উপজেলা পরিষদের প্রতিটি সভা শেষ হওয়ার ১৪ দিনের মধ্যে সভার কার্যবিবরণী সরকারের কাছে পাঠানোর জন্য জরুরি নির্দেশনা দিয়েছে স্থানীয় সরকার বিভাগ। একই সঙ্গে সরকারের অগ্রাধিকারমূলক বিভিন্ন প্রকল্প ও উন্নয়নমূলক কর্মকাণ্ডের অগ্রগতি এই কার্যবিবরণীতে বিস্তারিতভাবে উল্লেখ করতে বলা হয়েছে।
গত বুধবার (৭ অক্টোবর) স্থানীয় সরকার বিভাগের উপজেলা-২ শাখা থেকে দেশের সব উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং উপজেলা পরিষদের প্রশাসকদের কাছে এই সংক্রান্ত একটি চিঠি পাঠানো হয়েছে। স্থানীয় সরকার বিভাগের উপসচিব মো. মোজাম্মেল হক রাসেল স্বাক্ষরিত ওই চিঠিতে এই নির্দেশনা দেওয়া হয়।
চিঠিতে উল্লেখ করা হয়, উপজেলা পরিষদ আইন, ১৯৯৮-এর ২৭(৪) ধারা অনুযায়ী, পরিষদের প্রতিটি সভা অনুষ্ঠানের ১৪ দিনের মধ্যে সভার কার্যবিবরণীর একটি অনুলিপি সরকার এবং সংশ্লিষ্ট এলাকার সংসদ সদস্যের কাছে পাঠানো বাধ্যতামূলক। কিন্তু সরকারের নথি পর্যালোচনা করে দেখা গেছে, অধিকাংশ উপজেলা পরিষদ থেকে আইন অনুযায়ী নিয়মিত এই কার্যবিবরণী পাঠানো হচ্ছে না। এর ফলে সরকারের অগ্রাধিকারমূলক বিভিন্ন কার্যক্রমের বাস্তবায়ন ও অগ্রগতি পর্যালোচনা করা সম্ভব হচ্ছে না।
বিশেষ করে ছাদভিত্তিক সোলার প্যানেল স্থাপন, ডেঙ্গু প্রতিরোধ এবং বিভিন্ন উন্নয়নমূলক কাজের অগ্রগতি পর্যবেক্ষণে ঘাটতি দেখা দিচ্ছে। এই পরিস্থিতি কাটিয়ে উঠতে এখন থেকে নিয়মিতভাবে কার্যবিবরণী পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। এতে সরকারের অগ্রাধিকারমূলক কাজের পাশাপাশি পরিষদের ন্যস্ত বিভাগগুলোর সামগ্রিক উন্নয়ন অগ্রগতির তথ্যও থাকতে হবে।
অগ্রাধিকারমূলক কাজের ক্ষেত্রে রঙিন প্রিন্টে কাজের আগের ও পরের তুলনামূলক সচিত্র প্রমাণক পাশাপাশি সংযুক্ত করে পাঠাতে বলা হয়েছে। এই কার্যবিবরণী নিয়মিতভাবে স্থানীয় সরকার বিভাগের নির্দিষ্ট ই-মেইল ঠিকানায় পাঠানোর পাশাপাশি এর একটি হার্ডকপি স্থানীয় সরকার বিভাগের সচিব বরাবর ডাকযোগে বা সরাসরি পাঠাতে হবে। মূলত উপজেলা পরিষদের কার্যক্রমের অগ্রগতি নিয়মিত তদারকি করতেই সরকার এই কঠোর নির্দেশনা জারি করেছে।
গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মূল গেটের ভেতরে ও বাইরে দুটি ককটেলের বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা।…
জাতিসংঘের সাম্প্রতিক প্রতিবেদন অনুযায়ী, ২০৫০ সালের মধ্যে ঢাকা বিশ্বের সবচেয়ে জনবহুল মহানগরে পরিণত হবে। অপরিকল্পিত…
পটুয়াখালীর দশমিনায় মা ইলিশ রক্ষা অভিযানের প্রথম রাতেই তিনজনকে এক মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।…
ইতালি প্রবাসী খোরশেদ আলীর সঙ্গে ফেসবুকে পরিচয় হয় সুমাইয়া নামের এক নারীর। মুঠোফোনে বিয়ের পর…
বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যাকাণ্ডের সময় ছাত্রশিবিরের অনেক নেতাকর্মী ছাত্রলীগের পরিচয় দিয়ে নিজেদের বাঁচিয়ে রেখেছিলেন…
ফিলিস্তিনের পশ্চিম তীরে ইহুদি বসতি সম্প্রসারণ এবং ফিলিস্তিনিদের ওপর নির্যাতনের জেরে বৃটেন ও ইসরাইলের মধ্যে…
This website uses cookies.