Header Premium (728×90)

হুতি হামলার মুখে সৌদি আরবের নিরাপত্তায় আপস নয়: যুবরাজ

হুতিদের অব্যাহত হামলার মুখে সৌদি আরবের নিরাপত্তা ও স্থিতিশীলতার বিষয়ে কোনো ধরনের আপস করা হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন দেশটির যুবরাজ মোহাম্মদ বিন সালমান। বুধবার সৌদি আরবের শুরা কাউন্সিলের নবম অধিবেশনের তৃতীয় বছরের উদ্বোধনী অনুষ্ঠানে বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদের পক্ষে দেওয়া ভাষণে তিনি এই কঠোর অবস্থান ব্যক্ত করেন।

ভাষণে যুবরাজ মোহাম্মদ বিন সালমান হুতিদের বিরুদ্ধে বিশৃঙ্খলা ও ধ্বংসের পথ বেছে নেওয়ার অভিযোগ তোলেন। তিনি সুস্পষ্টভাবে ঘোষণা করেন যে, দেশের নিরাপত্তা ক্ষতিগ্রস্ত করার মতো যেকোনো হুমকি বা হামলার জবাব দিতে সৌদি আরব বিন্দুমাত্র দ্বিধা করবে না। পাশাপাশি, সৌদি আরবের নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষায় প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ নেওয়ার পূর্ণ প্রস্তুতি রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

তবে সামরিক কঠোরতার পাশাপাশি কূটনৈতিক সমাধানের পথও খোলা রেখেছে রিয়াদ। যুবরাজ জানান, নিরাপত্তার বিষয়ে আপস না করেই আঞ্চলিক উত্তেজনা কমানোর লক্ষ্যে সব ধরনের কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে সৌদি আরব।

এ সময় তিনি তুরস্ক ও পাকিস্তানের সঙ্গে আগস্ট মাসে স্বাক্ষরিত ত্রিপক্ষীয় মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তির বিষয়টিও স্মরণ করিয়ে দেন। তিনি জানান, এই চুক্তির মূল লক্ষ্য হলো আঞ্চলিক স্থিতিশীলতা জোরদার করা, সংঘাত ও উত্তেজনার ক্ষতিকর প্রভাব থেকে অঞ্চলকে সুরক্ষা দেওয়া এবং পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি করা।

বুধবার (৩০ সেপ্টেম্বর) সৌদি আরবের শুরা কাউন্সিলের নবম অধিবেশনের তৃতীয় বছরের উদ্বোধনী অনুষ্ঠানে বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদের পক্ষে দেওয়া এক ভাষণে এসব কথা বলেন যুবরাজ।

Recent Posts

সোবহানার সেঞ্চুরি, অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের রেকর্ড সংগ্রহ

অস্ট্রেলিয়া নারী দলের বিপক্ষে ব্যাটিং বিপর্যয়ের ধাক্কা সামলে ২২১ রানের চ্যালেঞ্জিং লক্ষ্য দিয়েছে বাংলাদেশ। এই…

11 hours ago

৫ বছর পর ন্যান্সি ও জাহিদ নিরবের দ্বৈত গান ‘দিওয়ানা দিল’

দীর্ঘ প্রায় পাঁচ বছর পর আবারও দ্বৈত কণ্ঠে গান গাইলেন নাজমুন মুনিরা ন্যান্সি ও জাহিদ…

11 hours ago

তুরস্কে পর্যটকবাহী বাস ও টো ট্রাকের সংঘর্ষে নিহত ১১, আহত ২৭

তুরস্কের পশ্চিমাঞ্চলীয় মানিসা প্রদেশে একটি পর্যটকবাহী বাস ও উদ্ধার কাজে ব্যবহৃত টো ট্রাকের সংঘর্ষে অন্তত…

11 hours ago

পিরোজপুরে ডেঙ্গু ও কিশোর গ্যাং দমনে প্রতিমন্ত্রীর কঠোর নির্দেশনা

পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধ, হাসপাতালের সেবার মানোন্নয়ন ও অপরাধ দমনে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সমন্বিতভাবে কাজ করার নির্দেশ…

11 hours ago

জাতীয় ক্রিকেট লিগে একদিনে পাঁচ ব্যাটারের সেঞ্চুরি

জাতীয় ক্রিকেট লিগের দ্বিতীয় রাউন্ডের দ্বিতীয় দিনে পাঁচ ব্যাটার পেয়েছেন সেঞ্চুরির দেখা। ঢাকা, চট্টগ্রাম ও…

11 hours ago

দিল্লির রাজপথে প্রতিবাদের ভূত যেভাবে মোদি সরকারকে তাড়া করছে

১০ অক্টোবরের দিল্লির রাজপথের দৃশ্য থেকে পরিষ্কার যে, বিজেপি সরকার জনগণের ভিন্নমতের প্রতি চরম আতঙ্কিত।…

11 hours ago

This website uses cookies.