Header Premium (728×90)

হুতিদের বিরুদ্ধে লড়ছে পাকিস্তানি যুদ্ধবিমান, দাবি নিউইয়র্ক টাইমসের

ইয়েমেনে ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে অভিযানে পাকিস্তানের বিমানবাহিনীর যুদ্ধবিমান অংশ নিচ্ছে বলে দাবি করেছে মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস। সম্প্রতি সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের মধ্যে ‘মক্কা অ্যাকর্ড’ নামের ত্রিপক্ষীয় সামরিক চুক্তি সক্রিয় হওয়ার পরপরই এই বিমান হামলা শুরু হয়েছে বলে জানা গেছে।

নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বৃহস্পতিবার এই তথ্য প্রকাশ করা হয়। পরিচয় গোপন রাখার শর্তে পাকিস্তানের এক জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা পত্রিকাটিকে জানিয়েছেন, হুতিদের লক্ষ্যবস্তুগুলোতে হামলা চালাতে পাকিস্তানি যুদ্ধবিমান ব্যবহার করা হচ্ছে।

এদিকে, পাকিস্তানে নিযুক্ত সাবেক মার্কিন সামরিক অ্যাটাশে ও সাবেক সেনা কর্মকর্তা ডেভিড ও স্মিথের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্লেষকদের ধারণা অনুযায়ী বর্তমানে সৌদি আরবে প্রায় ৮ হাজার পাকিস্তানি সেনা মোতায়েন রয়েছে। এই সেনাদলে বিমানবাহিনী ও আর্মি এয়ার ডিফেন্সের সদস্যরাও অন্তর্ভুক্ত রয়েছেন।

ডেভিড ও স্মিথ মনে করেন, এই পাকিস্তানি সেনাদের প্রধান দায়িত্ব হতে পারে সৌদির তেল স্থাপনাগুলোর নিরাপত্তা নিশ্চিত করা। তবে হুতিদের বিরুদ্ধে সরাসরি স্থলযুদ্ধে পাকিস্তানি বাহিনীর অংশ নেওয়ার সম্ভাবনা কম। কারণ, পাকিস্তান একই সঙ্গে ইরানের সাথেও নিজেদের কূটনৈতিক সম্পর্ক বজায় রাখতে আগ্রহী।

অপর এক পাকিস্তানি কর্মকর্তা জানিয়েছেন, ইয়েমেনে সরাসরি কোনো স্থল অভিযান চালানোর বদলে হুতিদের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালানোর সক্ষমতা কমিয়ে আনতেই পাকিস্তানের ভূমিকা সীমাবদ্ধ থাকতে পারে। এই লক্ষ্যে মূলত বিমান সহায়তা দেওয়া হচ্ছে।

এই অভিযানের বিষয়ে পাকিস্তানের সামরিক বাহিনীর পক্ষ থেকে কোনো মন্তব্য করা হয়নি। তবে দেশটির তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় নিউইয়র্ক টাইমসের এই প্রতিবেদনটিকে সম্পূর্ণ ‘ভুয়া ও বানোয়াট’ আখ্যা দিয়ে তা প্রত্যাখ্যান করেছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin

Recent Posts

আবাসিক এলাকায় নিয়মবহির্ভূত ভবন নির্মাণ বন্ধে সংসদীয় কমিটির কড়া নির্দেশনা

রাজধানীতে অনুমোদিত নকশার ব্যত্যয় ঘটিয়ে ভবন নির্মাণ এবং আবাসিক এলাকায় অনুমোদনহীন বাণিজ্যিক কার্যক্রম বন্ধে কঠোর…

3 minutes ago

জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক হলেন রায়হান আহমেদ তামীম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুব সংগঠন জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন…

7 minutes ago

রমজানে নিত্যপণ্যের সিন্ডিকেট রুখতে কঠোর হুঁশিয়ারি বাণিজ্যমন্ত্রীর

আসন্ন রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্য নিয়ে ব্যবসায়ীদের সিন্ডিকেটের কোনো চেষ্টা সরকার মেনে নেবে না বলে হুঁশিয়ার…

24 minutes ago

গঙ্গা চুক্তিতে ‘গ্যারান্টি ক্লজ’ ফেরাতে চায় বাংলাদেশ, ডিসেম্বরের আগেই সইয়ের আশা

২০২৬ সালের ডিসেম্বরের আগেই ভারতের সঙ্গে গঙ্গার পানি বণ্টন চুক্তি সম্পন্ন করার ব্যাপারে আশাবাদ ব্যক্ত…

26 minutes ago

অক্টোবরের প্রথম সপ্তাহে ডেঙ্গুতে প্রাণ গেল ৪৯ জনের

চলতি বছরের অক্টোবরের প্রথম সাত দিনে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ৪৯ জনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য…

32 minutes ago

বিশ্বসেরা গবেষকদের তালিকায় বেরোবির ৩ শিক্ষক ও ১ শিক্ষার্থী

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানী ও গবেষকের তালিকায় স্থান পেয়েছেন রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি)…

35 minutes ago

This website uses cookies.