কাঁচামালের মূল্যবৃদ্ধি, বিদ্যুৎ ও গ্যাসের তীব্র সংকট এবং শ্রমিকদের বেতন-ভাতা বৃদ্ধির ফলে উৎপাদন ব্যয় অস্বাভাবিক হারে বেড়ে গেছে। এই পরিস্থিতিতে আগামী শনিবার (১২ই সেপ্টেম্বর) থেকে সব ধরনের বেকারি পণ্যের দাম সর্বোচ্চ ২০ শতাংশ পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্রেড, বিস্কুট অ্যান্ড কনফেকশনারি প্রস্তুতকারক সমিতি। তবে সব পণ্যের দাম সরাসরি বাড়ানো হবে না; কিছু পণ্যের ক্ষেত্রে দাম অপরিবর্তিত রেখে ওজন কমিয়ে মূল্য সমন্বয় করা হবে।
সমিতির সভাপতি জালাল উদ্দিন জানিয়েছেন, রুটি, বিস্কুট, কেক ও বাটার বনসহ সব ধরনের বেকারি পণ্যের ক্ষেত্রেই এই সিদ্ধান্ত কার্যকর হবে। তিনি বলেন, ২০২২ সালে করোনাকালীন সময়ের পর এই প্রথম বেকারি পণ্যের দাম সমন্বয় করা হচ্ছে। সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ার সঙ্গে এই দাম বৃদ্ধির কোনো সম্পর্ক নেই বলে তিনি উল্লেখ করেন। মূলত উৎপাদন খরচ অতিমাত্রায় বেড়ে যাওয়ায় সমিতির সদস্যরা সম্মিলিতভাবে এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন।
উৎপাদন ব্যয় বাড়ার চিত্র তুলে ধরে জালাল উদ্দিন জানান, ময়দার বস্তার দাম ২ হাজার ৫০০ টাকা থেকে বেড়ে ৩ হাজার ২০০ টাকা হয়েছে। তেলের ড্রামের দাম ২৫ হাজার টাকা থেকে বেড়ে ৩৩ হাজার টাকা এবং চিনির দাম বেড়ে ৫ হাজার ৫০০ টাকায় দাঁড়িয়েছে। এছাড়া বিদ্যুৎ বিলের ক্ষেত্রেও বড় ধরনের চাপ তৈরি হয়েছে। আগে ১২ হাজার টাকা বিল আসলেও এখন তা ১৮ হাজার টাকা পর্যন্ত আসছে। তিনি অভিযোগ করেন, সরকার ১৫ শতাংশ বিল বাড়ানোর কথা বললেও বাস্তবে তাদের ৫০ শতাংশ পর্যন্ত বেশি বিল দিতে হচ্ছে। এর ওপর লাইনের গ্যাস না পাওয়ায় সিলিন্ডার কিনতে হচ্ছে বাড়তি দামে।
ব্যবসায়ীরা বলছেন, গ্যাস ও বিদ্যুৎ সংকটের কারণে অনেক বেকারি কারখানা দিনের বড় একটি সময় বন্ধ রাখতে হচ্ছে। আগে ভোরের আলো ফোটার আগেই যেসব কারখানায় পণ্য তৈরির কাজ শুরু হতো, এখন তা ব্যাহত হচ্ছে। এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন ছোট উদ্যোক্তারা। সমিতির তথ্য অনুযায়ী, সারা দেশে প্রায় সাত হাজার ক্ষুদ্র বেকারি রয়েছে, যার মধ্যে সাত শতাধিক রাজধানীতে অবস্থিত। নেতারা আশঙ্কা করছেন, দাম সমন্বয়ের পরও যদি গ্যাস-বিদ্যুৎ সংকট দীর্ঘায়িত হয়, তবে এই খাত বড় ধরনের ঝুঁকির মুখে পড়বে।
জালাল উদ্দিন ক্ষোভ প্রকাশ করে বলেন, সরকার বড় শিল্প উদ্যোক্তাদের ৫ থেকে সাড়ে ৫ শতাংশ সুদে ঋণ দিলেও ছোট উদ্যোক্তারা নিজেদের সারা জীবনের সঞ্চয় ও জমি-জমা বিক্রির টাকা দিয়ে ব্যবসা টিকিয়ে রাখছেন। তারা উৎপাদন ব্যয় কমাতে কাঁচামালের বাজার নিয়ন্ত্রণ এবং গ্যাস ও বিদ্যুৎ সরবরাহের বিষয়ে সরকারের কার্যকর উদ্যোগ দাবি করেছেন।
যুক্তরাষ্ট্রের প্রধান কেন্দ্রীয় তদন্ত সংস্থা ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশনের (এফবিআই) হাজারো কর্মকর্তা ও আবেদনকারীদের বিপুল…
তেলুগু তারকা নানির ক্যারিয়ারের শুরু থেকে বর্তমান পর্যন্ত যাত্রা, তার সম্পদের পরিমাণ, বিলাসবহুল গাড়ি ও…
জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছে কনজ্যুমারস এসোশিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)। বিপিসির…
শিল্পের সত্য ও ইতিহাসের প্রেক্ষাপটে হেগেল ও মার্কসের নন্দনতত্ত্বের ভিন্নধর্মী দৃষ্টিভঙ্গি ও তাদের দর্শনের তুলনামূলক…
আওয়ামী লীগের নির্দেশে যারা অগ্নিসংযোগ ও বোমাবাজির মাধ্যমে দেশ অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে, তাদের কোনো…
জ্বালানি তেলের দাম বাড়ার ফলে পরিবহন ভাড়া বৃদ্ধির পাশাপাশি সবজিসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়তে শুরু…
This website uses cookies.