দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিতে রংপুর মেট্রোপলিটন পুলিশের মতবিনিময়

আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশে উদযাপনের লক্ষ্যে রংপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে আয়োজিত মতবিনিময়…

19 minutes ago

তাজমিন হত্যা: রাজুকে জিজ্ঞাসাবাদ শেষে কক্সবাজারেই রেখে ফিরল কুমিল্লা ডিবি

কুমিল্লায় সপ্তম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল তাজমিন হত্যা মামলায় আটক রিয়াজ উদ্দিন রাজুকে নিজেদের হেফাজতে নেয়নি…

20 minutes ago

নাগরিক হিসেবে সবার অধিকার নিশ্চিত করতে বদ্ধপরিকর সরকার: প্রধানমন্ত্রী

ঢাকা-১৭ আসনের হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময়কালে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ধর্মের ভিত্তিতে নয়, নাগরিক…

29 minutes ago

দুই কোটির বেশি মূল্যের বিএমডব্লিউ গাড়ি কিনলেন রণবীর সিং

বলিউড অভিনেতা রণবীর সিং নিজের গাড়ির সংগ্রহে যুক্ত করেছেন বিএমডব্লিউ আই৭ মডেলের একটি বিলাসবহুল বৈদ্যুতিক…

32 minutes ago

This website uses cookies.