ফেনীর ফুলগাজী, পরশুরাম ও ছাগলনাইয়া উপজেলায় সরকারি ভবনের অব্যবহৃত ছাদকে কাজে লাগিয়ে নবায়নযোগ্য জ্বালানি থেকে বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে স্থাপিত সৌরবিদ্যুৎ প্রকল্পের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার বিকেল ৫টা ৫০ মিনিটের দিকে ফুলগাজীর জেলা পরিষদ ডাকবাংলো থেকে রুফটপ সোলার প্রকল্পের মাধ্যমে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা করেন তিনি।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পানিসম্পদমন্ত্রী মো. শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের সুমন, ফেনী-১ আসনের সংসদ সদস্য রফিকুল আলম মজনু, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রেহানা আক্তার রানু এবং সংশ্লিষ্ট বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
ফেনী পল্লী বিদ্যুৎ সমিতির তথ্য অনুযায়ী, তিন উপজেলায় সরকারি ভবনের ছাদে স্থাপিত এই প্রকল্পের মাধ্যমে মোট ৯৬২ দশমিক ৫ কিলোওয়াট বা শূন্য দশমিক ৯৬ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা তৈরি হয়েছে। নেট মিটারিং ব্যবস্থার মাধ্যমে উৎপাদিত বিদ্যুৎ প্রথমে সংশ্লিষ্ট সরকারি প্রতিষ্ঠানের নিজস্ব চাহিদা পূরণ করবে এবং অতিরিক্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হবে।
প্রকল্পের আওতায় ছাগলনাইয়া উপজেলায় উপজেলা পরিষদ ভবন, পৌরসভা ভবন, ডাকবাংলো ও ইউনিয়ন পরিষদসহ মোট ১২টি স্থাপনায় সোলার প্যানেল বসানো হয়েছে, যার উৎপাদন সক্ষমতা ৪১৫ কিলোওয়াট। এছাড়া পরশুরাম উপজেলায় উপজেলা পরিষদ ভবন, অডিটোরিয়াম, তিনটি ইউনিয়ন পরিষদ ও জেলা পরিষদ ডাকবাংলোসহ মোট ছয়টি স্থাপনায় ২৯৮ দশমিক ৫ কিলোওয়াট সক্ষমতার সোলার প্যানেল স্থাপন করা হয়েছে।
বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (আরইবি) প্রকল্পটি বাস্তবায়নের দায়িত্বে থাকলেও ব্যয়ের সুনির্দিষ্ট হিসাব এখনো পাওয়া যায়নি। তবে ফেনী পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার মো. নুরুল হোসাইনের ধারণা অনুযায়ী, এই তিন উপজেলায় প্রকল্পটি বাস্তবায়নে আনুমানিক ৫ থেকে সাড়ে ৫ কোটি টাকা ব্যয় হতে পারে।
উল্লেখ্য, ফেনী সফরকালে প্রধানমন্ত্রী দুপুরে পরশুরামে মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্পের উদ্বোধন করেন। এরপর ফুলগাজীর বেগম খালেদা জিয়া মহিলা কলেজ প্রাঙ্গণে বৃক্ষরোপণ এবং ফুলগাজী সরকারি পাইলট হাইস্কুল মাঠে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড বিতরণসহ ধর্মীয় উপাসনালয়ে কর্মরতদের সম্মানী প্রদান কর্মসূচিতেও অংশ নেন তিনি।
মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার ৮১টি মণ্ডপে শারদীয় দুর্গোৎসব আয়োজনের প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে। উৎসব সুষ্ঠু ও শান্তিপূর্ণ…
বরগুনার বেতাগী উপজেলার সরিষামুড়ি ইউনিয়নে প্রায় দুই কিলোমিটার জরাজীর্ণ ওয়াপদা সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন করেছেন…
নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগের পরিপ্রেক্ষিতে নেত্রকোনার দুর্গাপুর মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ ফারুক আহমেদ তালুকদারকে…
পাকিস্তানি ধারাবাহিক ‘বাস তেরা সাথ হো’ শেষ হওয়ার পর ‘আনাস’ চরিত্রটিকে বিদায় জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে…
দলীয় শৃঙ্খলাভঙ্গ, অসাংগঠনিক কর্মকাণ্ড ও ক্ষমতার অপব্যবহারের গুরুতর অভিযোগে শরীয়তপুরের নড়িয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক…
ইউরোপে ভালো জীবন ও উন্নত কর্মসংস্থানের প্রলোভন দেখিয়ে দালালরা তরুণ-তরুণীদের সর্বস্বান্ত করছে। স্বপ্নের দেশ ইউরোপে…
This website uses cookies.