Header Premium (728×90)

সৌদির তেল স্থাপনা ও বিমানঘাঁটিতে হুতিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা

ইরান সমর্থিত ইয়েমেনের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী হুতিরা সৌদি আরবের অভ্যন্তরে দুটি বড় ধরনের সামরিক অভিযান চালানোর দাবি করেছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) এক বিবৃতিতে গোষ্ঠীটির পক্ষ থেকে জানানো হয়, তারা ইয়ানবুতে অবস্থিত সৌদি রাষ্ট্রীয় তেল কোম্পানি আরামকোর একটি স্থাপনা এবং খামিস মুশাইত বিমানঘাঁটি লক্ষ্য করে এই হামলা চালিয়েছে।

হুতিদের দাবি অনুযায়ী, গত ১২ বছর ধরে সৌদি আরব ইয়েমেন ও তাদের জনগণের বিরুদ্ধে ‘অন্যায় আগ্রাসন ও নিপীড়নমূলক অবরোধ’ বজায় রেখেছে। চলতি সপ্তাহে এই আগ্রাসন আরও তীব্র হওয়ার পরিপ্রেক্ষিতে এবং ইয়েমেনের অধিকাংশ প্রদেশে ৪৫০টির বেশি বিমান হামলার প্রতিক্রিয়ায় তারা এই ‘গুণগত সামরিক অভিযান’ পরিচালনা করেছে।

প্রথম অভিযানে ইয়ানবুতে আরামকোর ওই স্থাপনা লক্ষ্য করে কয়েক ডজন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করা হয়েছে। হুতিদের দাবি, হামলাগুলো অত্যন্ত ‘সুনির্দিষ্ট ও সরাসরি’ ছিল, যার ফলে ওই স্থাপনায় বড় ধরনের অগ্নিকাণ্ডসহ ব্যাপক ধ্বংসযজ্ঞ সংঘটিত হয়েছে। দ্বিতীয় অভিযানে খামিস মুশাইত বিমানঘাঁটি লক্ষ্য করে বেশ কয়েকটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে, যা সুনির্দিষ্টভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে বলে তারা জানিয়েছে।

বিবৃতিতে হুতিরা আরও হুঁশিয়ারি দিয়ে বলেছে, ইয়েমেনের সশস্ত্র বাহিনী তাদের দেশ ও জনগণকে রক্ষায় সামরিক অভিযান অব্যাহত রাখবে। ভবিষ্যতে সৌদি আরবের গভীরে তাদের সেনা সমাবেশ ও অবস্থানগুলোকে লক্ষ্য করে এই ধরণের হামলা চালানো হবে। তবে হুতিদের এই দাবি বা হামলার বিষয়ে সৌদি কর্তৃপক্ষের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin

Recent Posts

ইউপি নির্বাচনে প্রার্থীদের জামানত ৫ গুণ বাড়ালো ইসি

ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান ও সদস্য পদের প্রার্থীদের জামানত পাঁচ গুণ বাড়িয়ে চূড়ান্ত গেজেট…

12 minutes ago

মেসির বিদায়ী ম্যাচের টিকিট বিক্রির নতুন সময়সূচি ঘোষণা

লিওনেল মেসির বিদায়ী ম্যাচের টিকিট বিক্রির সময়সূচি দুই দিন পিছিয়ে দেওয়া হয়েছে। নতুন সময় অনুযায়ী…

47 minutes ago

নোয়াখালীতে নিম্নমানের সেতু নির্মাণ, দুই প্রকৌশলীর কৈফিয়ত তলব

নোয়াখালীর বেগমগঞ্জে নির্মাণাধীন একটি সেতুর ফুটপাতের স্ল্যাব ও রেলিংয়ের রডের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ…

1 hour ago

নীলফামারীর কিশোরগঞ্জে আগাম আলু চাষে ভাগ্য বদলের স্বপ্ন

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার কৃষকরা শীতকালীন আগাম আলু চাষে ব্যস্ত সময় পার করছেন। গত বছর সেভেন…

1 hour ago

বরিশালে বিভাগীয় কমিশনার কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ

বরিশালে বিভাগীয় কমিশনার ও রেঞ্জ ডিআইজি কার্যালয়ের সামনের মহাসড়কে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বুধবার দুপুরে…

1 hour ago

সাবেক সাত এমপি ও তাদের স্বজনদের বিরুদ্ধে দুদকের মামলা

অবৈধ সম্পদ অর্জন ও সন্দেহজনক আর্থিক লেনদেনের অভিযোগে আওয়ামী লীগের সাত সাবেক সংসদ সদস্য এবং…

1 hour ago

This website uses cookies.