Header Premium (728×90)

গাজায় এখনো চলছে গণহত্যা, মূল কারিগর নেতানিয়াহু: জোহরান মামদানি

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের মেয়র জোহরান মামদানি দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ফিলিস্তিনিদের বিরুদ্ধে পরিচালিত ভয়াবহ গণহত্যার মূল কারিগর হিসেবে বর্ণনা করেছেন। এক পডকাস্ট অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে তিনি জোর দিয়ে বলেন, গাজায় যুদ্ধবিরতির আলোচনা চললেও সেখানে গণহত্যা এখনো অব্যাহত রয়েছে।

নেতানিয়াহুর সাম্প্রতিক নিউ ইয়র্ক সফর প্রসঙ্গে মেয়র মামদানি জানান, জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে আসা ইসরায়েলি প্রধানমন্ত্রীকে গ্রেপ্তার না করার সিদ্ধান্তটি ছিল যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকারের। তিনি বলেন, যখনই নেতানিয়াহুর নাম উচ্চারিত হয়, তখনই ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে সংঘটিত ভয়াবহ গণহত্যার মূল কারিগরের প্রতিচ্ছবি ফুটে ওঠে।

মেয়র মামদানি জানান, গত সপ্তাহে তিনি তার সরকারি বাসভবনে কয়েকটি ফিলিস্তিনি পরিবারের সদস্যদের আতিথেয়তা দিয়েছেন। সেখানে তিনি তাদের জীবন ভেঙে পড়ার মর্মান্তিক অভিজ্ঞতার কথা শুনেছেন। তিনি উল্লেখ করেন, ফিলিস্তিনিরা মূলত সব মানুষের মতোই স্বাভাবিক জীবন, নিরাপত্তা এবং মর্যাদা প্রত্যাশা করেন।

ইসরায়েলের প্রতি মার্কিন সরকারের বর্তমান অবস্থানের তীব্র সমালোচনা করে জোহরান মামদানি বলেন, ওয়াশিংটন শুধু ফিলিস্তিনিদের অধিকার থেকে বঞ্চিত হতে দেখছে না, বরং এই পুরো প্রক্রিয়ায় আর্থিকভাবেও সমর্থন দিয়ে যাচ্ছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Alokito Bangladesh

Recent Posts

আফগানিস্তানের ভালো শুরু, আব্দুল মালিকের ব্যাটে ফিফটি

বাংলাদেশের ৩৪৬ রানের জবাবে ব্যাট করতে নেমে ভালো শুরু পেয়েছে আফগানিস্তান। দ্বিতীয় দিনের চা বিরতি…

2 minutes ago

উড্ডয়নের পর চাকা বিচ্ছিন্ন, ঢাকায় নিরাপদে অবতরণ বিমানের

কক্সবাজার থেকে ছেড়ে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটের চাকা উড্ডয়নের পর বিচ্ছিন্ন হয়ে পড়ে।…

6 minutes ago

দিল্লিতে বিক্ষোভের সময় আম আদমি পার্টির প্রধান কেজরিওয়াল আটক

ভারতের রাজধানী দিল্লিতে নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিক্ষোভ কর্মসূচি থেকে আম আদমি পার্টির (আপ) প্রধান ও…

24 minutes ago

হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আট শিশুর মৃত্যু হয়েছে। তবে এই সময়ে নিশ্চিত…

34 minutes ago

দিল্লিতে বিক্ষোভ দমনে পুলিশি তাণ্ডব, আটক হাজারো আন্দোলনকারী

ভারতের নির্বাচন কমিশনের বিরুদ্ধে সিজেপি ও বামপন্থীদের বিক্ষোভকে কেন্দ্র করে দিল্লিতে অন্তত হাজার খানেক বিক্ষোভকারীকে…

44 minutes ago

ওয়ানডে দলে প্রথমবার ডাক পেলেন রহস্য স্পিনার আলিস

আফগানিস্তান ও জিম্বাবুয়ের বিপক্ষে আসন্ন ত্রিদেশীয় সিরিজের জন্য ১৬ সদস্যের বাংলাদেশ ওয়ানডে দল ঘোষণা করা…

54 minutes ago

This website uses cookies.