দীর্ঘ ৩২ বছরের কর্মজীবনে দেশের বিভিন্ন স্বনামধন্য শিল্পপ্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ পর্যায়ে দায়িত্ব পালন করেছেন মো. এনামুল হক ফারুক আকন্দ। চাকরিজীবনে অর্জিত সেই অভিজ্ঞতা নিজের মধ্যে সীমাবদ্ধ না রেখে তিনি কাজে লাগাচ্ছেন নিজ এলাকার বেকার ও মেহনতি মানুষের কল্যাণে। শহরমুখী না হয়ে তিনি ফিরে এসেছেন গ্রামে এবং বাকলজোড়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে গড়ে তুলেছেন একটি মিনি শিল্পপ্রতিষ্ঠান।
তার এই উদ্যোগে বর্তমানে ওই প্রতিষ্ঠানে সরাসরি কাজ করছেন প্রায় ১০০ জন শ্রমিক। শুধু নিজের প্রতিষ্ঠানে নিয়োগ দিয়েই তিনি থেমে থাকেননি; তার মূল লক্ষ্য হলো গ্রামের শিক্ষিত ও অর্ধশিক্ষিত বেকার যুবক-যুবতীদের হাতে-কলমে প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনশক্তিতে পরিণত করা। এই প্রতিষ্ঠান থেকে প্রশিক্ষণ নিয়ে এখন পর্যন্ত প্রায় ৭০ থেকে ৮০ জন তরুণ-তরুণী ঢাকা ও গাজীপুরসহ দেশের বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানে দক্ষ শ্রমিক হিসেবে কর্মরত রয়েছেন।
কেট্রা গ্রামের বাসিন্দা এনামুল হক ফারুক আকন্দ মোহাম্মদ আলাল উদ্দিন আকন্দ ও মা জায়েদা বেগমের চার ছেলে ও দুই মেয়ের মধ্যে সবার বড়। দীর্ঘ কর্মজীবনে দেশের বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানের উচ্চপর্যায়ে দায়িত্ব পালনের সুবাদে শিল্পখাত ও শ্রমবাজার সম্পর্কে তিনি ব্যাপক অভিজ্ঞতা অর্জন করেন। সেই অভিজ্ঞতাকে পুঁজি করেই তিনি নিজ এলাকায় কর্মসংস্থান তৈরির উদ্যোগ নেন।
নিজের কর্মপরিকল্পনা সম্পর্কে ফারুক আকন্দ বলেন, চাকরি জীবনে দেশের বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করার সময় তিনি দেখেছেন, গ্রামের অনেক ছেলে-মেয়ে কাজ করতে আগ্রহী হলেও প্রয়োজনীয় দক্ষতা ও সুযোগের অভাবে তারা পিছিয়ে থাকে। তাই চাকরি থেকে অবসর নেওয়ার পর তিনি সিদ্ধান্ত নেন নিজের এলাকার মানুষকে কাজ শেখাবেন এবং তাদের কর্মসংস্থানের পথ তৈরি করবেন। তিনি জানান, কর্মজীবনে থাকাকালীন দুর্গাপুর-নেত্রকোনাসহ বিভিন্ন এলাকার শ্রমজীবী মানুষের কর্মসংস্থান তৈরিতে তিনি ব্যক্তিগতভাবে কাজ করেছেন এবং বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ ও সহযোগিতার মাধ্যমে কয়েক হাজার মানুষের কর্মসংস্থানে ভূমিকা রেখেছেন।
কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি ফারুক আকন্দ স্থানীয় মসজিদ, মাদ্রাসা এবং বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের সঙ্গেও দীর্ঘদিন ধরে সম্পৃক্ত রয়েছেন। নিজের সামর্থ্য অনুযায়ী মানুষের পাশে দাঁড়ানো এবং এলাকার সামাজিক উন্নয়নে ভূমিকা রাখার চেষ্টা করছেন তিনি। এছাড়া তিনি বর্তমানে বাকলজোড়া ইউনিয়ন বিএনপির সম্মানিত সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। দুর্গাপুরের প্রত্যন্ত এলাকার তরুণ-তরুণীদের প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে গড়ে তোলাই তার আগামীর স্বপ্ন, যাতে তারা চাকরির জন্য শুধু অপেক্ষা না করে নিজেদের দক্ষতা কাজে লাগিয়ে দেশের বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানে কাজের সুযোগ পেতে পারে।
জাতিসংঘ সাধারণ অধিবেশনের ফাঁকে যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তাদের মধ্যে উচ্চপর্যায়ের বৈঠক হয়েছে। এই আলোচনার পর…
নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সাইডলাইনে ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রী আন্দ্রেই প্লেনকোভিচের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন…
জাতিসংঘের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক সফররত প্রধানমন্ত্রী তারেক রহমান গেটস ফাউন্ডেশন, ভিসা ফাউন্ডেশনসহ বিভিন্ন…
ডেঙ্গু ও হামে মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে জাতীয় পার্টির মহাসচিব এ বি এম…
নিউইয়র্কে আয়োজিত জাতিসংঘের এক বৈঠকে রোহিঙ্গা সংকট নিরসনে পাঁচটি জরুরি পদক্ষেপের প্রস্তাব দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক…
নাটোর সদর উপজেলার জংলি ফাজিল মাদ্রাসার প্রভাষক ও ছাত্রশিবিরের সাবেক ইউনিয়ন সভাপতি নূর হোসেন একটি…
This website uses cookies.