রংপুর জেলা পুলিশের উদ্যোগে প্রথমবারের মতো শুরু হয়েছে 'কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬'। রবিবার রংপুর পুলিশ লাইন্স মাঠে উৎসবমুখর পরিবেশে এই প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। অনূর্ধ্ব-২০ বছর বয়সী তরুণ ও তরুণী খেলোয়াড়দের অংশগ্রহণে এ ক্রীড়া উৎসবের আয়োজন করা হয়েছে।
প্রতিযোগিতার উদ্বোধন করেন রংপুরের পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হক। উদ্বোধনী অনুষ্ঠানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তাদের মধ্যে ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. জয়নাল আবেদীন, অতিরিক্ত পুলিশ সুপার মো. শরিফুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার এ-সার্কেল (কোতোয়ালি/গংগাচড়া) শরীফ মোহাম্মদ ফারুকুজ্জামান এবং অতিরিক্ত পুলিশ সুপার বি-সার্কেল (তারাগঞ্জ/বদরগঞ্জ) সঞ্জয় কুমার সরকার।
এছাড়াও সহকারী পুলিশ সুপার ডি-সার্কেল রাসেল রানাসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এই আয়োজন উপভোগ করতে মাঠে উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, কাবাডির মতো আমাদের ঐতিহ্যবাহী দেশীয় খেলাকে নতুন প্রজন্মের কাছে জনপ্রিয় করে তোলা এবং তরুণ সমাজকে ইতিবাচক কর্মকাণ্ডে যুক্ত রাখাই এই টুর্নামেন্টের মূল লক্ষ্য। খেলাধুলা তরুণদের একটি সুস্থ ও সুশৃঙ্খল জীবন গঠনে অত্যন্ত কার্যকর ভূমিকা পালন করে। এ ধরনের চ্যাম্পিয়নশিপ কিশোর ও যুবকদের খেলার মাঠে ফিরিয়ে আনতে এবং সমাজে একটি ইতিবাচক বার্তা ছড়িয়ে দিতে সহায়ক হবে বলে তারা আশা প্রকাশ করেন।
দেশের সাতটি অঞ্চলের ওপর দিয়ে দুপুরের মধ্যে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টির…
ফিলিস্তিন ও ইসরায়েলের মধ্যে দীর্ঘস্থায়ী শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে দ্বি-রাষ্ট্র সমাধানের ওপর জোর দিয়েছেন…
পদ্মা নদীতে তীব্র স্রোতের কারণে টানা ১৬ দিন বন্ধ থাকার পর পাবনার নাজিরগঞ্জ থেকে রাজবাড়ীর…
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের অন্যতম গুরুত্বপূর্ণ সাইড ইভেন্ট ‘পার্টনারস ফর মাল্টিলেটারেলিজম’ (পিফোরএম) সামিটে অংশ…
মঙ্গলে অবতরণের ১৪ বছর পূর্তি ও ৫০০০ সল অতিক্রমের পর কিউরিওসিটি রোভার এখন ভালে গ্রান্দে…
লালমনিরহাট জেলা কারাগারে ধারণক্ষমতার চেয়ে তিন গুণেরও বেশি বন্দি অবস্থান করছেন। ১৯০ জনের ধারণক্ষমতার এই…
This website uses cookies.