যশোরে আনুষ্ঠানিকভাবে কৃষক কার্ড বিতরণ কর্মসূচি শুরু হয়েছে। এই কর্মসূচির আওতায় ভূমিহীন, প্রান্তিক, ক্ষুদ্র ও মাঝারি পর্যায়ের ২ হাজার ৪০৪ জন কৃষককে আড়াই হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেলে সদর উপজেলার হৈবতপুর ইউনিয়নের ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের ২ হাজার ৬৩৫ জন কৃষকের মধ্যে এই কার্ড বিতরণ করা হয়।
সদর উপজেলা প্রশাসনের আয়োজনে হৈবতপুরের আবদুল বারী বহুমুখী মাধ্যমিক বিদ্যালয় মাঠে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। ফেনীর ফুলগাজী উপজেলা থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ল্যাপটপের বাটনে চাপ দেওয়ার সঙ্গে সঙ্গে মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসের (এমএফএস) মাধ্যমে নির্বাচিত উপকারভোগীদের মুঠোফোনে কৃষক কার্ড ও আর্থিক সহায়তার অর্থ পৌঁছে দেওয়া হয়। অনুষ্ঠানস্থলে উপস্থিত কৃষকদের মধ্যে এ সময় ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।
অনুষ্ঠানে নির্বাচিত কৃষকদের হাতে কৃষক কার্ড তুলে দেন বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহরিয়ার হক জানান, মোট ২ হাজার ৬৩৫ জন কৃষককে কার্ড দেওয়া হয়েছে এবং ২ হাজার ৪০৪ জন ভূমিহীন, প্রান্তিক, ক্ষুদ্র ও মাঝারি কৃষককে আড়াই হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।
কার্ড পাওয়া বানেয়ালি গ্রামের কৃষক আবু তালেব জানান, নির্বাচনের আগে অনিন্দ্য ইসলাম অমিত কৃষক কার্ড দেওয়ার যে ঘোষণা দিয়েছিলেন, এত দ্রুত সময়ের মধ্যে তা পাবেন বলে তিনি ভাবেননি।
অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান, পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ভারপ্রাপ্ত উপপরিচালক জাহিদুল ইসলাম বিশ্বাস, জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী রবিউল ইসলাম, সাবেক সম্পাদকমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট হাজী আনিসুর রহমান মুকুল ও সিরাজুল ইসলাম উপস্থিত ছিলেন। এছাড়া সদর উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি অধ্যাপক আব্দার হোসেন খান, সাধারণ সম্পাদক আঞ্জুরুল হক খোকন, সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক ও আশরাফুজ্জামান মিঠু, জেলা যুবদলের সদস্যসচিব আনসারুল হক রানা এবং জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোস্তফা আমির ফয়সালসহ দলীয় নেতাকর্মীরা অনুষ্ঠানে অংশ নেন।
চলতি বছরের প্রথম ৯ মাসে দেশে এসেছে ৪ হাজার ৬০টি মরদেহ। অর্থাৎ প্রতিদিন গড়ে ১৪টির…
মক্কা প্রতিরক্ষা চুক্তির আওতায় সৌদি আরবে সেনা পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে তুরস্ক ও পাকিস্তান। হুতি বিদ্রোহীদের…
খুলনার কয়রা উপজেলায় প্রায় ২০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দীর্ঘদিন ধরে কোনো মুসলিম শিক্ষক নেই। অধিকাংশ…
দক্ষিণী সিনেমা ও বলিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রিয়া সরন সম্প্রতি মুক্তি পাওয়া ‘দৃশ্যম ৩’ ছবির অভাবনীয়…
বাঙালির হাসির রাজা ভানু বন্দ্যোপাধ্যায়ের এক অবিস্মরণীয় ক্লাসিক সৃষ্টি 'ভানু পেল লটারি'। নিটোল হাস্যরসের অন্তরালে…
মানিকগঞ্জের সাটুরিয়ায় কারাগারে থাকা আওয়ামী লীগ নেতাকে মুক্ত করতে প্রত্যয়নপত্র দেওয়ায় বরাইদ ইউনিয়ন বিএনপির সভাপতি…
This website uses cookies.