রাজধানীর গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ঝটিকা মিছিলে সরাসরি অংশ নেওয়ার অভিযোগে ৩২ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। শনিবার (১২ সেপ্টেম্বর) ডিএমপির উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মো. আকতার হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দাউদ হোসেন জানান, গত শুক্রবার (১১ সেপ্টেম্বর) দুপুর পৌনে ১২টার দিকে গুলশান থানার ৩ নম্বর সড়কের একটি গলিতে প্রায় ১৫০ থেকে ২০০ জন নেতাকর্মী জড়ো হন। তারা সেখানে মিছিল করার চেষ্টা করলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে যায়।
পুলিশের ভাষ্যমতে, এ সময় মিছিলকারীদের দিক থেকে পুলিশকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ দুই রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে। এই ঘটনার পর ঘটনাস্থল ও আশপাশের এলাকা থেকে মিছিলে সরাসরি অংশ নেওয়ার অভিযোগে ৩২ জনকে গ্রেপ্তার করা হয়। তল্লাশির সময় তাদের কাছ থেকে পাঁচটি ককটেল জব্দ করা হয়েছে বলেও পুলিশ জানিয়েছে।
অনিবার্য পরিচালনগত কারণ দেখিয়ে ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত করেছে বিমান…
দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভের পথে আটক হওয়ার পর জাফরপুর কালান থানা থেকে মুক্তি পেয়েছেন আম…
সংসদের পরবর্তী অধিবেশন শুরুর আগেই বিএনপির সংসদীয় দলের জরুরি সভা ডেকেছেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী…
এমপিওভুক্ত সব শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণসহ ছয় দফা দাবি বাস্তবায়নে সরকারের প্রতি আলটিমেটাম দিয়েছেন বাংলাদেশ মাদরাসা শিক্ষক-কর্মচারী…
নওগাঁর নিয়ামতপুরে আসন্ন শারদীয় দুর্গাপূজা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পুলিশ প্রশাসন ও পূজামণ্ডপের দায়িত্বশীল ব্যক্তিদের নিয়ে…
মানববর্জ্য ও কৃষিজ অবশিষ্টাংশ থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন…
This website uses cookies.