চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে। বুধবার (৩০ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে উপজেলার কুড়ুলগাছি ইউনিয়নের চণ্ডীপুর এলাকায় এই ঘটনা ঘটে। স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য ও কুড়ুলগাছি ইউনিয়নের চণ্ডীপুর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবু ছিদ্দিককে গ্রেপ্তার করতে গিয়ে এই পরিস্থিতির সৃষ্টি হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দর্শনা থানার একটি পুলিশ দল বুধবার রাতে আবু ছিদ্দিককে গ্রেপ্তার করতে চণ্ডীপুর এলাকায় অভিযান চালায়। পুলিশ তাঁকে আটক করতে সক্ষম হলেও তাঁর পরিবারের সদস্যরা পুলিশের ওপর অতর্কিত হামলা চালায়। অভিযোগ রয়েছে, এই হামলার সুযোগ নিয়ে হ্যান্ডকাফ পরা অবস্থায় ওই নেতাকে পুলিশি হেফাজত থেকে ছিনিয়ে নেওয়া হয়। পরে তিনি হ্যান্ডকাফ পরা অবস্থাতেই পালিয়ে যান। এই ঘটনায় দুই পুলিশ সদস্য আহত হয়েছেন বলে পুলিশের দাবি।
এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ চণ্ডীপুর হালদারপাড়ার রবি হালদারের ছেলে লক্ষ্মণ, সেলিমের ছেলে ফিরোজ, সঞ্চয়ের স্ত্রী কণা এবং সনজিতের স্ত্রী সোনালীকে আটক করেছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে দামুড়হুদা-জীবননগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. নুরুল্লাহ বলেন, আসামিকে গ্রেপ্তার করতে গেলে পরিবারের লোকজন পুলিশের ওপর হামলা চালায়। এতে দুই পুলিশ সদস্য আহত হয়েছেন এবং পলাতক আসামিকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। দর্শনা থানার পরিদর্শক (তদন্ত) মো. মুখলেসুর রহমানও বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন যে, পলাতক আসামিকে ধরার চেষ্টা চলছে।
জুলাই আন্দোলনে ট্রাকচালক মো. হোসেন হত্যা মামলায় আদালতে শুনানির সময় হাতকড়া পেছনে পরানো এবং লিফট…
সিলেটের বিশ্বনাথে বিএনপি'র দুই গ্রুপের পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় অনির্দিষ্টকালের জন্য ১৪৪…
মাদারীপুরের শিবচরে জেলেদের মধ্যে চাল বিতরণ অনুষ্ঠানে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ইলিশ…
ঢাকার ব্যস্ত সড়কে নারীদের জন্য নিরাপদ ও স্বস্তিদায়ক যাতায়াত নিশ্চিত করতে চালু হয়েছে বিশেষ রাইড…
ইরানের বিরুদ্ধে পুনরায় সামরিক অভিযান শুরুর সম্ভাবনায় মার্কিন সামরিক বাহিনীকে প্রস্তুতি সম্পন্ন করার নির্দেশ দিয়েছে…
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বিস্ফোরক মামলায় পঞ্চক্রোশী ইউনিয়নের পদচ্যুত চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা তৌহিদুল ইসলাম ফিরোজকে…
This website uses cookies.