Header Premium (728×90)

আরব সাগরে ভারত ও পাকিস্তানের যুদ্ধজাহাজের মধ্যে সংঘর্ষ, নয়াদিল্লির কড়া প্রতিবাদ

আরব সাগরে ভারতীয় নৌবাহিনীর একটি যুদ্ধজাহাজ ও পাকিস্তানি নৌবাহিনীর একটি জাহাজের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। ভারতের অভিযোগ, পাকিস্তানি জাহাজটি উচ্চগতিতে এসে অপেশাদার ও অনিরাপদভাবে গতিপথ পরিবর্তন করায় এই সংঘর্ষের সৃষ্টি হয়। ঘটনাটি মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় উত্তর আরব সাগরে নিয়মিত নজরদারি মিশনের সময় ঘটে। ওমানের প্রায় ২২০ কিলোমিটার পূর্বে পাকিস্তানি নৌযানটি ভারতীয় যুদ্ধজাহাজের খুব কাছ দিয়ে দ্রুতগতিতে অতিক্রম করার সময় এই বিপত্তি ঘটে।

এই অনাকাঙ্ক্ষিত ঘটনার পর নয়াদিল্লি কড়া প্রতিক্রিয়া ব্যক্ত করেছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে পাকিস্তান হাইকমিশনের চার্জ দ্য অ্যাফেয়ার্স সাদ ওয়ারাইচকে তলব করে আনুষ্ঠানিকভাবে প্রতিবাদ জানিয়েছে। ভারতের দাবি, পাকিস্তানি নৌযানের এই আচরণ ১৯৯১ সালের এপ্রিল মাসে স্বাক্ষরিত ভারত-পাকিস্তান চুক্তির ১০ নম্বর অনুচ্ছেদের সরাসরি লঙ্ঘন। ওই চুক্তিতে সামরিক মহড়া, সামরিক গতিবিধি ও সেনা চলাচলের বিষয়ে একে অপরকে আগাম তথ্য জানানোর বিধান রয়েছে।

ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, আন্তর্জাতিক জলসীমায় ঘটা এই ঘটনায় বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। তবে ভারতের পক্ষ থেকে পাকিস্তানের চার্জ দ্য অ্যাফেয়ার্সকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে কড়া বার্তা পৌঁছে দিতে বলা হয়েছে। এছাড়া ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে সব সামরিক ইউনিটকে যথাযথ সতর্কতা অবলম্বনের আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে ইসলামাবাদে নিযুক্ত ভারতীয় চার্জ দ্য অ্যাফেয়ার্সকেও পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে এই ঘটনার প্রতিবাদ জানাতে নির্দেশ দেয়া হয়েছে।

সংঘর্ষে জড়িত জাহাজগুলোর ধরন এখনো আনুষ্ঠানিকভাবে শনাক্ত করা হয়নি। তবে ঘটনার পরপরই উভয় নৌযানকে ওই এলাকা থেকে সরিয়ে নেয়া হয়। উল্লেখ্য, এর আগেও ২০১১ সালের জুনে পাকিস্তানি নৌবাহিনী জাহাজ বাবর এবং ভারতীয় নৌবাহিনী জাহাজ গোদাবরীর মধ্যে একই ধরনের সংঘর্ষের ঘটনা ঘটেছিল।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Alokito Bangladesh

Recent Posts

‘শেখ হাসিনা ডিসেম্বরে ফিরলে কিছু হবে না’ মন্তব্য করা ওসি রাকিবুল গ্রেপ্তার

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সাবেক অফিসার ইনচার্জ (ওসি) মো. রাকিবুল হাসানকে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার করা হয়েছে।…

17 minutes ago

অস্ট্রেলিয়ার স্বাস্থ্য পোর্টালে এআই এজেন্টের অননুমোদিত প্রবেশ, তীব্র উদ্বেগ

গত জুনে ওপেনএআইয়ের একটি এআই এজেন্ট অস্ট্রেলিয়ার সরকারি একটি স্বাস্থ্য ডেটা পোর্টালে অননুমোদিতভাবে প্রবেশ করে…

47 minutes ago

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ নতুন রোগী

গত ২৪ ঘণ্টায় সারাদেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আটজনের মৃত্যু হয়েছে। একই সময়ে দেশের বিভিন্ন…

53 minutes ago

এশিয়ান গেমসের সেমিফাইনালে বাংলাদেশের দ্রুততম মানব ইমরানুর

এশিয়ান গেমসে পুরুষদের ১০০ মিটার স্প্রিন্টের সেমিফাইনালে জায়গা করে নিয়েছেন বাংলাদেশের দ্রুততম মানব ইমরানুর রহমান।…

1 hour ago

ক্রিকেটার রবিন দাসের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, আদালতে হাজিরা ৯ অক্টোবর

বাংলাদেশি বংশোদ্ভূত ইংলিশ ক্রিকেটার রবিন দাসের বিরুদ্ধে ধর্ষণের দুটি অভিযোগ আনা হয়েছে। আগামী ৯ অক্টোবর…

2 hours ago

বিকাশ, রবিসহ ৪ ডিজিটাল ব্যাংককে প্রাথমিক অনুমোদন দিল বাংলাদেশ ব্যাংক

দেশের চারটি ডিজিটাল ব্যাংক স্থাপনের প্রাথমিক অনুমতি দিয়েছে বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদ। এর মধ্যে রয়েছে…

2 hours ago

This website uses cookies.