জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় গত দুই মাসে অন্তত ২৬টি বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির ঘটনায় শাকিল (২৭) নামে আরও এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার রাত ১১টার দিকে উপজেলার বালিজুড়ী ইউনিয়নের বীর নাদাগাড়ী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। শাকিল ওই এলাকার ফরিদ মন্ডলের ছেলে।
এর আগে সোমবার দিবাগত রাত ১টা থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত বালিজুড়ী ইউনিয়নের সুখনগরী ও বীর নাদাগাড়ীসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেপ্তার করে পুলিশ। ওই সময় ট্রান্সফরমার চুরিতে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জামও জব্দ করা হয়েছে। গ্রেপ্তার হওয়া পাঁচজন হলেন—নুরু মিয়া সুমন (২৮), সেলিম (৩২), রবিনুর ইসলাম (২৮), সুমন (২৮) এবং রাসেল (২২)। এদের মধ্যে রাসেল মাদারগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক ছিলেন, গ্রেপ্তারের পর তাকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশীষ রায় জানান, মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে ট্রান্সফরমার চোর চক্রের সদস্য শাকিলকে গ্রেপ্তার করা হয়েছে এবং বুধবার সকালে তাকে জামালপুর আদালতে পাঠানো হয়েছে। চক্রটির বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
উল্লেখ্য, গত ২ জুলাই থেকে ৫ সেপ্টেম্বরের মধ্যে মাদারগঞ্জ জোনাল অফিসের আওতাধীন বিভিন্ন এলাকা থেকে অন্তত ২৬টি ট্রান্সফরমার চুরি হয়। এর মধ্যে জুলাই মাসে ছয়টি, আগস্ট মাসে ১৭টি এবং সেপ্টেম্বরের প্রথম পাঁচ দিনে তিনটি ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটে। এসব ট্রান্সফরমারের বাজারমূল্য প্রায় ১৭ লাখ টাকা এবং চুরি হওয়া ট্রান্সফরমারের বেশিরভাগই বালিজুড়ী ও জোড়খালী ইউনিয়ন থেকে নেওয়া হয়েছে।
রাজধানীর শাহ আলী থানার ডি ব্লকের ৮ নম্বর সড়কের পাশে একটি কালো পলিথিনের ব্যাগ থেকে…
সৌদি আরবের মক্কা নগরীসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ অঞ্চলে সম্ভাব্য ক্ষেপণাস্ত্র বা ড্রোন হামলার আশঙ্কায় উচ্চ সতর্কতা…
রাজশাহীর মোহনপুরে মাদকাসক্ত ছেলের হাসুয়ার কোপে মা জান্নাতুন নিহত হয়েছেন। এ সময় বাবাকে কুপিয়ে জখম…
১৮তম বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের পাঁচ শিক্ষার্থী সিভিল…
সৌদি আরবের পবিত্র নগরী মক্কাসহ দেশটির বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকায় সম্ভাব্য বিপদ বা ঝুঁকির বিষয়ে…
প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন বলেছেন, আওয়ামী লীগকে রাজনীতিতে ফেরাতে জামায়াত অপচেষ্টা চালাচ্ছে। তিনি জামায়াত…
This website uses cookies.