খুলনায় নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের মেধাবী শিক্ষার্থী মো. আজমুল হোসেনকে নির্মমভাবে পিটিয়ে হত্যার ঘটনায় উত্তাল হয়ে উঠেছে তার নিজ গ্রাম। হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে চুয়াডাঙ্গার দর্শনা থানার বড় শলুয়া গ্রামে এক বিশাল মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) জুমার নামাজ শেষে সর্বস্তরের মানুষের অংশগ্রহণে এই কর্মসূচি পালিত হয়।
আজমুলের নিজ গ্রামের বিভিন্ন মসজিদে জুমার নামাজ আদায়ের পর শত শত সাধারণ গ্রামবাসী, স্থানীয় যুবক ও শিক্ষার্থীরা ব্যানার-ফেস্টুন হাতে নিয়ে এলাকার প্রধান সড়কে এসে জড়ো হন। এ সময় পুরো এলাকায় এক শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়। বিক্ষুব্ধ জনতা হত্যাকারীদের ফাঁসির দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকেন।
মানববন্ধনে অংশ নিয়ে নিহত আজমুলের শোকার্ত বাবা-মা ও আত্মীয়-স্বজনরা কান্নায় ভেঙে পড়েন। তারা ক্ষোভ ও দুঃখ প্রকাশ করে বলেন, তাদের শান্ত ও মেধাবী ছেলেটিকে চুরির মিথ্যা অপবাদ দিয়ে পৈশাচিক নির্যাতন করে মেরে ফেলা হয়েছে। সন্তান হারানোর বিচার চেয়ে তারা বলেন, তারা আর কিছু চান না, শুধু সন্তান হত্যার দ্রুত ও সঠিক বিচার চান।
সমাবেশে গ্রামের বিশিষ্ট ব্যক্তিবর্গ ও স্থানীয় ছাত্রনেতারা বক্তব্য রাখেন। তারা আজমুল হত্যাকাণ্ডে জড়িত মূল আসামিসহ অজ্ঞাতনামা সব অপরাধীকে অবিলম্বে গ্রেফতারের দাবি জানান। বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, আজমুল হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা না হলে পুরো জেলাজুড়ে সড়ক অবরোধের মতো আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
উল্লেখ্য, গত ১৮ সেপ্টেম্বর খুলনার একটি ছাত্রাবাসে আজমুল হোসেনকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় চারজনকে প্রধান আসামি এবং আরও ২০ থেকে ২৫ জনকে অজ্ঞাতনামা আসামি করে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। পুলিশ ইতোমধ্যে মামলার প্রধান আসামিদের গ্রেফতার করলেও, পলাতক বাকি আসামিদের দ্রুততম সময়ের মধ্যে আইনের আওতায় আনার জোর দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
সিরাজগঞ্জের তাড়াশে গরু চুরিসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে গ্রামবাসীর উদ্যোগে চালু থাকা রাত্রিকালীন পাহারা ও বাঁশকল…
সিরাজগঞ্জের রায়গঞ্জে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডে এক অটোরিকশাচালকের বসতঘরসহ মালামাল পুড়ে প্রায় ৩ লাখ টাকার…
ইরানের বিরুদ্ধে যেকোনো ধরনের আগ্রাসন চালানো হলে সম্পূর্ণ নতুন সামরিক প্রযুক্তি ও চমক নিয়ে তার…
রাজধানীর গুলিস্তানে জাসদের প্রধান কার্যালয়ে অভিযান চালিয়ে আটক ২৮৯ জনের মধ্য থেকে ১০৬ জনকে জিম্মায়…
ফিফা আসিয়ান কাপে মালয়েশিয়ার কাছে ৩-০ গোলে হারার পর সিঙ্গাপুর ও ইন্দোনেশিয়ার বিপক্ষে জয়ের লক্ষ্য…
যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় আর আস্থা নেই বলে জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তেহরান যুদ্ধের অবসানে…
This website uses cookies.