Header Premium (728×90)

শারীরিক অক্ষমতায় ইশারায় নামাজ আদায়ের নিয়ম ও পদ্ধতি

চিকিৎসকের পরামর্শ, রোগের তীব্রতা বা প্রকৃত শারীরিক অক্ষমতার কারণে যদি কেউ রুকু ও সিজদা আদায় করতে না পারেন, তবে তিনি ইশারায় নামাজ পড়তে পারবেন। এক্ষেত্রে সক্ষমতা অনুযায়ী দাঁড়ানো বা বসা অবস্থায় ইশারায় রুকু-সিজদা সম্পন্ন করতে হবে। আর যদি কেউ পুরোপুরি শয্যাশায়ী হন, তবে শুয়েই ইশারায় নামাজ আদায় করা যাবে।

কেউ যদি রুকু-সিজদা করতে অক্ষম হন কিন্তু দাঁড়িয়ে নামাজ পড়তে পারেন, তবে তাকে দাঁড়িয়েই নামাজ আদায় করতে হবে। নামাজের গুরুত্বপূর্ণ রোকনগুলোর একটি হলো ‘কিয়াম’, তাই দাঁড়িয়ে নামাজ পড়ার সক্ষমতা থাকলে বসে নামাজ পড়া বৈধ নয়। এক্ষেত্রে দাঁড়িয়ে ‘আল্লাহু আকবার’ বলে নামাজ শুরু করতে হবে এবং সুরা ফাতেহার সাথে সুরা মিলাতে হবে। এরপর দাঁড়ানো অবস্থায়ই আল্লাহু আকবার বলে মাথা ঝুঁকিয়ে রুকুর তাসবিহ পড়তে হবে। রুকু শেষে ‘সামিআল্লাহু লিমান হামিদাহ’ বলে সোজা হয়ে দাঁড়িয়ে ‘রাব্বানা লাকাল হামদ’ বলতে হবে। এরপর আল্লাহু আকবার বলে বসে সিজদার জন্য মাথা ঝুঁকিয়ে তাসবিহ পাঠ করতে হবে। প্রথম সিজদা শেষে মাথা সোজা করে একইভাবে দ্বিতীয় সিজদা আদায় করতে হবে। দুই সিজদা শেষ হলে দ্বিতীয় রাকাতের জন্য পুনরায় দাঁড়িয়ে যেতে হবে এবং প্রথম ও শেষ বৈঠক যথা নিয়মে আদায় করতে হবে।

যদি কেউ দাঁড়াতে অক্ষম হন কিন্তু বসতে ও সিজদা করতে সক্ষম হন, তবে বসে নামাজ শুরু করবেন এবং বসা অবস্থায়ই মাথা ঝুঁকিয়ে রুকু আদায় করবেন। আর যদি সিজদা করতেও অক্ষম হন, তবে বসে মাথা কিছুটা ঝুঁকিয়ে রুকু এবং আরও কিছুটা বেশি ঝুঁকিয়ে সিজদা আদায় করবেন।

যারা শোয়া থেকে উঠতে পারেন না, তারা কিবলার দিকে পা দিয়ে শুয়ে নামাজ আদায় করবেন। শুয়ে নামাজ পড়ার সময় আল্লাহু আকবার বলে হাত বেঁধে সুরা ফাতেহা ও অন্য সুরা পড়তে হবে। এরপর আল্লাহু আকবার বলে যতদূর সম্ভব মাথা ঝুঁকিয়ে রুকু ও সিজদা আদায় করতে হবে। সম্ভব হলে রুকুর চেয়ে সিজদার জন্য মাথা কিছুটা বেশি ঝোঁকানো উচিত। রুকু ও সিজদার তাসবিহ পড়ার সময় সংশ্লিষ্ট দোয়াগুলো পড়তে হবে। নামাজের অন্যান্য রোকন যেমন কওমা বা কিয়ামের ক্ষেত্রে সোজা হয়ে শুয়েই আদায় করতে হবে, এর জন্য আলাদা কোনো ইশারার প্রয়োজন নেই।

সাধারণ অবস্থায় কাবার দিকে পা দিয়ে শোয়া অপছন্দনীয় হলেও, নামাজের ক্ষেত্রে অপারগ বা গুরুতর অসুস্থ ব্যক্তির জন্য কিবলার দিকে পা প্রসারিত করে শোয়া অপছন্দনীয় নয়।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin

Recent Posts

সম্ভাবনা থেকে সংকটে গণঅধিকার পরিষদ: রাজনীতির মাঠে টিকে থাকার লড়াই

নতুন ধারার রাজনৈতিক দল হিসেবে যাত্রা শুরু করলেও অভ্যন্তরীণ কোন্দল, নেতৃত্বের দ্বন্দ্ব ও রাজনৈতিক কৌশলের…

9 minutes ago

মাস্টার্স পরীক্ষার আগেই বিচারক হলেন ইবির রাজু আহমেদ

ইসলামী বিশ্ববিদ্যালয়ের আল-ফিকহ অ্যান্ড ল বিভাগের শিক্ষার্থী রাজু আহমেদ ১৮তম বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় ২৬তম…

9 minutes ago

শাল্লায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

সুনামগঞ্জের শাল্লায় দেশে পরিকল্পিত সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদে বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও…

19 minutes ago

সিলেটে সওজের সরকারি জমিতে গোরস্থান নির্মাণের চেষ্টা, কাজ বন্ধ

সিলেটের দক্ষিণ সুরমার পাঠানপাড়ায় সড়ক ও জনপথ অধিদপ্তরের জমিতে দেয়াল তুলে গোরস্থান তৈরির চেষ্টা করা…

31 minutes ago

সরকারের অনুমোদন: দেড় লাখ টন সার ও মসুর ডাল কেনা হবে

দেশের বর্ধমান চাহিদা পূরণে সরকার ১ লাখ ৫৫ হাজার মেট্রিক টন সার এবং ১০ হাজার…

41 minutes ago

কাউকে ভয় পেতে আসিনি, আসিয়ান কাপ নিয়ে আত্মবিশ্বাসী হামজা চৌধুরী

প্রথমবার আয়োজিত ফিফা আসিয়ান কাপে অংশ নিতে জাকার্তায় পৌঁছেছে বাংলাদেশ ফুটবল দল। দলে যোগ দিয়েছেন…

50 minutes ago

This website uses cookies.