Header Premium (728×90)

মাদকবিরোধী অভিযানে মার্কিন সামরিক হামলা মানবতাবিরোধী অপরাধ: জাতিসংঘ

ক্যারিবিয়ান সাগর ও প্রশান্ত মহাসাগরে মাদক চোরাচালান দমনের নামে মার্কিন বাহিনী যে সামরিক হামলা চালিয়ে আসছে, তা আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন বলে জানিয়েছে জাতিসংঘ। জাতিসংঘের মানবাধিকার ও সন্ত্রাসবিরোধী বিষয়ক বিশেষ প্রতিবেদক বেন সল সোমবার প্রকাশিত এক প্রতিবেদনে এই মন্তব্য করেন। তার মতে, এসব অভিযান মানবতাবিরোধী অপরাধের শামিল হতে পারে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ২০২৫ সালের সেপ্টেম্বর থেকে চলতি বছরের আগস্ট পর্যন্ত আন্তর্জাতিক জলসীমায় ৬৮টি নৌযানে মার্কিন বাহিনী হামলা চালিয়েছে। এসব হামলায় অন্তত ২২৩ জন নিহত হয়েছেন। যুক্তরাষ্ট্র এসব অভিযানকে কথিত ‘নারকো-সন্ত্রাসী’দের বিরুদ্ধে আত্মরক্ষামূলক পদক্ষেপ হিসেবে দাবি করে আসছে। মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পও কংগ্রেসকে জানিয়েছেন যে, এসব অভিযান সন্ত্রাসী সংগঠনগুলোর সঙ্গে সরাসরি সশস্ত্র সংঘাতের অংশ। তবে জাতিসংঘের প্রতিবেদন মার্কিন প্রশাসনের এই যুক্তি পুরোপুরি প্রত্যাখ্যান করেছে।

জাতিসংঘের প্রতিবেদনে বলা হয়েছে, এসব হত্যাকাণ্ড একটি সুনির্দিষ্ট রাষ্ট্রীয় নীতির অধীনে ধারাবাহিকভাবে পরিচালিত হয়েছে, যা মানুষের বেঁচে থাকার অধিকারের পরিপন্থী। প্রতিবেদনে মার্কিন নীতিনির্ধারক ও সামরিক নেতাসহ দায়ীদের বিচার এবং নিহতদের পরিবারের জন্য ক্ষতিপূরণ প্রদানের জোরালো আহ্বান জানানো হয়েছে।

অভিযানগুলোর কার্যকারিতা নিয়েও প্রতিবেদনে গুরুতর প্রশ্ন তোলা হয়েছে। সেখানে বলা হয়, সমুদ্রপথে মাদক পাচারের বড় অংশ কনটেইনার জাহাজের মাধ্যমে হয়, ছোট নৌযানে নয়। ফলে এই ধরনের সামরিক হামলায় যুক্তরাষ্ট্রের সীমান্তে কোকেন জব্দের হারে কোনো পরিবর্তন আসেনি। এছাড়া যুক্তরাষ্ট্রে প্রাণঘাতী ওভারডোজের প্রধান কারণ ফেন্টানাইল ও ওপিঅয়েড জাতীয় মাদক, যা ভেনেজুয়েলা থেকে সমুদ্রপথে আসে না। প্রতিবেদনে উল্লেখ করা হয়, ২০২৬ সালের মাঝামাঝি পর্যন্ত এই ধরনের সামরিক অভিযানে প্রায় ৪৭০ কোটি ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৫৭ হাজার ৮৬৬ কোটি টাকা) ব্যয় করা হয়েছে, যা ছোটখাটো অপরাধীদের দমনের নামে মূলত বড় অপরাধী চক্রের মূল হোতাদের ধরার প্রক্রিয়াকেই ব্যাহত করছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin

Recent Posts

ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র পরিচালনা পর্ষদের এক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় ব্যাংকের সাম্প্রতিক ব্যবসায়িক কার্যক্রম…

7 minutes ago

হামের উপসর্গে আরও ১১ শিশুর মৃত্যু, আক্রান্ত ১২৭০ জন

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ১১ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন…

20 minutes ago

ঢাকা ও উপকণ্ঠের বিদ্যুৎ ব্যবস্থা আধুনিকায়নে এডিবির ২০০ মিলিয়ন ডলার ঋণ

রাজধানী ঢাকা ও এর পার্শ্ববর্তী শিল্পাঞ্চলগুলোতে বিদ্যুৎ সরবরাহ আধুনিকায়ন করতে ২০০ মিলিয়ন ডলার ঋণ অনুমোদন…

21 minutes ago

গাজীপুরে ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

গাজীপুর মহানগরের ধীরাশ্রম এলাকায় ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর…

38 minutes ago

জাতিসংঘে এরদোয়ানের ভাষণের সময় মোবাইল ফোনে মগ্ন সিরিয়ার প্রেসিডেন্ট

জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানের ভাষণের সময় সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারার…

45 minutes ago

মাগুরায় বেশি দামে সার ও মেয়াদোত্তীর্ণ বীজ বিক্রি, ১ লাখ টাকা জরিমানা

মাগুরার শ্রীপুরে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রি এবং মেয়াদোত্তীর্ণ বীজ ও কীটনাশক…

48 minutes ago

This website uses cookies.