Header Premium (728×90)

বোয়িং থেকে ১১ বিমান ক্রয়, ট্রাম্পের পোস্টে বাংলাদেশের নাম

যুক্তরাষ্ট্রের বিমান নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের কাছ থেকে আরও ১১টি নতুন বিমান কেনার জন্য একটি সম্পূরক চুক্তি সই করেছে বাংলাদেশ। বুধবার জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের ফাঁকে এই চুক্তি সম্পন্ন হয়।

এই বিমান কেনাবেচার বিষয়টিকে কেন্দ্র করে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প তার ভেরিফায়েড ট্রুথ সোশ্যালে একটি পোস্ট দিয়েছেন। তিনি বাংলাদেশ এবং তুরস্কের সঙ্গে বোয়িংয়ের এই চুক্তির দিনটিকে প্রতিষ্ঠানটির জন্য ‘ঐতিহাসিক’ বলে অভিহিত করেছেন।

ট্রাম্প দাবি করেন, মার্কিন বাণিজ্য বিভাগ এবং বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিকের সহায়তায় বাংলাদেশ ও তুরস্ক মোট ১১১টি বোয়িং বিমান কেনার ঘোষণা দিয়েছে। এর পাশাপাশি আরও ৫০টি বিমান কেনার বিকল্প সুযোগও রাখা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘এই হাজার হাজার কোটি ডলারের বিশাল বিক্রি ও বিপুল পরিমাণ মার্কিন রপ্তানি দেশজুড়ে আমাদের হাজার হাজার মার্কিনির কর্মসংস্থান তৈরিতে সহায়তা করবে।’

তিনি যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ উৎপাদন ও শ্রমশক্তি নির্ভর নীতির প্রশংসা করে আরও যোগ করেন, ‘বোয়িং এবং আমি যা শুরু থেকেই জানতাম, বাজার এখন সেটাই স্বীকার করছে। আপনি যখন আমেরিকায় তৈরি করবেন, আমেরিকা থেকে রপ্তানি করবেন এবং মার্কিন শ্রমিকদের সমর্থন জানাবেন, তখন আপনার প্রতিষ্ঠান আরও শক্তিশালী হয়ে উঠবে। বোয়িং ও তাদের অসাধারণ কর্মীদের অভিনন্দন!’

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin

Recent Posts

ফেসবুক ও সংবাদপত্রে মিথ্যাচার ঠেকাতে সজাগ থাকার তাগিদ ড. মঈন খানের

ফেসবুক ও সংবাদপত্রের স্বাধীনতার অপব্যবহার করে একটি মহলের মিথ্যাচার ও ধোঁকাবাজি প্রতিরোধে সবাইকে সজাগ থাকার…

21 seconds ago

নয়াদিল্লির ছায়া কাটিয়ে বহুমুখী পররাষ্ট্রনীতির পথে বাংলাদেশ

দীর্ঘদিন নয়াদিল্লিমুখী পররাষ্ট্রনীতির পর বাংলাদেশ এখন তার কূটনৈতিক পরিসর বিস্তৃত করছে। পাকিস্তান, চীন ও তুরস্কের…

4 minutes ago

চাঁদা না দেওয়ায় সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও লুটপাট

রাজধানীর ইসিবি চত্বরের নিউগ্রিনি প্রপার্টিজ এলাকায় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, ভাঙচুর ও লুটপাটের…

18 minutes ago

মধুপুরে বিরোধীদলকে আইসিটি মন্ত্রীর বার্তা: ‘লংমার্চ নয়, সত্য বলুন’

টাঙ্গাইলের মধুপুরে এক অনুষ্ঠানে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম বিরোধীদলকে লংমার্চের…

23 minutes ago

বিপর্যয়ের মুখে সিলেটের প্রকৃতি: প্রয়োজন দায়িত্বশীল পর্যটন ব্যবস্থাপনা

সিলেটের পর্যটন খাতে অমিত সম্ভাবনা থাকলেও অপরিকল্পিত বাণিজ্যিকীকরণ ও পরিবেশ সচেতনতার অভাবে এই খাতটি সংকটের…

28 minutes ago

কুবি সিন্ডিকেটে নতুন তিন সদস্য মনোনীত

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী পর্ষদ সিন্ডিকেটে নতুন তিনজন সদস্য মনোনীত করা হয়েছে। শনিবার বিশ্ববিদ্যালয়ের ১১১তম…

34 minutes ago

This website uses cookies.