Header Premium (728×90)

হরিরামপুরে ইজিবাইক-ভ্যান সংঘর্ষে ভ্যানচালকের মৃত্যু

মানিকগঞ্জের হরিরামপুরে একটি যাত্রীবাহী ইজিবাইক ও ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ইয়ারদ্দি বেপারী (৪৫) নামে এক ভ্যানচালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুরের দিকে উপজেলার বলড়া ইউনিয়নের বলড়া-ধুলশুড়া আঞ্চলিক সড়কের কচুয়ার মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত ইয়ারদ্দি বেপারী বলড়া ইউনিয়নের পিপুলিয়া গ্রামের দানেজ বেপারীর ছেলে। পেশায় তিনি একজন ভ্যানচালক ছিলেন।

স্থানীয় বাসিন্দারা জানান, দুপুরে বলড়া-ধুলশুড়া আঞ্চলিক সড়ক দিয়ে ভ্যান নিয়ে যাওয়ার সময় কচুয়ার মোড় এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির ইজিবাইকের সঙ্গে সেটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ভ্যানচালক ইয়ারদ্দি বেপারী গুরুতর আহত হন। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনার খবর পেয়ে হরিরামপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জেওএম তৌফিক আজম জানান, খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। তবে নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় পরবর্তী আইনি প্রক্রিয়া স্থগিত রয়েছে। পরিবারের সদস্যরা পুলিশকে জানিয়েছেন যে এই ঘটনায় তাদের কোনো অভিযোগ নেই।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Alokito Bangladesh

Recent Posts

পীরগাছায় দিনে দলিল ফেরত, রাতে টাকার বিনিময়ে নিবন্ধনের অভিযোগ

রংপুরের পীরগাছা সাব-রেজিস্ট্রার কার্যালয়ে দিনের বেলায় নানা ত্রুটির কথা বলে দলিল ফেরত দেওয়া হলেও সন্ধ্যার…

48 seconds ago

পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁসের দাবি

ডিজিটাল প্রযুক্তি প্রতিষ্ঠান পাঠাও-এর প্রায় ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য নিজেদের কাছে থাকার দাবি…

8 minutes ago

মেয়ের পাঠানো ‘লাইভ লোকেশন’ দেখে এসে লাশ পেলেন বাবা

কুমিল্লার লালমাইয়ে এক ফসলি জমি থেকে ১৫ বছর বয়সী এক স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।…

12 minutes ago

কাশ্মীরে ৩০০ ‘অবৈধ বাংলাদেশি’ ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু

ভারতশাসিত জম্মু ও কাশ্মীরে কথিত অবৈধ বাংলাদেশি নাগরিকদের শনাক্ত করে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে…

16 minutes ago

নীল পোশাকে জয়া আহসানের নতুন ছবিতে মুগ্ধ নেটিজেনরা

নীল রঙের পোশাকে সোশ্যাল মিডিয়ায় নতুন ছবি শেয়ার করে ভক্তদের প্রশংসায় ভাসছেন জয়া আহসান। তার…

20 minutes ago

মাদক ও কিশোর গ্যাংমুক্ত সমাজ গড়তে নাগরিকদের এগিয়ে আসার আহ্বান

মাদক ও কিশোর গ্যাংয়ের ভয়াবহতা থেকে সমাজকে রক্ষা করতে সরকারের পাশাপাশি সর্বস্তরের নাগরিককে দায়িত্বশীল ভূমিকা…

21 minutes ago

This website uses cookies.