পিরোজপুরের কাউখালীতে সড়ক ও জনপথ বিভাগের (সওজ) জায়গায় গড়ে ওঠা অবৈধ ও ঝুঁকিপূর্ণ স্থাপনা উচ্ছেদ করেছে জেলা প্রশাসন ও সড়ক বিভাগ। বুধবার (১৬ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে এ অভিযান চালানো হয়। অভিযানে বুলডোজার দিয়ে প্রায় ৩৫ বছরের পুরোনো একটি বাড়িসহ বেশ কিছু টিনশেড ও আধাপাকা ঘর এবং দোকানপাট গুঁড়িয়ে দেওয়া হয়।
সড়ক বিভাগ সূত্রে জানা গেছে, গড়িয়ারপাড়-বানারীপাড়া-স্বরূপকাঠী-কাউখালী-নৈকাঠী (জেড-৮০৩৩) জেলা মহাসড়কের ৪৪তম কিলোমিটারে কচুয়াকাঠী বেইলি সেতুর উত্তর পাশে সওজের জায়গায় এসব অবৈধ স্থাপনা গড়ে তোলা হয়েছিল। এই জমিটি কচুয়াকাঠী মৌজার জে এল নং-২৪, বিএস খতিয়ান নং-৩ এবং বিএস দাগ নং-১৬৩-এর অন্তর্ভুক্ত।
উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রুবায়েত হাসান এবং সড়ক ও জনপথ বিভাগের এস মাহমুদুর রহমান। এ সময় আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরাও অভিযানে অংশ নেন।
সড়ক বিভাগ জানিয়েছে, ওই এলাকায় একটি পিসি গার্ডার সেতু নির্মাণ ও অন্যান্য সরকারি উন্নয়নমূলক কাজের স্বার্থেই এই অবৈধ স্থাপনাগুলো উচ্ছেদের উদ্যোগ নেওয়া হয়। এ বিষয়ে সড়ক ও জনপথ বিভাগের স্মারক নং-৩৫.০১.৭৯৪৭.৭৭৬.১৬.০০১.২২-১৩৭৫ (তারিখ ৯ সেপ্টেম্বর ২০২৬) অনুযায়ী ভবনমালিককে নোটিশ দেওয়া হয়েছিল। নোটিশে ১৪ সেপ্টেম্বরের মধ্যে স্বেচ্ছায় স্থাপনা সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হলেও তা না করায় এ উচ্ছেদ অভিযান চালানো হয়।
অভিযান শেষে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, সরকারি জমি দখল করে অবৈধ স্থাপনা তৈরি এবং মহাসড়ক ও সেতু নির্মাণকাজে বাধা সৃষ্টি করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। উন্নয়ন প্রকল্পের স্বার্থেই আইনগত প্রক্রিয়া মেনে এই উচ্ছেদ সম্পন্ন করা হয়েছে। ভবিষ্যতে সরকারি সম্পত্তি দখলমুক্ত রাখতে এবং নতুন করে অবৈধ স্থাপনা গড়ে ওঠা ঠেকাতে নিয়মিত নজরদারি বজায় রাখা হবে বলেও সড়ক ও জনপথ বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে।
গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় পৃথক স্থান থেকে এক নারীসহ দুইজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সন্ধ্যায়…
ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান ও সদস্য পদের প্রার্থীদের জামানত পাঁচ গুণ বাড়িয়ে চূড়ান্ত গেজেট…
লিওনেল মেসির বিদায়ী ম্যাচের টিকিট বিক্রির সময়সূচি দুই দিন পিছিয়ে দেওয়া হয়েছে। নতুন সময় অনুযায়ী…
নোয়াখালীর বেগমগঞ্জে নির্মাণাধীন একটি সেতুর ফুটপাতের স্ল্যাব ও রেলিংয়ের রডের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ…
নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার কৃষকরা শীতকালীন আগাম আলু চাষে ব্যস্ত সময় পার করছেন। গত বছর সেভেন…
বরিশালে বিভাগীয় কমিশনার ও রেঞ্জ ডিআইজি কার্যালয়ের সামনের মহাসড়কে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বুধবার দুপুরে…
This website uses cookies.