Header Premium (728×90)

দুর্গাপূজায় সরকারি ছুটির মেয়াদ বাড়লো, অনুদানও বৃদ্ধি

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটির তালিকায় নতুন করে আরও একদিন যুক্ত হয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাহী আদেশে ২২শে অক্টোবর (বৃহস্পতিবার) সরকারি ছুটির অনুমোদন দিয়েছেন। সরকারি ছুটির ক্যালেন্ডার অনুযায়ী, ২০শে অক্টোবর মহানবমী উপলক্ষে এবং ২১শে অক্টোবর বিজয়া দশমী উপলক্ষে আগে থেকেই ছুটি নির্ধারিত ছিল। এর সঙ্গে ২২শে অক্টোবর বৃহস্পতিবারও সরকারি ছুটি ঘোষিত হওয়ায় সরকারি কর্মকর্তা-কর্মচারীরা এখন ২০শে অক্টোবর মঙ্গলবার থেকে ২৪শে অক্টোবর শনিবার পর্যন্ত টানা পাঁচ দিনের ছুটি উপভোগ করতে পারবেন। এর মধ্যে ২৩ ও ২৪শে অক্টোবর সাপ্তাহিক ছুটি থাকায় এই সময়ের মধ্যে আলাদা করে কোনো ছুটির আবেদন করার প্রয়োজন পড়বে না।

সরকারি ছুটির আওতাভুক্ত প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানসহ বিভিন্ন প্রতিষ্ঠানেও এই ছুটির প্রভাব পড়বে। তবে জরুরি ও অত্যাবশ্যকীয় সেবার ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী দায়িত্ব পালন করতে হবে। চলতি বছর মহালয়া ১০ই অক্টোবর অনুষ্ঠিত হবে, এরপর ১৬ই অক্টোবর মহাষষ্ঠী, ১৮ই অক্টোবর মহাসপ্তমী এবং ১৯শে অক্টোবর মহাষ্টমী পালিত হবে।

ছুটির পাশাপাশি ধর্মীয় অনুদানের ক্ষেত্রেও বিশেষ সিদ্ধান্ত নিয়েছেন প্রধানমন্ত্রী। হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের পক্ষ থেকে দুর্গাপূজার জন্য চার কোটি টাকা অনুদান চাওয়া হয়েছিল, তবে প্রধানমন্ত্রীর বিশেষ বিবেচনায় তা বাড়িয়ে পাঁচ কোটি টাকা বরাদ্দ দেয়া হয়েছে। একইভাবে বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের কঠিন চীবর দান অনুষ্ঠানের জন্য দুই কোটি টাকা চাওয়া হয়েছিল, যা বাড়িয়ে তিন কোটি টাকা বরাদ্দ করা হয়েছে বলে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে নিশ্চিত করা হয়েছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin

Recent Posts

সাংবাদিকদের নিয়োগপত্র ও পরিচয়পত্র দেওয়া বাধ্যতামূলক: প্রেস কাউন্সিল

গণমাধ্যম প্রতিষ্ঠানে কর্মরত সাংবাদিকদের নিয়োগপত্র ও পরিচয়পত্র দেওয়ার ওপর গুরুত্বারোপ করেছেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিব…

3 hours ago

ঢাকায় মাদকবিরোধী অভিযানে একদিনে গ্রেপ্তার ৪৬৫, মামলা ৭৩

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত মাদকবিরোধী অভিযানে গত ২৪ ঘণ্টায় রাজধানীতে ৪৬৫ জনকে গ্রেপ্তার করা…

4 hours ago

কয়রার যোগাযোগ সংকট কাটাতে ৬০ কিলোমিটার সড়ক উন্নয়নের উদ্যোগ

খুলনার কয়রা উপজেলার দীর্ঘদিনের যোগাযোগ সংকট নিরসনে প্রায় ৬০ কিলোমিটার সড়ক উন্নয়নের একটি মাস্টার প্ল্যান…

4 hours ago

দেশে ২ কোটি শিশুকে হাম-রুবেলা টিকা, লক্ষ্য আরও ৩৫ লাখ

সারা দেশে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির আওতায় ইতোমধ্যে দুই কোটি শিশুকে টিকা দেয়া হয়েছে। স্বাস্থ্য প্রতিমন্ত্রী…

4 hours ago

সৌদি আরবের বিভিন্ন স্থানে হুথিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার দাবি

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা সৌদি আরবের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরসহ বেশ কয়েকটি স্থানে ড্রোন ও ক্ষেপণাস্ত্র…

4 hours ago

ভাঙ্গুড়ায় নৈশ প্রহরী পদে চাকরি দেওয়ার নামে টাকা নেওয়ার অভিযোগ

পাবনার ভাঙ্গুড়া মহিলা ডিগ্রি কলেজের নৈশ প্রহরী পদে চাকরি দেওয়ার আশ্বাস দিয়ে ১ লাখ ২০…

4 hours ago

This website uses cookies.