জাপানের নাগোয়া শহরে নানা প্রশাসনিক অব্যবস্থাপনা আর প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কার মাঝেই পর্দা উঠল ২০তম এশিয়ান গেমসের। ৩০ হাজার দর্শক ধারণক্ষমতার একটি স্টেডিয়ামে এই ক্রীড়াযজ্ঞের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন জাপানের সম্রাট নারুহিতো। অলিম্পিকের চেয়েও বেশি অ্যাথলেটের অংশগ্রহণে আয়োজিত এই উদ্বোধনী অনুষ্ঠানে অবশ্য গ্যালারির অনেক আসনই ফাঁকা পড়ে থাকতে দেখা গেছে।
উদ্বোধনী অনুষ্ঠানে সম্রাট নারুহিতোর সঙ্গে গ্যালারিতে উপস্থিত ছিলেন জাপানের সম্রাজ্ঞী এবং আন্তর্জাতিক অলিম্পিক কমিটির (আইওসি) প্রেসিডেন্ট কিয়ার্স্টি কভেন্ট্রি। সম্রাট গেমস শুরুর আনুষ্ঠানিক ঘোষণা দেওয়ার পর স্টেডিয়ামে উপস্থিত দর্শকেরা তালি দিয়ে তা স্বাগত জানান। এবারের আসরে ৪৫টি দেশ ও অঞ্চলের ১১ হাজারেরও বেশি অ্যাথলেট এবং ৬ হাজার কর্মকর্তা অংশ নিচ্ছেন।
তবে জাঁকজমকপূর্ণ শুরুর সমান্তরালে আয়োজকদের নানা ত্রুটি নিয়ে সমালোচনাও কম হচ্ছে না। বিশেষ করে অ্যাথলেটদের আবাসন ও পরিবহন ব্যবস্থা নিয়ে শুরু থেকেই বিতর্ক চলছে। বাজেট সাশ্রয়ের উদ্দেশ্যে প্রথাগত অ্যাথলেটস ভিলেজ তৈরি না করে বিকল্প ব্যবস্থা নেওয়া হয়েছে। এর পরিবর্তে কনটেইনার দিয়ে তৈরি অস্থায়ী ঘর, হোটেল এবং 'কোস্টা সেরেনা' নামের একটি প্রমোদতরীতে অ্যাথলেটদের থাকার ব্যবস্থা করা হয়েছে। কনটেইনারের ভেতরের ছোট বিছানা নিয়ে ইতোমধ্যে অনেক দল ক্ষোভ প্রকাশ করেছে। এছাড়া বিমানবন্দরে পরিবহন সংকট এবং সম্প্রতি দক্ষিণ কোরিয়ার হকি দলের জন্য ভুলবশত উত্তর কোরিয়ার জাতীয় সংগীত বাজানোর মতো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। এর ওপর গত সপ্তাহের ভারী বৃষ্টির পর এখন নতুন করে টাইফুনের শঙ্কা দেখা দিয়েছে।
আগামী ৪ অক্টোবর পর্যন্ত এই আসরে ৪০টিরও বেশি খেলার প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। পুরুষদের একক ট্রায়াথলন দিয়ে শুরু হবে গেমসের প্রথম স্বর্ণপদকের লড়াই। এবারের আসরের ৭টি খেলার ফলাফল ২০২৮ সালের লস অ্যাঞ্জেলেস অলিম্পিকের টিকিট পাওয়ার ক্ষেত্রে সরাসরি ভূমিকা রাখবে।
আয়োজনের প্রশংসা করে অলিম্পিক কাউন্সিল অব এশিয়ার (ওসিএ) প্রেসিডেন্ট শেখ জোয়ান বিন হামাদ আল-থানি বলেন, 'বিশ্বের যখনই সবচেয়ে বেশি প্রয়োজন পড়েছে, জাপান সব সময় সাড়া দিয়েছে।' অন্যদিকে, গত আসরে নিজেদের মাটিতে ২০১টি স্বর্ণসহ মোট ৩৮৩টি পদক জিতে শীর্ষে থাকা চীন এবারও পদক তালিকার শীর্ষস্থান ধরে রাখার লক্ষ্য নিয়ে মাঠে নামছে।
লিওনেল মেসির বিদায়ী ম্যাচের টিকিট বিক্রির সময়সূচি দুই দিন পিছিয়ে দেওয়া হয়েছে। নতুন সময় অনুযায়ী…
নোয়াখালীর বেগমগঞ্জে নির্মাণাধীন একটি সেতুর ফুটপাতের স্ল্যাব ও রেলিংয়ের রডের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ…
নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার কৃষকরা শীতকালীন আগাম আলু চাষে ব্যস্ত সময় পার করছেন। গত বছর সেভেন…
বরিশালে বিভাগীয় কমিশনার ও রেঞ্জ ডিআইজি কার্যালয়ের সামনের মহাসড়কে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বুধবার দুপুরে…
অবৈধ সম্পদ অর্জন ও সন্দেহজনক আর্থিক লেনদেনের অভিযোগে আওয়ামী লীগের সাত সাবেক সংসদ সদস্য এবং…
ময়মনসিংহের হালুয়াঘাটে আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, আওয়ামী…
This website uses cookies.