Header Premium (728×90)

রাজধানীতে ২৪ ঘণ্টার অভিযানে গ্রেপ্তার ৪১৪, উদ্ধার অস্ত্র ও মাদক

রাজধানীতে আইন-শৃঙ্খলা রক্ষা ও মাদকবিরোধী অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪১৪ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এই অভিযান চলাকালে রাজধানীর বিভিন্ন থানায় মোট ৫৯টি মামলা দায়ের করা হয়েছে।

আজ ডিএমপির পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে মাদকদ্রব্যসহ তাদের গ্রেপ্তার করা হয়।

ডিএমপির বিভাগভিত্তিক তথ্য অনুযায়ী, গ্রেপ্তারকৃতদের মধ্যে সবচেয়ে বেশি ৮১ জন আটক হয়েছে মিরপুর বিভাগে। এছাড়া ওয়ারী বিভাগে ৬৬ জন, তেজগাঁও বিভাগে ৬১ জন, মতিঝিল বিভাগে ৫৪ জন, উত্তরা বিভাগে ৪৮ জন, লালবাগ বিভাগে ৩৫ জন, রমনা বিভাগে ২৮ জন, গুলশান বিভাগে ২৫ জন এবং ডিএমপির গোয়েন্দা (ডিবি) বিভাগে ১৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

অভিযান চলাকালে গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ১টি বিদেশি পিস্তল, ১টি ম্যাগাজিন, ৫ রাউন্ড গুলি, ১টি বিদেশি রিভলভার, ৪ রাউন্ড রিভলভারের গুলি, ২১ হাজার ৬৭২ পিস ইয়াবা, ২ কেজি ৭৩৫ গ্রাম গাঁজা এবং ২০ গ্রাম ও ৩০ পুরিয়া হেরোইন জব্দ করা হয়।

মাদক ও অস্ত্র ছাড়াও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ৩২৪টি মোবাইল ফোন, ৯টি মোবাইল ট্যাব, ৬টি ট্রাঙ্ক এবং নগদ ৯ হাজার৫৭০ টাকা জব্দ করেছে। একই সঙ্গে এই অভিযানে এক ভিকটিমকে উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin

Recent Posts

বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় পতন

মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানি বৃদ্ধি এবং জি-৭ দেশগুলোর জরুরি মজুত থেকে তেল ও ডিজেল ছাড়ার…

8 minutes ago

স্নাতক ডিগ্রি নিয়েও তৃতীয় শ্রেণির কর্মচারী প্রাথমিক শিক্ষকরা

স্নাতক বা সমমানের শিক্ষাগত যোগ্যতা থাকা সত্ত্বেও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা এখনো তৃতীয় শ্রেণির…

9 minutes ago

স্টারলিংক নিয়ে নরওয়ের রাষ্ট্রদূতকে তলব করল ইরান

ইরানে অনুমোদনহীন স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেট সেবা চালুর অভিযোগে নরওয়ের রাষ্ট্রদূত পাল বিয়র্নেস্তাদকে তলব করেছে তেহরান।…

10 minutes ago

ইয়েমেনে যুদ্ধের দামামা, মধ্যপ্রাচ্যে কূটনীতির জায়গা নিচ্ছে সংঘাত

ইয়েমেনে নতুন করে সামরিক অভিযানের পরিকল্পনা ও মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনার ফলে কূটনীতির পথ সংকীর্ণ হয়ে…

23 minutes ago

হাসানুল হক ইনুর সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে রাষ্ট্রপক্ষের আপিল

জাসদ সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুকে দেওয়া ১০ বছরের কারাদণ্ডের সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড…

32 minutes ago

নাটোরের নলডাঙ্গায় আজান দেওয়ার সময় মোয়াজ্জিনকে পেটে ছুরিকাঘাত

নাটোরের নলডাঙ্গায় ফজরের নামাজের আজান দেওয়ার সময় চর বাঙালপাড়া জামে মসজিদের মোয়াজ্জিন সৈয়দ ইসলামকে ধারালো…

50 minutes ago

This website uses cookies.