চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের যৌথ অর্থায়নে চবির পাঁচটি ছাত্রী হলে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। চাকসুর সহ-ছাত্রী কল্যাণ বিষয়ক সম্পাদক জান্নাতুল ফেরদৌসী রিতার উদ্যোগে এই কার্যক্রম হাতে নেওয়া হয়। সোমবার (৪ অক্টোবর) বিকেল সাড়ে ৩টায় দেশনেত্রী খালেদা জিয়া হলে একটি সেলাই মেশিন হস্তান্তরের মাধ্যমে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
এর আগে বিশ্ববিদ্যালয়ের আরও তিনটি ছাত্রী হলে সেলাই মেশিন দেওয়া হয়েছিল। সোমবার বাকি দুটি হলে সেলাই মেশিন হস্তান্তরের মাধ্যমে এই কার্যক্রমের সফল সমাপ্তি ঘটে। যে পাঁচটি হলে সেলাই মেশিন দেওয়া হয়েছে সেগুলো হলো— বিজয় ২৪ হল, শামসুন্নাহার হল, ফয়জুন্নেসা হল, দেশনেত্রী বেগম খালেদা জিয়া হল এবং প্রীতিলতা হল।
এই উদ্যোগ প্রসঙ্গে চাকসুর সাধারণ সম্পাদক (জিএস) সাঈদ বিন হাবিব বলেন, প্রীতিলতা হলে সেলাই মেশিন দেওয়ার মাধ্যমে আমাদের পাঁচটি হলের এই কার্যক্রম শেষ হলো। ছাত্রীদের দীর্ঘদিনের দাবি ছিল এটি। ছোটখাটো জামা সেলাই বা প্রশিক্ষণের জন্য তাদের ক্যাম্পাসের বাইরে যেতে হতো। হলে সেলাই মেশিন থাকায় এখন তাদের জন্য কাজটি সহজ হবে। তিনি আরও জানান, সেলাই মেশিন দেওয়ার পাশাপাশি দ্রুতই আগ্রহী শিক্ষার্থীদের জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে।
উদ্যোক্তা জান্নাতুল ফেরদৌসী রিতা বলেন, পাঁচটি ছাত্রী হলে সেলাই মেশিন দেওয়ার মূল লক্ষ্য হলো ছাত্রীদের স্বাবলম্বী করা। এর মাধ্যমে তারা নিজেদের পোশাক তৈরির পাশাপাশি অন্যদের কাজ করে বাড়তি আয়ের সুযোগ পাবেন। নারী উদ্যোক্তা তৈরির অংশ হিসেবেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি মেশিনের যেকোনো কারিগরি সমস্যায় চাকসুর পক্ষ থেকে পূর্ণ সহযোগিতা করা হবে বলে তিনি আশ্বাস দেন।
প্রীতিলতা হলের জিএস নাদীয়া সুলতানা তাসনীয়া চাকসুকে ধন্যবাদ জানিয়ে বলেন, আমাদের হলে দুটি সেলাই মেশিন ও প্রয়োজনীয় সরঞ্জাম দেওয়া হয়েছে। এর আগে হল প্রশাসন থেকে দুটি মেশিন দেওয়া হলেও শিক্ষার্থী বেশি থাকায় এবং অতিরিক্ত ব্যবহারের কারণে সেগুলো নষ্ট হয়ে গিয়েছিল। হলের আশেপাশে কোনো টেইলার্স না থাকায় ছোটখাটো প্রয়োজনে সেলাই মেশিন একটি মৌলিক চাহিদা। চাকসুর এই উদ্যোগ শিক্ষার্থীদের সেই কষ্ট লাঘব করবে।
উপহার হিসেবে সেলাই মেশিন পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন হলের সাধারণ শিক্ষার্থীরাও। তারা জানান, সামান্য কাজের জন্যও আগে বাইরে দোকানে যেতে হতো, যা বেশ ঝামেলার ছিল। এখন হলের ভেতরেই যেকোনো সময় প্রয়োজনীয় কাজ করা সম্ভব হবে। সেলাই মেশিন বিতরণ ও উদ্বোধনী অনুষ্ঠানে চাকসুর ভিপি, জিএস এবং বিভিন্ন হল সংসদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সোমবার ( ৪ অক্টোবর) বিকাল ৩টা ৩০মিনিটে দেশনেত্রী খালেদা জিয়া হলে একটি সেলাই মেশিন দিয়ে এই কার্যক্রম উদ্বোধন করা হয়।
আজকে বাকি দুইটি হলে সেলাই মেশিন দেওয়ার মাধ্যমে এই কার্যক্রম শেষ হয়৷ এই সম্পর্কে চাকসুর জিএস সাঈদ বিন হাবিব বলেন, " প্রীতিলতা হলে সেলাই মেশিন প্রদানের মধ্য দিয়েই আমাদের পাঁচটি বলেই সেলাই মেশিন প্রদান শেষ হয়েছে।
বরিশালের উজিরপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য সংরক্ষণ এবং মূল্যতালিকা প্রদর্শন না করায় ৪৬ হাজার টাকা জরিমানা…
আর্জেন্টিনার জার্সিতে লিওনেল মেসির বিদায়ী ম্যাচে তার ১০ নম্বর জার্সিটি পাওয়ার জন্য মরিয়া বেনিনের ডিফেন্ডার…
ওমানের উপকূলের কাছে হরমুজ প্রণালিতে পানামার পতাকাবাহী একটি তেলবাহী ট্যাংকারে হামলার ঘটনায় ১১ জন ভারতীয়সহ…
বিয়ে ও জীবনসঙ্গী বাছাইয়ের ক্ষেত্রে নিজের পছন্দের কথা জানালেন অভিনেত্রী কেয়া পায়েল। সম্প্রতি আরিফিন শুভর…
গাজায় যুদ্ধ শুরুর তিন বছর পরও নিখোঁজ স্বজনদের সন্ধানে অপেক্ষা করছেন হাজারো ফিলিস্তিনি পরিবার। স্বাধীন…
জাপানের ভিসা ও অভিবাসন নীতিতে সাম্প্রতিক পরিবর্তন নিয়ে প্রবাসীদের মধ্যে তৈরি হওয়া উদ্বেগ ও বিভ্রান্তি…
This website uses cookies.