দিনাজপুর জেলা প্রশাসনের আয়োজনে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির একটি গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষ ‘কাঞ্চন-১’-এ এই সভাটি অনুষ্ঠিত হয়।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রী আসাদুল হাবিব দুলু, এমপি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন। জেলা প্রশাসক মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত এই সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, বিভিন্ন সরকারি দপ্তরের কাজের মধ্যে পারস্পরিক সমন্বয় এবং জনকল্যাণমূলক বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও সুদৃঢ় করার লক্ষ্যে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়। এছাড়া, জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো দ্রুত বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট দপ্তরগুলোর পক্ষ থেকে সহযোগিতা কামনা করা হয়েছে। সভায় জেলার বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান, স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার নিয়ন্ত্রণ ও নিজস্ব প্রশাসন গড়ে তোলা নিয়ে রাজউকের কাছে জবাব চেয়েছে…
রাজধানীতে অনুমোদিত নকশার ব্যত্যয় ঘটিয়ে ভবন নির্মাণ এবং আবাসিক এলাকায় অনুমোদনহীন বাণিজ্যিক কার্যক্রম বন্ধে কঠোর…
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুব সংগঠন জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন…
আসন্ন রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্য নিয়ে ব্যবসায়ীদের সিন্ডিকেটের কোনো চেষ্টা সরকার মেনে নেবে না বলে হুঁশিয়ার…
২০২৬ সালের ডিসেম্বরের আগেই ভারতের সঙ্গে গঙ্গার পানি বণ্টন চুক্তি সম্পন্ন করার ব্যাপারে আশাবাদ ব্যক্ত…
চলতি বছরের অক্টোবরের প্রথম সাত দিনে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ৪৯ জনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য…
This website uses cookies.