দীর্ঘদিন স্থবির থাকার পর সিলেট মহানগর বিএনপির তৃণমূল পর্যায়ের সাংগঠনিক কার্যক্রম নতুন করে সাজানোর উদ্যোগ নেয়া হয়েছে। চলতি মাসের মাঝামাঝি সময়ে অনুষ্ঠিত সাংগঠনিক সভার নির্দেশনার আলোকে নগরের নতুন ১৫টি ওয়ার্ড ও ৬টি থানায় দলের কার্যক্রম পুরোদমে শুরু হয়েছে।
সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন জানিয়েছেন, নানা কারণে বর্ধিত এলাকার ১৫টি ওয়ার্ড ও নতুন ৬টি থানায় সাংগঠনিক কার্যক্রম এতদিন গোছানো সম্ভব হয়নি। তিনি বলেন, পছন্দের কাউকে নেতা নির্বাচন না করে সম্মেলন ও কাউন্সিলের মাধ্যমে ইউনিটগুলোর নেতৃত্ব বাছাই করার প্রক্রিয়া শুরু হয়েছে, যা দল গঠনে সহায়ক হবে। এরই ধারাবাহিকতায় অক্টোবরের ৭ তারিখ ৩৯ নম্বর, ১১ তারিখ ৩৭ নম্বর এবং ১৩ তারিখ ৩৮ নম্বর ওয়ার্ডের সম্মেলনের তারিখ নির্ধারণ করা হয়েছে।
এর আগে ৩১, ৩২, ৩৩, ৩৪ ও ৩৬ নম্বর ওয়ার্ডের সম্মেলন ও কাউন্সিল সম্পন্ন হয়েছে এবং নির্বাচিত নেতারা পূর্ণাঙ্গ কমিটি গঠনের কাজ করছেন। বাকি ওয়ার্ডগুলোর ক্ষেত্রেও একইভাবে সম্মেলন আয়োজনের পরিকল্পনা রয়েছে। এছাড়া ৬টি ওয়ার্ডে আহ্বায়ক কমিটি গঠন করে সম্মেলনের প্রস্তুতি নেয়ার নির্দেশনা দেয়া হয়েছে।
মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী জানান, আগামী ডিসেম্বরের মধ্যে মহানগরের বাকি ১৫টি ওয়ার্ড এবং নতুন অন্তর্ভুক্ত ৬টি থানার কমিটি পূর্ণাঙ্গ করার লক্ষ্য নিয়ে তারা কাজ করছেন। কোতোয়ালি, জালালাবাদ, এয়ারপোর্ট, দক্ষিণ সুরমা ও শাহপরান—এই থানাগুলোর আহ্বায়ক কমিটি দেড় বছর আগে গঠিত হলেও পূর্ণাঙ্গ কার্যক্রম শুরু করতে পারেনি। সম্মেলন ও কাউন্সিলের মাধ্যমে নতুন নেতৃত্ব এলে এই থানাগুলোতে সাংগঠনিক গতি ফিরবে বলে আশা করছেন নেতারা।
২০২৩ সালের ১০ই মার্চ ভোটের মাধ্যমে সিলেট মহানগর বিএনপির কমিটি গঠিত হয় এবং ২০২৪ সালের ৪ঠা নভেম্বর তা পূর্ণাঙ্গ করা হয়। বর্তমান কমিটির মেয়াদ থাকলেও তৃণমূলের তাগিদে এবং সিটি করপোরেশন নির্বাচনের কথা মাথায় রেখে দলকে ঢেলে সাজানোর নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় নেতৃত্ব। ওয়ার্ড ও থানা পর্যায়ের সম্মেলন শেষ হলে মহানগর কমিটির বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে বলে জানিয়েছেন দলীয় নেতারা।
নরসিংদীর বেলাবোতে নিলক্ষিয়া পূর্ব সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রটি পুনর্বহালের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন…
বড় পর্দায় নিজের অবস্থান শক্ত করতে চান অভিনেত্রী সাবিলা নূর। কাজের সংখ্যার চেয়ে গল্পের মান…
সাতক্ষীরার আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নের কুড়িকাহুনিয়া এলাকায় পাউবোর ওয়াপদা বেড়িবাঁধ ধসে গেছে। এতে ১০ থেকে…
পশ্চিম তীরের রামাল্লায় অবস্থিত নেদারল্যান্ডসের মিশনের কর্মীদের কূটনৈতিক মর্যাদা বাতিলের প্রতিবাদে ইসরাইলের রাষ্ট্রদূত জভি আভিনের…
সুন্দরবনে বিষ প্রয়োগ করে মাছ শিকারের অভিযোগে আটক চার জেলেকে আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়েছে।…
চিত্রনায়িকা অপু বিশ্বাস ও চিত্রনায়ক শাকিব খানের একমাত্র সন্তান আব্রাম খান জয়ের ১০ বছরে পদার্পণ…
This website uses cookies.