হবিগঞ্জের মাধবপুরে আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে এক বিশেষ আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে এই প্রস্তুতিমূলক সভাটি অনুষ্ঠিত হয়। এতে পূজামণ্ডপের নিরাপত্তা জোরদার, ট্রাফিক ব্যবস্থাপনা, বিদ্যুৎ ও অগ্নিনিরাপত্তা নিশ্চিতকরণসহ গুজব প্রতিরোধে সতর্কতামূলক পদক্ষেপ নেওয়ার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মেহেদী হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় মাধবপুর উপজেলার ১১৫টি পূজামণ্ডপের পূজা উদযাপন কমিটির প্রতিনিধিরা অংশ নেন। সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিজ মৈত্রী রায়, মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সোহেল রানা, উপজেলা বিএনপির সভাপতি সামসুল ইসলাম কামাল, সাংগঠনিক সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ, চেয়ারম্যান সৈয়দ মো. সোহেল, পৌর বিএনপির সভাপতি গোলাপ খান এবং সাধারণ সম্পাদক আলাউদ্দিন আল রনি।
এছাড়াও সনাতন ধর্মাবলম্বী নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি মনোজ কান্তি পাল, সাধারণ সম্পাদক লিটন রায়, বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক হীরেশ ভট্টাচার্য এবং উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি ডা. হরিশ চন্দ্র দেবসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
সভাপতির বক্তব্যে ইউএনও মো. মেহেদী হাসান বলেন, মাধবপুরে প্রতিবছর অত্যন্ত জাঁকজমক ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে শারদীয় দুর্গাপূজা উদযাপিত হয়ে আসছে। এবারও সনাতন ধর্মাবলম্বীরা ব্যাপক প্রস্তুতি নিয়েছেন। পূজা যাতে নির্বিঘ্ন ও আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়, সেজন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে। মাঠপর্যায়ে নিরাপত্তায় নিয়োজিত থাকবে কয়েক স্তরের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে প্রশাসন সবসময় সতর্ক অবস্থানে থাকবে।
সভায় পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ নিজ নিজ মণ্ডপের সার্বিক প্রস্তুতি ও নিরাপত্তা পরিস্থিতি তুলে ধরেন এবং শান্তিপূর্ণভাবে উৎসব সম্পন্ন করতে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সার্বিক সহযোগিতা কামনা করেন।
নরসিংদী জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মাজহারুল ইসলাম ফেসবুক স্ট্যাটাসে সাংবাদিকদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করায়…
দেশের ১৮ কোটি মানুষের জন্য নিরাপদ পানি নিশ্চিত করতে বিভিন্ন উন্নয়ন সহযোগী সংস্থার সঙ্গে সমন্বিতভাবে…
বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম উপকূলীয় অঞ্চলে তীব্র লবণাক্ততার পাশাপাশি সুপেয় পানির উৎসগুলোতে আর্সেনিক, ই কোলাই জীবাণু ও…
চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল পরিচালনায় দুবাইভিত্তিক কোম্পানি ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তির প্রতিবাদে আগারগাঁওয়ে ইনভেস্ট…
বিগত ফ্যাসিবাদী সরকারের আমলে শিক্ষা ব্যবস্থাকে পক্ষাঘাতগ্রস্ত করা হয়েছিল বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব…
গুমের মামলায় অভিযুক্ত সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান আদালতে নিজের নিরাপত্তা নিয়ে গভীর শঙ্কা প্রকাশ…
This website uses cookies.