Header Premium (728×90)

পালক বা দত্তক নেওয়া সন্তানকে কি জাকাত দেওয়া যাবে?

ইসলামে দত্তক বা পালক নেওয়া সন্তানকে নিজের প্রকৃত সন্তান হিসেবে গণ্য করা হয় না। তাই শরিয়তের বিধান অনুযায়ী, নিজের পালিত সন্তানকে জাকাত দেওয়া যাবে কি না, তা নিয়ে স্পষ্ট নির্দেশনা রয়েছে।

পবিত্র কোরআনে মহান আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, "তিনি তোমাদের মুখে ডাকা পুত্রদেরকে তোমাদের প্রকৃত পুত্র সাব্যস্ত করেননি। এটা তো তোমাদের মুখের কথামাত্র।" (সুরা আহযাফ: আয়াত ৪)। এই আয়াতের ব্যাখ্যায় বিশিষ্ট ইসলামিক স্কলার আল্লামা শাওকানি (রহ.) তাঁর বিখ্যাত গ্রন্থ 'ফাতহুল কাদির'-এ (৪/৩০১) উল্লেখ করেছেন, পালক পুত্রকে কেবল মুখের কথায় পুত্র বলা যায়, বাস্তবে এর কোনো আইনি বা শরিয়তি কার্যকারিতা নেই। যেমন কোনো নারী কোনো শিশুকে লালন-পালন করলেই তিনি ওই সন্তানের প্রকৃত মা হয়ে যান না এবং সেই শিশুটিও তাঁর প্রকৃত সন্তান সাব্যস্ত হয় না। ফলে তাদের ক্ষেত্রে মা ও ছেলের কোনো বিধানও প্রযোজ্য হবে না।

দত্তক নেওয়া সন্তান যদি অপ্রাপ্তবয়স্ক হয়, তবে তাকে জাকাত দেওয়ার ক্ষেত্রে তার প্রকৃত বাবার আর্থিক অবস্থা বিবেচনা করতে হবে। যদি শিশুটির প্রকৃত বাবা দরিদ্র এবং জাকাত পাওয়ার যোগ্য হন, তবে ওই শিশুকে জাকাত দেওয়া যাবে এবং সেই জাকাতের টাকা দিয়ে তার ভরণপোষণের ব্যবস্থাও করা যাবে। পক্ষান্তরে, শিশুটির আসল বাবা যদি সম্পদশালী হন, তবে তাকে জাকাত দেওয়া জায়েজ হবে না এবং জাকাতের অর্থ দিয়ে তার ভরণপোষণও করা যাবে না। কেননা, কোনো অপ্রাপ্তবয়স্ক শিশুকে জাকাত দেওয়ার মূল শর্ত হলো তার প্রকৃত বাবাকে দরিদ্র ও জাকাত গ্রহণের উপযুক্ত হতে হবে।

ইসলামে এতিম, অসহায় ও সুবিধাবঞ্চিত শিশুদের আশ্রয় দেওয়া, তাদের দায়িত্ব নেওয়া এবং স্নেহ করার ব্যাপারে অত্যন্ত গুরুত্ব দেওয়া হয়েছে। পবিত্র কোরআনে বারবার এতিমদের সাহায্য ও আশ্রয় দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। কোনো অসহায় শিশুকে আশ্রয় দিয়ে নিজের পালিত সন্তান হিসেবে লালন-পালন করা অত্যন্ত সওয়াবের কাজ। তবে ইসলামের বিধান অনুযায়ী, কোনো শিশুর বাবা-মায়ের আসল পরিচয় পরিবর্তন করা সম্পূর্ণ অবৈধ। পালক নেওয়ার পর শিশুটির প্রকৃত বাবা-মায়ের পরিচয় গোপন করে তাকে নিজেদের সন্তান হিসেবে পরিচয় দেওয়া যাবে না, বরং তাকে পালিত সন্তান হিসেবেই পরিচিত করতে হবে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin

Recent Posts

যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত নিরসনে নতুন আশাবাদ, নিউইয়র্কে উচ্চপর্যায়ের বৈঠক

জাতিসংঘ সাধারণ অধিবেশনের ফাঁকে যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তাদের মধ্যে উচ্চপর্যায়ের বৈঠক হয়েছে। এই আলোচনার পর…

46 seconds ago

ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের দ্বিপক্ষীয় বৈঠক

নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সাইডলাইনে ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রী আন্দ্রেই প্লেনকোভিচের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন…

27 minutes ago

নিউইয়র্কে মানবিক সহায়তা সংস্থার প্রতিনিধিদের সঙ্গে প্রধানমন্ত্রীর প্রাতরাশ বৈঠক

জাতিসংঘের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক সফররত প্রধানমন্ত্রী তারেক রহমান গেটস ফাউন্ডেশন, ভিসা ফাউন্ডেশনসহ বিভিন্ন…

52 minutes ago

ডেঙ্গু ও হাম প্রতিরোধে ব্যর্থতার সুযোগ নেই: রুহুল আমিন হাওলাদার

ডেঙ্গু ও হামে মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে জাতীয় পার্টির মহাসচিব এ বি এম…

53 minutes ago

রোহিঙ্গা সংকট নিরসনে পাঁচ দফা প্রস্তাব প্রধানমন্ত্রীর

নিউইয়র্কে আয়োজিত জাতিসংঘের এক বৈঠকে রোহিঙ্গা সংকট নিরসনে পাঁচটি জরুরি পদক্ষেপের প্রস্তাব দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক…

56 minutes ago

নাটোর সদর উপজেলায় বক্তব্য দেওয়ার সময় মারা গেলেন মাদ্রাসা শিক্ষক

নাটোর সদর উপজেলার জংলি ফাজিল মাদ্রাসার প্রভাষক ও ছাত্রশিবিরের সাবেক ইউনিয়ন সভাপতি নূর হোসেন একটি…

1 hour ago

This website uses cookies.