দেশের উন্নয়ন বাধাগ্রস্ত ও সরকারকে বিব্রত করার উদ্দেশ্যে যারা চক্রান্ত করছে, তাদের বিরুদ্ধে দেশবাসীকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। শুক্রবার দুপুরে পঞ্চগড়ের বোদা উপজেলার বেংহাড়ী ইউনিয়নের বোয়ালমারী বারুনী এলাকায় করতোয়া নদীর ২৩০ মিটার নদীতীর প্রতিরক্ষা কাজের উদ্বোধন শেষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ আহ্বান জানান।
প্রতিমন্ত্রী বলেন, ক্ষমতা ও ব্যক্তিস্বার্থে যারা একাত্তরের চেতনাবিরোধী ও স্বাধীনতাবিরোধী শক্তির সঙ্গে হাত মেলায়, তাদের ব্যাপারেও সবাইকে সতর্ক থাকতে হবে। ১৯৭১ সালে যারা বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছিল, তারা এখনো দেশের উন্নয়ন বাধাগ্রস্ত এবং সরকারকে বিব্রত করার লক্ষ্যে বিভিন্ন ধরনের চক্রান্ত চালিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেন তিনি।
বিএনপির রাজনৈতিক ভূমিকার প্রসঙ্গে ফরহাদ হোসেন আজাদ বলেন, ১৯৭১ সালে জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন, মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলেন এবং পরবর্তী সময়ে দেশ পরিচালনায় নেতৃত্ব দিয়েছেন। তার দাবি, ১৯৯০ সালের গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন এবং ২০২৪ সালের ছাত্র-জনতার আন্দোলনেও বিএনপি ভূমিকা রেখেছে। তিনি বলেন, জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলনসহ অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গে বিএনপির আদর্শিক পার্থক্য রয়েছে। বিএনপি দেশের স্বার্থ, গণতন্ত্র, সার্বভৌমত্ব এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার পক্ষে অবস্থান নিয়েছে বলেও দাবি করেন তিনি। দলের বিরুদ্ধে বিভিন্ন সময়ে ষড়যন্ত্র হলেও বিএনপি নীতিগত অবস্থান থেকে সরে যায়নি বলে মন্তব্য করেন প্রতিমন্ত্রী।
আসন্ন স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, দলীয়ভাবে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ না থাকলেও দেশের স্বার্থে হিন্দু, মুসলিম, বৌদ্ধ ও খ্রিস্টানসহ সব ধর্ম-বর্ণের মানুষকে নিজ নিজ পছন্দের প্রার্থীর পক্ষে কাজ করার আহ্বান জানানো হয়েছে।
এর আগে প্রতিমন্ত্রী করতোয়া নদীর সংশ্লিষ্ট এলাকা পরিদর্শন করেন এবং নদীতীর প্রতিরক্ষা কাজের নামফলক উদ্বোধন করেন। পরে তিনি আলোচনা সভায় অংশ নেন। এ সময় পঞ্চগড় পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা, থানা পুলিশের সদস্য, জেলা ও উপজেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন।
কূটনৈতিক একঘরে দশা, অর্থনৈতিক অবরোধ আর সামরিক আক্রমণের ধাক্কা সামলে অবশেষে ইরান তার সবচেয়ে বড়…
মৌসুমি ফ্লু সাধারণ মনে হলেও এটি অনেকের জন্য প্রাণঘাতী জটিলতা তৈরি করতে পারে। সঠিক সময়ে…
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় চয়ন নামের এক চপ-পেঁয়াজু ব্যবসায়ীকে বাড়ি থেকে ডেকে নিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।…
‘এটা আমাদেরই গল্প’-এর সাফল্যের পর পরিচালক মুহাম্মদ মোস্তফা কামাল রাজ নিয়ে এসেছেন নতুন ধারাবাহিক ‘ফিরে…
জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় আজ অনুমোদনের জন্য ১৬ হাজার ২০৭ কোটি ৫৫…
মানিকগঞ্জের সাটুরিয়ায় মা ও ছয় বছরের শিশুকে হত্যার দায়ে সোলায়মান হোসেন নামে এক ব্যক্তিকে ১০…
This website uses cookies.