Header Premium (728×90)

রাজবাড়ীতে জেলা বিএনপি কার্যালয়ের গেটে দুর্বৃত্তদের আগুন

রাজবাড়ী জেলা বিএনপির কার্যালয়ে গভীর রাতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শুক্রবার (২ অক্টোবর) দিবাগত শেষ রাতে শহরের দলীয় কার্যালয়টির বাইরের সাইনবোর্ড ও লোহার গেটে আগুন দেওয়া হয়। এতে কার্যালয়টির সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। খবর পেয়ে শনিবার (৩ অক্টোবর) সকালে বিএনপির স্থানীয় শীর্ষ নেতারা ঘটনাস্থল পরিদর্শন করেন।

কার্যালয়ের তত্ত্বাবধায়ক আতর আলী জানান, শুক্রবার দিবাগত রাত ১টা পর্যন্ত তিনি সেখানে পাহারায় ছিলেন। এরপর তালা ঠিকঠাক আছে কি না তা পরীক্ষা করে তিনি বাড়ি চলে যান। পরদিন সকালে এসে কার্যালয়ের সামনের প্রধান গেটে আগুন দেওয়ার বিষয়টি তার নজরে আসে।

শনিবার সকালে ঘটনাস্থল পরিদর্শনে যান জেলা বিএনপির সাবেক সদস্যসচিব অধ্যক্ষ মঞ্জুরুল আলম দুলাল, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম শিকদার পিন্টু ও গাজী আহসান হাবিব এবং জেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম রোমানসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

পরিদর্শন শেষে জেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম রোমান অভিযোগ করেন, পুরো জেলা বিএনপি কার্যালয়টি পুড়িয়ে দেওয়ার উদ্দেশ্যেই এই আগুন দেওয়া হয়েছিল বলে তারা মনে করছেন। এতে কার্যালয়ের বেশ ক্ষতি হয়েছে। এই ঘটনার সাথে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান তিনি।

জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম শিকদার পিন্টু বলেন, একটি কুচক্রী মহল রাজবাড়ীর শান্ত পরিবেশকে অশান্ত করার অপচেষ্টা চালাচ্ছে। জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করার দাবি জানান তিনি।

সাবেক সদস্যসচিব অধ্যক্ষ মঞ্জুরুল আলম দুলাল তীব্র নিন্দা জানিয়ে অভিযোগ করেন, ‘পরাজিত ফ্যাসিবাদী শক্তি’ এই হামলা চালিয়েছে। তিনি বলেন, দুর্বৃত্তরা লোহার গেট ও সাইনবোর্ডের ব্যাপক ক্ষতি করলেও তালা ভেঙে ভেতরে ঢুকতে পারেনি। পুরো কার্যালয়টি পুড়িয়ে দেওয়ার চেষ্টা চালানো হয়েছিল উল্লেখ করে তিনি বলেন, এটি বিএনপির অস্তিত্বের বিষয়। এই ঘটনায় মামলা করার প্রস্তুতি চলছে বলেও তিনি জানান।

রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) উত্তম কুমার ঘোষ জানান, খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার রহস্য উদ্ঘাটন এবং জড়িতদের আইনের আওতায় আনতে পুলিশের একাধিক দল কাজ করছে। ঘটনার প্রকৃত কারণ খুঁজে বের করে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Alokito Bangladesh

Recent Posts

সাংবাদিকদের নিয়োগপত্র ও পরিচয়পত্র দেওয়া বাধ্যতামূলক: প্রেস কাউন্সিল

গণমাধ্যম প্রতিষ্ঠানে কর্মরত সাংবাদিকদের নিয়োগপত্র ও পরিচয়পত্র দেওয়ার ওপর গুরুত্বারোপ করেছেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিব…

11 hours ago

ঢাকায় মাদকবিরোধী অভিযানে একদিনে গ্রেপ্তার ৪৬৫, মামলা ৭৩

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত মাদকবিরোধী অভিযানে গত ২৪ ঘণ্টায় রাজধানীতে ৪৬৫ জনকে গ্রেপ্তার করা…

11 hours ago

কয়রার যোগাযোগ সংকট কাটাতে ৬০ কিলোমিটার সড়ক উন্নয়নের উদ্যোগ

খুলনার কয়রা উপজেলার দীর্ঘদিনের যোগাযোগ সংকট নিরসনে প্রায় ৬০ কিলোমিটার সড়ক উন্নয়নের একটি মাস্টার প্ল্যান…

11 hours ago

দেশে ২ কোটি শিশুকে হাম-রুবেলা টিকা, লক্ষ্য আরও ৩৫ লাখ

সারা দেশে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির আওতায় ইতোমধ্যে দুই কোটি শিশুকে টিকা দেয়া হয়েছে। স্বাস্থ্য প্রতিমন্ত্রী…

12 hours ago

সৌদি আরবের বিভিন্ন স্থানে হুথিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার দাবি

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা সৌদি আরবের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরসহ বেশ কয়েকটি স্থানে ড্রোন ও ক্ষেপণাস্ত্র…

12 hours ago

ভাঙ্গুড়ায় নৈশ প্রহরী পদে চাকরি দেওয়ার নামে টাকা নেওয়ার অভিযোগ

পাবনার ভাঙ্গুড়া মহিলা ডিগ্রি কলেজের নৈশ প্রহরী পদে চাকরি দেওয়ার আশ্বাস দিয়ে ১ লাখ ২০…

12 hours ago

This website uses cookies.