খুলনার রূপসা উপজেলার আইচগাতি ইউনিয়নের দুর্জনীমহল গ্রামে দুর্বৃত্তদের গুলিতে আক্তার ঢালী নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। সোমবার (৬ অক্টোবর) সন্ধ্যা পৌনে সাতটার দিকে এই হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটে। এর ঠিক ৫০ দিন আগে আক্তার ঢালীর ছেলে জয় ঢালীকেও (২৭) একই কায়দায় হত্যা করা হয়েছিল।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ঘটনার দিন মাগরিবের নামাজ শেষে আক্তার ঢালী মসজিদের পাশের একটি চায়ের দোকানের বেঞ্চে বসে স্থানীয়দের সঙ্গে কথা বলছিলেন। হঠাৎ গুলির শব্দ শোনা গেলে স্থানীয়রা ও পরিবারের সদস্যরা ঘটনাস্থলে ছুটে যান। সেখানে তাকে বেঞ্চের পাশে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখেন তারা। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান, সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার জাহিদ জানিয়েছেন, দুর্বৃত্তদের গুলিতে আক্তার ঢালী গুলিবিদ্ধ হন। কারা এবং কী কারণে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা পুলিশ খতিয়ে দেখছে।
এর আগে গত ১৫ আগস্ট সন্ধ্যায় দুর্জনীমহলের শহীদের মোড়ে আক্তার ঢালীর ছেলে জয় ঢালীকে গুলি করে ও কুপিয়ে হত্যা করা হয়েছিল। ওই ঘটনায় নিহতের মা নাসিমা বেগম বাদী হয়ে ১৩ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেছিলেন। এদিকে, চলতি বছরে খুলনা জেলার ৯টি থানায় মোট ৩৫টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে, যার মধ্যে রূপসা উপজেলাতেই ১২টি হত্যার ঘটনা রেকর্ড করা হয়েছে।
উপজেলা পরিষদের প্রতিটি সভা শেষ হওয়ার ১৪ দিনের মধ্যে সভার কার্যবিবরণী সরকারের কাছে পাঠানোর জন্য…
সিলেটের কৃষিপণ্য সরাসরি বিদেশে রপ্তানির পথ সুগম করতে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পাশে প্রায় ৩৮০ কোটি…
টেক্সাসে বুধবার আয়োজিত এক সমাবেশে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বারবার বিক্ষোভকারীদের বাধার মুখে পড়তে হয়েছে।…
ইউরোপীয় পার্লামেন্ট ভবনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাড়ে আট ফুট উচ্চতার একটি নগ্ন ভাস্কর্য স্থাপন…
আগামী ২০২৭ সালের ২৩ জানুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন। এই সমাবর্তনে অংশ…
ইউক্রেনজুড়ে রাশিয়া পরিচালিত ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ৫ শিশুসহ অন্তত ৩২ জন নিহত ও…
This website uses cookies.