একটি আইফোন ছিনতাই করতে গিয়ে চলন্ত ট্রেন থেকে নিচে ফেলে দেওয়া হলো হাফিজুর রহমান (৩৫) নামের এক যুবককে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় গতকাল সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। বুধবার রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালের অপরপাশে এই মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত হাফিজুর রহমানের ছোট ভাই হোসাইন শেখ জানান, তার ভাই গাজীপুরের সালনা রিসোর্ট কোম্পানিতে চাকরি করতেন। দশ মাস বয়সী সন্তানকে দেখার জন্য তিনি বাগেরহাটের চিতলমারী থানার চিঙ্গরী গ্রামের বাড়িতে ফিরছিলেন। গাজীপুরের জয়দেবপুর থেকে কমলাপুর আসার পথে ট্রেনে সিট না পেয়ে তিনি ছাদের ওপর উঠেছিলেন। পথে ছিনতাইকারীরা তাকে ঘিরে ধরে টাকা ও আইফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। হাফিজুর বাধা দিলে ধস্তাধস্তির এক পর্যায়ে তাকে চলন্ত ট্রেন থেকে নিচে ফেলে দেওয়া হয়।
ঘটনার সময় বারিধারা ডিওএইচএস-এ কর্মরত মো. ফয়েজ উল্লাহ ও ফাহাদ নামের দুই পথচারী তাকে রক্তাক্ত অবস্থায় দেখতে পান। ফয়েজ উল্লাহ জানান, তিনি ক্যান্টনমেন্ট এলাকায় কুর্মিটোলা জেনারেল হাসপাতালের বিপরীতে রেলগেটের কাছে মানুষের জটলা দেখে এগিয়ে যান। সেখানে হাফিজুরকে গুরুতর আহত অবস্থায় পড়ে থাকতে দেখেন। ফয়েজ উল্লাহ ও ফাহাদ তাকে দ্রুত কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসার পর চিকিৎসকদের পরামর্শে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। পথচারীরা জানান, চলন্ত ট্রেনে ছিনতাইকারীদের কবলে পড়েই এই যুবক গুরুতর আহত হয়েছেন।
গতকাল বিকাল চারটার দিকে নিহত হাফিজুরের ভাই হোসাইন শেখ ঢাকা মেডিকেলে এসে তার পরিচয় শনাক্ত করেন। একটি আইফোনই হাফিজুরের জন্য কাল হয়ে দাঁড়িয়েছে বলে স্বজনরা জানিয়েছেন।
বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গুরুতর আহত অবস্থায় হাফিজুরকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যান দু’জন পথচারী মো. ফয়েজ উল্লাহ ও ফাহাদ। পরে সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজে নেয়া হয় তাকে। ফয়েজ উল্লাহ মানবজমিনকে বলেন, আমি বারিধারা ডিওএইচএস-এ চাকরি করি। সেখান থেকে ফেরার পথে কুর্মিটোলা জেনারেল হাসপাতালের বিপরীতে থাকা রেলগেটের
ময়মনসিংহের ফুলপুরে ধর্ষণের শিকার দশম শ্রেণির এক স্কুলছাত্রী কন্যাসন্তানের জন্ম দিয়েছেন। ভুক্তভোগী পরিবার অভিযুক্ত যুবকের…
গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গোর কঙ্গো নদীতে দুটি নৌকার ভয়াবহ সংঘর্ষে অন্তত ২২ জনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনায়…
কক্সবাজারের মহেশখালীতে ডেঙ্গু আক্রান্ত হয়ে মোজাহিদ (২০) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। চিকিৎসার অবহেলা ও…
ঢাকার শাহজালাল বিমানবন্দরে দুবাই থেকে আসা এমিরেটস এয়ারলাইনসের ফ্লাইটের দুই কর্মীর জুতার ভেতর থেকে ১৬…
বাংলাদেশে পরিবেশবান্ধব বৈদ্যুতিক গাড়ি বা বিলাসবহুল মার্সিডিজ বেঞ্জ আমদানির চেয়েও ডেঙ্গু রোগীর পথ্য হিসেবে পরিচিত…
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বারপাকিয়া দাখিল মাদরাসার পাশে একটি পোলট্রি খামার গড়ে ওঠায় ছড়াচ্ছে তীব্র দুর্গন্ধ।…
This website uses cookies.