সাভারের আশুলিয়ায় একটি পোশাক কারখানার ভেতরে শেখ হাসিনার জন্মদিন উদযাপনের ঘটনায় দুই কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাতে আশুলিয়ার পলাশবাড়ী এলাকার ‘সিনটেক্স’ পোশাক কারখানা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন পঞ্চগড়ের বোদা থানার নয়াপাড়া গ্রামের পবিজ উদ্দিনের ছেলে মো. রুবেল ইসলাম এবং বগুড়ার নন্দীগ্রাম থানার ধুন্দার গ্রামের লোকমান হোসেনের ছেলে মো. শাহিন। দুজনই ওই কারখানায় সুইং সুপারভাইজার হিসেবে কর্মরত ছিলেন। পুলিশ সূত্রে জানা গেছে, রুবেল ইসলাম রংপুর কারমাইকেল কলেজ ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক ছিলেন।
পুলিশের ভাষ্যমতে, কারখানার ভেতরে বাইরের লোকজন এনে শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। এতে কারখানার কর্মকর্তা-কর্মচারীদের পাশাপাশি বাইরের কয়েকজন ব্যক্তিও অংশ নেন। এছাড়া আয়োজনটির ভিডিও ধারণ করে বিভিন্ন জায়গায় পাঠানো হয়েছিল বলেও পুলিশ জানিয়েছে।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে পুলিশ রুবেল ও শাহিনকে গ্রেপ্তার করে। আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও যাচাই-বাছাই শেষে বুধবার সকালে তাদের আদালতে পাঠানো হয়। শুনানি শেষে আদালত তাদের জেলহাজতে পাঠানোর আদেশ দেন। এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে এসআই আনোয়ার হোসেন নিশ্চিত করেছেন।
অস্ট্রেলিয়া নারী দলের বিপক্ষে ব্যাটিং বিপর্যয়ের ধাক্কা সামলে ২২১ রানের চ্যালেঞ্জিং লক্ষ্য দিয়েছে বাংলাদেশ। এই…
দীর্ঘ প্রায় পাঁচ বছর পর আবারও দ্বৈত কণ্ঠে গান গাইলেন নাজমুন মুনিরা ন্যান্সি ও জাহিদ…
তুরস্কের পশ্চিমাঞ্চলীয় মানিসা প্রদেশে একটি পর্যটকবাহী বাস ও উদ্ধার কাজে ব্যবহৃত টো ট্রাকের সংঘর্ষে অন্তত…
পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধ, হাসপাতালের সেবার মানোন্নয়ন ও অপরাধ দমনে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সমন্বিতভাবে কাজ করার নির্দেশ…
জাতীয় ক্রিকেট লিগের দ্বিতীয় রাউন্ডের দ্বিতীয় দিনে পাঁচ ব্যাটার পেয়েছেন সেঞ্চুরির দেখা। ঢাকা, চট্টগ্রাম ও…
১০ অক্টোবরের দিল্লির রাজপথের দৃশ্য থেকে পরিষ্কার যে, বিজেপি সরকার জনগণের ভিন্নমতের প্রতি চরম আতঙ্কিত।…
This website uses cookies.