সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। শনিবার ঢাকায় আয়োজিত ‘বে অব বেঙ্গল কনভারসেশন’-এর একটি অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে তিনি এ কথা জানান। তবে তাকে কবে নাগাদ ফেরত পাঠানো সম্ভব হবে, সে বিষয়ে কোনো নির্দিষ্ট সময়সীমা জানানো সম্ভব নয় বলেও তিনি উল্লেখ করেন।
ভারতীয় হাইকমিশনার বলেন, শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়ে ভারত সরকার বারবারই জানিয়েছে যে একটি সুসংগঠিত আইনি প্রক্রিয়া চলছে। যেহেতু বিষয়টি আদালতের সঙ্গে সম্পৃক্ত, তাই এর কোনো নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করা সম্ভব নয়।
শেখ হাসিনার ভারত গমন প্রসঙ্গে দীনেশ ত্রিবেদী জানান, ওই ধরনের পরিস্থিতির জন্য ভারত সরকার প্রস্তুত ছিল না। তিনি স্পষ্টভাবে বলেন যে, শেখ হাসিনাকে ভারতে নিয়ে যেতে ভারতের সেনাবাহিনী বা বিমানবাহিনীর কোনো ধরনের ভূমিকা ছিল না।
তিনি আরও বলেন, যখন শেখ হাসিনা বাংলাদেশ ছাড়েন, তখনও তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন। প্রতিবেশী দেশ হিসেবে সেই পরিস্থিতিতে ভারতকে তার অনুরোধে সাড়া দিতেই হয়েছিল। হাইকমিশনারের মতে, তাকে ভারতে প্রবেশের সুযোগ না দিলে পরিস্থিতি কোন দিকে মোড় নিত, তা বলা কঠিন ছিল।
শনিবার (৩ অক্টোবর) ঢাকায় অনুষ্ঠিত ‘বে অব বেঙ্গল কনভারসেশন’-এর একটি অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে তিনি এসব কথা বলেন।
বিগত ফ্যাসিবাদী সরকারের আমলে শিক্ষা ব্যবস্থাকে পক্ষাঘাতগ্রস্ত করা হয়েছিল বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব…
গুমের মামলায় অভিযুক্ত সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান আদালতে নিজের নিরাপত্তা নিয়ে গভীর শঙ্কা প্রকাশ…
জামালপুরের দেওয়ানগঞ্জে ঋণগ্রস্ত ও মাদকাসক্ত বাবা-মা কর্তৃক তাদের চার মাসের শিশু সন্তানকে ৫০ হাজার টাকায়…
ময়মনসিংহের ফুলবাড়িয়ায় ফ্যামিলি কার্ড দেওয়ার প্রলোভন দেখিয়ে এক বিধবার টিপসই নিয়ে জালিয়াতি করে বিয়ের কাবিননামা…
আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্ন করতে হবিগঞ্জের মাধবপুরে বিশেষ আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা…
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের চাপের মুখে ইউরোপের ভুয়া তথ্য ও অপতথ্য মোকাবিলাবিষয়ক একটি গুরুত্বপূর্ণ…
This website uses cookies.