কুমিল্লার দেবিদ্বারের আলোচিত ‘লেডি ডন খ্যাত’ লাইলি আক্তারকে মাদকসহ আটক করেছে পুলিশ। শুক্রবার (১১ সেপ্টেম্বর) দিবাগত রাত ২টার দিকে দেবিদ্বার পৌরসদরের একটি বাসায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশের ভাষ্যমতে, লাইলি আক্তারের বিরুদ্ধে হানি ট্র্যাপ বা ফাঁদ পেতে মানুষের কাছ থেকে মোটা অঙ্কের অর্থ হাতিয়ে নেওয়া এবং মাদক ব্যবসার মতো গুরুতর অভিযোগ রয়েছে। এর আগেও হানি ট্র্যাপের মাধ্যমে অর্থ আদায়ের অভিযোগে করা একটি মামলায় লাইলিকে কয়েকদিন কারাগারে থাকতে হয়েছিল।
পুলিশের দাবি, কারাগার থেকে মুক্তি পাওয়ার পর লাইলি আবারও একই ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন। তাকে আটকের পর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের একটি মামলায় শনিবার দুপুরে কারাগারে পাঠানো হয়েছে। ওসি মনিরুজ্জামান আরও জানান, এই ঘটনায় তার সহযোগীদের গ্রেপ্তারের লক্ষ্যে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
মৌলভীবাজারের জুড়ী সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে ৩৮ বোতল ভারতীয় মদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ…
বাংলাদেশে নতুন তিনটি আইনের মাধ্যমে মানবাধিকার সুরক্ষাকে সংকুচিত করা হয়েছে বলে অভিযোগ করেছে হিউম্যান রাইটস…
জনপ্রিয় মার্কিন অভিনেতা জেমস স্লোয়ান ৮৫ বছর বয়সে নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। ১৯৭৩…
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে আনুষ্ঠানিকভাবে যোগদান করেছেন শারমিন সুলতানা।
যুক্তরাষ্ট্রে সরকারি সফরের প্রথম দিনে ১২টির মধ্যে ১০টি কর্মসূচিতে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এসব…
টাঙ্গাইলের বাসাইলে ১০ কোটি ৯ লাখ ৯২ হাজার টাকা ব্যয়ে নির্মাণাধীন সেতুর ফুটপাতে রডের বদলে…
This website uses cookies.