Header Premium (728×90)

ড. ইউনূসের হাত ধরে যাত্রা শুরু করলো ‘জি পে’, সহজ হবে ডিজিটাল লেনদেন

আর্থিক লেনদেনকে আরও সহজ, নিরাপদ ও সহজলভ্য করার লক্ষ্য নিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে ডিজিটাল আর্থিক পরিষেবা প্ল্যাটফর্ম ‘জি পে’। বৃহস্পতিবার (১ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর সোনারগাঁও হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে এই নতুন প্ল্যাটফর্মের উদ্বোধন করা হয়। সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা এবং নোবেল শান্তি পুরস্কার বিজয়ী ড. মুহাম্মদ ইউনূস ‘জি পে’র উদ্বোধন করেন।

গ্রামীণ টেলিকম ট্রাস্টের সহযোগী প্রতিষ্ঠান সমাধান সার্ভিসেস লিমিটেড এই ডিজিটাল আর্থিক সেবা চালু করেছে। ‘জি পে’র মাধ্যমে গ্রাহকরা টাকা স্থানান্তর, ডিজিটাল ওয়ালেটে টাকা যুক্ত করা, বিদ্যুৎ ও গ্যাস বিল পরিশোধ, মোবাইল রিচার্জ এবং কিউআর কোডের মাধ্যমে মার্চেন্ট পেমেন্টসহ বিভিন্ন ডিজিটাল লেনদেন করতে পারবেন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক মুহাম্মদ ইউনূস গ্রামীণ ব্যাংকের প্রযুক্তি ব্যবহারের দীর্ঘ ইতিহাসের কথা তুলে ধরেন। তিনি উল্লেখ করেন, গ্রামীণ ব্যাংকই সম্ভবত বাংলাদেশের প্রথম আর্থিক প্রতিষ্ঠান যা হিসাব-নিকাশের জন্য গ্রামে কম্পিউটার ব্যবহার শুরু করেছিল। তিনি আরও বলেন, গ্রামীণফোনের যাত্রা শুরু হয়েছিল যোগাযোগপ্রযুক্তিকে গ্রামের সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে, এবং ‘জি পে’ সেই প্রযুক্তিরই একটি নতুন সংস্করণ।

‘জি পে’র লক্ষ্য সম্পর্কে মুহাম্মদ ইউনূস বলেন, এটি মানুষকে নগদ টাকা বহনের ভয় ও দুশ্চিন্তা থেকে মুক্ত করবে। তিনি ‘জি পে’কে একটি সামাজিক ব্যবসা হিসেবে আখ্যায়িত করে বলেন, এর মূল উদ্দেশ্য ব্যক্তিগত মুনাফা অর্জন না করে সামাজিক সমস্যার সমাধান করা। মানুষের কল্যাণ ও সমস্যার সমাধানের জন্যই ‘জি পে’ প্রযুক্তি কাজ করবে।

‘জি পে’র প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আহমদ আরমান সিদ্দিকী জানান, আর্থিক লেনদেনের জটিলতা কমিয়ে তা সবার জন্য সহজ ও বোধগম্য করাই তাদের লক্ষ্য। প্রতিষ্ঠানটির প্রতিপাদ্য ‘জিপেতেই সমাধান’ এবং এই সেবার মাধ্যমে প্রতিটি আর্থিক সমস্যার সমাধান এনে দেওয়াই তাদের মূল অঙ্গীকার।

অনুষ্ঠানে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, ব্যাংক ও আর্থিক খাতের প্রতিনিধিসহ সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়াও পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) ব্যবস্থাপনা পরিচালক মো. ফজলুল কাদের, গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সরদার আখতার হামিদ এবং সমাধান সার্ভিসেসের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আশরাফুল হাসানসহ সংশ্লিষ্টরা বক্তব্য দেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Ei Din

Recent Posts

তুরস্কে পর্যটকবাহী বাস ও টো ট্রাকের সংঘর্ষে নিহত ১১, আহত ২৭

তুরস্কের পশ্চিমাঞ্চলীয় মানিসা প্রদেশে একটি পর্যটকবাহী বাস ও উদ্ধার কাজে ব্যবহৃত টো ট্রাকের সংঘর্ষে অন্তত…

7 minutes ago

পিরোজপুরে ডেঙ্গু ও কিশোর গ্যাং দমনে প্রতিমন্ত্রীর কঠোর নির্দেশনা

পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধ, হাসপাতালের সেবার মানোন্নয়ন ও অপরাধ দমনে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সমন্বিতভাবে কাজ করার নির্দেশ…

8 minutes ago

জাতীয় ক্রিকেট লিগে একদিনে পাঁচ ব্যাটারের সেঞ্চুরি

জাতীয় ক্রিকেট লিগের দ্বিতীয় রাউন্ডের দ্বিতীয় দিনে পাঁচ ব্যাটার পেয়েছেন সেঞ্চুরির দেখা। ঢাকা, চট্টগ্রাম ও…

20 minutes ago

দিল্লির রাজপথে প্রতিবাদের ভূত যেভাবে মোদি সরকারকে তাড়া করছে

১০ অক্টোবরের দিল্লির রাজপথের দৃশ্য থেকে পরিষ্কার যে, বিজেপি সরকার জনগণের ভিন্নমতের প্রতি চরম আতঙ্কিত।…

33 minutes ago

দুর্গাপূজায় নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা রুখতে সজাগ থাকার আহ্বান রিজভীর

আসন্ন দুর্গাপূজাকে কেন্দ্র করে পরাজিত শক্তির অপতৎপরতা ও নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা প্রতিহত করতে সবাইকে সজাগ…

38 minutes ago

আয়াসসহ চারজনের বিরুদ্ধে যেসব ধারায় মামলা, রিমান্ডের আদেশ

রাজধানীর সেগুনবাগিচায় রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার অভিযোগে গ্রেপ্তার রাষ্ট্র সংলাপ ফোরামের সদস্যসচিব এ এন…

60 minutes ago

This website uses cookies.