Header Premium (728×90)

পোশাককর্মী সায়মন হত্যায় তিনজনের মৃত্যুদণ্ড, একজনের কারাদণ্ড

রাজধানীর মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ এলাকায় পোশাককর্মী সায়মনকে ছিনতাইয়ের পর হত্যার দায়ে তিনজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার (৬ অক্টোবর) ঢাকার ১৩তম অতিরিক্ত মহানগর দায়রা জজ জাহিদুল ইসলামের আদালত এই রায় ঘোষণা করেন। মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন মো. ইউসুফ, ইকবাল খাঁ ও মেহেদী হাসান। রায়ে তাদের প্রত্যেককে ২০ হাজার টাকা করে অর্থদণ্ডও প্রদান করা হয়েছে। একই মামলায় সুজন নামের আরেকজনকে তিন বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

আদালতের বেঞ্চ সহকারী সোহেল মিয়া জানান, রায় ঘোষণার সময় ইউসুফ, ইকবাল ও মেহেদী আদালতে উপস্থিত ছিলেন। রায় শেষে সাজা পরোয়ানা মূলে তাদের কারাগারে পাঠানো হয়েছে। এদিকে সুজন পলাতক থাকায় তার বিরুদ্ধে সাজা পরোয়ানার পাশাপাশি গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।

মামলার নথি থেকে জানা যায়, ২০২২ সালের ১১ অক্টোবর রাতে মিরপুর-১ থেকে বাসায় ফেরার পথে সায়মনকে ভয়ভীতি দেখিয়ে রিকশায় করে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ এলাকায় নিয়ে যায় তিন ছিনতাইকারী। সেখানে তাকে ছুরিকাঘাত করে টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে পঙ্গু হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত সায়মন মিরপুর-১-এর একটি গার্মেন্টসে ১০ হাজার টাকা বেতনে কর্মরত ছিলেন। ঘটনার দিন বেতন তুলে তিনি সহকর্মীদের সঙ্গে কেনাকাটা করতে বেরিয়েছিলেন। এই ঘটনায় সায়মনের বাবা শাজাহান শেখ দারুস সালাম থানায় মামলা দায়ের করেন।

তদন্তকারী সংস্থা ইউসুফকে গ্রেপ্তারের পর তার দেওয়া তথ্যের ভিত্তিতে ইকবাল ও মেহেদীকে গ্রেপ্তার করে এবং তাদের কাছ থেকে সায়মনের মোবাইল বিক্রির টাকা উদ্ধার করা হয়। তদন্ত শেষে ২০২৩ সালের ৩১ জানুয়ারি তিনজনের বিরুদ্ধে ছিনতাইয়ের পর হত্যার অভিযোগ এবং সুজনের বিরুদ্ধে চোরাই মাল রাখার অভিযোগে অভিযোগপত্র দাখিল করা হয়। ২০২৩ সালের ২ আগস্ট আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে বিচার প্রক্রিয়া শুরু হয়। মামলায় মোট ১৮ জনের সাক্ষ্য গ্রহণ শেষে আদালত আজ এই রায় প্রদান করলেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Alokito Bangladesh

Recent Posts

মক্কা চুক্তির আওতায় হুতিদের বিরুদ্ধে সৌদিতে সেনা পাঠাবে পাকিস্তান-তুরস্ক

মক্কা প্রতিরক্ষা চুক্তির আওতায় ইয়েমেনের হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে চলমান অভিযানে সৌদি আরবে সেনা মোতায়েনের সিদ্ধান্ত…

7 minutes ago

ঢাকায় কোচিং করতে আসা কিশোর রাকিবকে হত্যার পর নীলফামারীতে লাশ গুম

এইচএসসি পরীক্ষা শেষে ঢাকায় কোচিং করতে আসা শিক্ষার্থী রাকিবুল ইসলামকে হত্যার পর কার্টনে ভরে নীলফামারীতে…

17 minutes ago

ঐক্যবদ্ধ থাকলে কোনো ষড়যন্ত্রই দেশের ক্ষতি করতে পারবে না: সালাউদ্দিন টুকু

সাভারে দুর্গাপূজা ২০২৬-এর প্রস্তুতি সভায় মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, ঐক্যবদ্ধ থাকলে…

20 minutes ago

নিকাব পরিহিত ছাত্রীকে হেনস্তার ঘটনায় প্রতিবাদ জানাল ইসলামী ছাত্রীসংস্থা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের এক ছাত্রীকে নিকাব পরার কারণে কটাক্ষ ও হেনস্তার অভিযোগ উঠেছে। এই…

26 minutes ago

জগন্নাথপুরে নবনিযুক্ত ৭৮ প্রাথমিক শিক্ষককে বরণ করল শিক্ষক সমিতি

সুনামগঞ্জের জগন্নাথপুরে সদ্য নিয়োগপ্রাপ্ত ৭৮ জন নবীন প্রাথমিক শিক্ষক-শিক্ষিকাকে বর্ণাঢ্য আয়োজনে বরণ করে নিয়েছে উপজেলা…

28 minutes ago

বীর মুক্তিযোদ্ধা তালিকায় নাম তোলার শেষ দিনে আবেদনের উপচে পড়া ভিড়

বীর মুক্তিযোদ্ধা হিসেবে গেজেটভুক্তির আবেদনের শেষ দিনে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ে ছিল উপচে পড়া ভিড়। ৭ অক্টোবরের…

31 minutes ago

This website uses cookies.