রংপুরের পীরগাছায় শাশুড়ির সামনে চড় মারার জেরে নিজের বাবাকে ছুরিকাঘাতে হত্যা করার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে উপজেলার তাম্বুলপুর ইউনিয়নের চর তাম্বুলপুর মাস্টারপাড়া এলাকায় এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে।
নিহত মহুবার রহমান (৫৫) ওই এলাকার মৃত ফয়েজ উদ্দিনের ছেলে। ঘটনার পর থেকে অভিযুক্ত ছেলে হাসানুর রহমান (২২) পলাতক রয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় তিন মাস আগে বিয়ে করেন হাসানুর রহমান। তবে বিয়ের পরও কোনো কাজ না করায় কিছুদিন আগে তার স্ত্রী বাবার বাড়িতে চলে যান। এ নিয়ে শ্বশুরবাড়ির লোকজনের সঙ্গে তার পারিবারিক টানাপোড়েন চলছিল।
এরই সূত্র ধরে শুক্রবার সকালে হাসানুরের শাশুড়ি কয়েকজন স্বজনকে সঙ্গে নিয়ে জামাতার বাড়িতে আসেন। তবে হাসানুর তাদের ঘরে বসতে দেওয়া কিংবা কোনো ধরনের আপ্যায়ন করতে অস্বীকৃতি জানান। এ নিয়ে পরিবারের সদস্যদের মধ্যে বাগবিতণ্ডার সৃষ্টি হয়।
একপর্যায়ে বাবা মহুবার রহমান ছেলেকে তার শাশুড়ির প্রতি সম্মান দেখাতে এবং সবার সঙ্গে বসে খাবার খাওয়ার নির্দেশ দেন। কিন্তু হাসানুর বাবার নির্দেশ অমান্য করলে ক্ষুব্ধ হয়ে মহুবার রহমান তাকে একটি চড় মারেন।
স্থানীয় বাসিন্দারা জানান, শাশুড়ির সামনে বাবার হাতে চড় খেয়ে চরম ক্ষিপ্ত হয়ে ওঠেন হাসানুর। এরপর তিনি ঘর থেকে একটি ধারালো ছুরি এনে বাবার বুকে আঘাত করেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনার পরপরই হাসানুর এলাকা ছেড়ে পালিয়ে যান। স্থানীয়দের দাবি, হাসানুর দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন এবং এলাকায় তার আচরণ ছিল অত্যন্ত উচ্ছৃঙ্খল।
পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক বলেন, প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা পাওয়া গেছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্ত হাসানুরকে গ্রেপ্তার করতে পুলিশের অভিযান চলছে। এ ঘটনায় একটি হত্যা মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
হবিগঞ্জের মাধবপুর উপজেলার আন্দিউড়া ইউনিয়নের বোয়ালিয়া খালের ওপর নির্মিত সেতুটি সংস্কারের অভাবে জরাজীর্ণ হয়ে পড়েছে।…
কুমিল্লার ১৮টি থানায় একযোগে কিশোর গ্যাংবিরোধী অভিযান চালিয়ে ২৫৪ জনকে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তিদের…
২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির দ্বিতীয় ধাপের অনলাইন আবেদন আজ ২৭ সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে।…
মৌলভীবাজার শহরের কোলাহলের একদম কাছেই অবস্থিত চিরহরিৎ বনাঞ্চল ‘বর্ষিজোড়া ইকোপার্ক’। ১৯১৬ সালে সংরক্ষিত বনাঞ্চল এবং…
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার সকাল সাড়ে…
দক্ষিণ আমেরিকান গেমসের ফাইনালে টাইব্রেকারে প্যারাগুয়ের কাছে ৫-৪ ব্যবধানে হেরেছে আর্জেন্টিনা অনূর্ধ্ব-১৯ দল।
This website uses cookies.