Header Premium (728×90)

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে প্রতারণার অভিযোগে গ্রেপ্তার অভিনেতা সৌরভ গুর্জর

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে এক তরুণীর সঙ্গে প্রতারণা ও শারীরিক সম্পর্ক স্থাপনের অভিযোগে গ্রেপ্তার হয়েছেন ভারতীয় অভিনেতা ও কুস্তিগির সৌরভ গুর্জর। হায়দরাবাদের গাচিবাউলি থানায় দায়ের করা একটি মামলার সূত্র ধরে মুম্বাই বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করে হায়দরাবাদ পুলিশ। ‘মহাভারত’ ধারাবাহিকে ভীমের চরিত্রে অভিনয় করে বেশ পরিচিতি পান সৌরভ। এ ছাড়া অয়ন মুখোপাধ্যায়ের ‘ব্রহ্মাস্ত্র’ সিনেমাতেও অভিনয় করেছেন তিনি।

অভিযোগকারী তরুণীর দাবি, ২০২১ সালে সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামের মাধ্যমে সৌরভের সঙ্গে তার পরিচয় হয়। পরবর্তীতে তারা নিজেদের ফোন নম্বর বিনিময় করেন এবং নিয়মিত হোয়াটসঅ্যাপে যোগাযোগ রাখতে শুরু করেন। একপর্যায়ে তাদের মধ্যকার সম্পর্ক আরও ঘনিষ্ঠ রূপ নেয়। ওই বছরের ২৫ ডিসেম্বর তাদের মধ্যে প্রথম সরাসরি দেখা হয়। সে সময় সৌরভ তাকে বিয়ের প্রতিশ্রুতি দেন এবং নিজের স্ত্রীর মতো মর্যাদা ও অধিকার দিয়ে রাখার আশ্বাস দেন বলে তরুণী দাবি করেছেন।

তরুণী আরও অভিযোগ করেছেন, তারা কেবল ভারতেই নয়, যুক্তরাষ্ট্রেও একসঙ্গে সময় কাটিয়েছেন। সেখানে দুজনে মিলে নতুন ব্যবসা শুরু করার পরিকল্পনার কথা বলেছিলেন সৌরভ। তার সেই কথায় আস্থা রেখে যুক্তরাষ্ট্রে নিজের চাকরিও ছেড়ে দেন ওই তরুণী। তবে পরবর্তীতে সম্পর্কের টানাপোড়েন ও নানা জটিলতার কারণে তিনি নিজের ক্যারিয়ারেও মনোযোগ দিতে পারছিলেন না। একপর্যায়ে বিয়ের বিষয়ে কথা বলতে চাইলে সৌরভ তার ফোন নম্বর ব্লক করে দেন এবং দূরত্ব বজায় রাখতে শুরু করেন।

অভিযোগ অনুযায়ী, ২০২৫ সালের অক্টোবর থেকে ২০২৬ সালের মার্চ মাস পর্যন্ত সৌরভ ওই তরুণীর সঙ্গে ছিলেন। এরপর হায়দরাবাদে একসঙ্গে থাকার সময় হঠাৎ করেই কোনো কিছু না জানিয়ে অভিনেতা সেখান থেকে চলে যান। এরপর বহু চেষ্টা করেও সৌরভের সঙ্গে যোগাযোগ করতে ব্যর্থ হন ওই তরুণী। অবশেষে চলতি বছরের ১৫ আগস্ট তিনি গাচিবাউলি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। এই অভিযোগের ভিত্তিতে মামলা রুজু হওয়ার পর তদন্তে নামে পুলিশ এবং সর্বশেষ মুম্বাই বিমানবন্দর থেকে সৌরভকে গ্রেপ্তার করে হায়দরাবাদে নিয়ে আসা হয়।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin

Recent Posts

জাতিসংঘে বিশেষ দূত জুলি বিশপের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাক্ষাৎ

নিউইয়র্কে অবস্থানরত বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাতিসংঘ মহাসচিবের মিয়ানমারবিষয়ক বিশেষ দূত জুলি বিশপের সৌজন্য…

2 minutes ago

নিম্ন আয়ের দেশের ঋণঝুঁকি মূল্যায়নে নতুন কাঠামো আনছে বিশ্বব্যাংক-আইএমএফ

নিম্ন আয়ের দেশগুলোর ঋণ পরিস্থিতি আরও নির্ভুলভাবে মূল্যায়ন করতে যৌথ ঋণ টেকসই মূল্যায়ন কাঠামো (ডিএসএফ)…

10 minutes ago

বুধবার সব শিক্ষাপ্রতিষ্ঠানে ফাতেহা-ই-ইয়াজদাহমের ছুটি

পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে আগামী বুধবার (২৩ সেপ্টেম্বর) দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি ঘোষণা করা হয়েছে। এই…

13 minutes ago

গুলশান বিভাগের নতুন ডিসি হিসেবে দায়িত্ব পেলেন রুহুল কবীর খান

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গুলশান বিভাগের নতুন উপ-পুলিশ কমিশনার (ডিসি) হিসেবে মোহাম্মদ রুহুল কবীর খানকে…

21 minutes ago

মাদক সেবন ও কারবারে জড়িত মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের কনস্টেবল কারাগারে

মাদক সরবরাহ ও সেবনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে বরগুনায় মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের কনস্টেবল রুবেল হোসেনকে…

26 minutes ago

চাঁদা দাবির অভিযোগে বহিষ্কৃত কৃষক দল নেতা ফয়সাল

চাঁদা দাবির মামলায় গ্রেপ্তার হওয়ার পর জাতীয়তাবাদী কৃষক দলের মহানগর শাখার সাধারণ সম্পাদক সাইফুদ্দিন মোহাম্মদ…

29 minutes ago

This website uses cookies.