জামায়াতসহ ১১ দলের ৬ দফা বাস্তবায়নের দাবিতে আগামী ১৯ সেপ্টেম্বর ঢাকা থেকে রংপুরের উদ্দেশ্যে লাখো মানুষের একটি বিশাল লংমার্চ অনুষ্ঠিত হবে। এই কর্মসূচি সফল করতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও রংপুর-দিনাজপুর অঞ্চলের পরিচালক মাওলানা আব্দুল হালিম। বুধবার রাতে রংপুর মহানগর কার্যালয়ে জেলা ও মহানগরের দায়িত্বশীলদের নিয়ে আয়োজিত এক প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
প্রস্তুতি সভায় জানানো হয়, আগামী ১৯ সেপ্টেম্বর সকাল ৭টায় ঢাকার মানিক মিয়া অ্যাভিনিউ থেকে এই লংমার্চের যাত্রা শুরু হবে। এরপর গাজীপুর, টাঙ্গাইল, সিরাজগঞ্জ, বগুড়া ও গাইবান্ধা জেলা হয়ে রাতে রংপুরের জিলা স্কুল মাঠে গিয়ে এটি বিশাল জনসমাবেশের মাধ্যমে শেষ হবে। লংমার্চের পথে বিভিন্ন জেলার গুরুত্বপূর্ণ স্থানে পৃথক পথসভার আয়োজন করা হবে। এসব পথসভা ও শেষ মুহূর্তের জনসমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান, বীর মুক্তিযোদ্ধা কর্নেল অলি আহমেদ, মাওলানা মমিনুল হক এবং নাহিদ ইসলাম এমপিসহ ১১ দলের শীর্ষ নেতৃবৃন্দ।
রংপুর মহানগর জামায়াতের আমীর ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য উপাধ্যক্ষ মাওলানা এটিএম আজম খানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই প্রস্তুতি সভায় আরও উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রংপুর-দিনাজপুর অঞ্চলের সহকারী পরিচালক অধ্যক্ষ মাওলানা মমতাজ উদ্দিন, ফোরাম অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ারস (এফডিইবি)-এর কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ আব্দুস সাত্তার শাহ্, রংপুর মহানগর সেক্রেটারি কে এম আনোয়ারুল হক কাজল এবং জেলা সেক্রেটারি মাওলানা এনামুল হকসহ অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দ।
প্রস্তুতি সভায় মাওলানা আব্দুল হালিম দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, গত ছয় মাসে সরকারের দলীয়করণ ও ফ্যাসিস্ট লালন করার নীতির কারণে দেশজুড়ে তীব্র সার, গ্যাস, বিদ্যুৎ ও জ্বালানি সংকট তৈরি হয়েছে, যা জনজীবনকে অতিষ্ঠ করে তুলেছে। একই সঙ্গে খুন, ধর্ষণ, ছিনতাই, ডাকাতি, দখলবাজি ও চাঁদাবাজির মতো অপরাধ বৃদ্ধি পাওয়ায় দেশের সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে এবং সাধারণ মানুষ আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে।
তিনি আরও উল্লেখ করেন, জুলাই গণঅভ্যুত্থানে জনগণের যে আকাঙ্ক্ষা ছিল তা পূরণ করা, স্বাধীন বিচার ব্যবস্থা ও মানবাধিকার প্রতিষ্ঠা করা এবং গুম-খুনের বিরুদ্ধে অধ্যাদেশগুলো সংসদে পাস করার দাবি আদায়ের লক্ষ্যে এই আন্দোলন। জুলাই সনদ অনুযায়ী গণরায় বাস্তবায়নের অংশ হিসেবেই এই লংমার্চের ডাক দেওয়া হয়েছে। মাওলানা আব্দুল হালিম এই কর্মসূচি সফল করতে সর্বস্তরের মানুষের সক্রিয় অংশগ্রহণ ও সহযোগিতা কামনা করেন।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে টেলিফোনে আলোচনার পর রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানিয়েছেন, বিশ্ববাজারে রাশিয়ার…
নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা গ্রোথ সেন্টারে ১৫ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন হাইব্রিড সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপনের লক্ষ্যে উপজেলা…
যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক স্থাপনা পরিদর্শন বিষয়ক আলোচনার খবরকে 'সত্য নয়' বলে জানিয়েছে চীন। বেইজিংয়ে এক…
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফলপ্রসূ আলোচনার পর রাশিয়া যুক্তরাষ্ট্রে…
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবিতে তাঁর দলের নেতা-কর্মীদের ইসলামাবাদ অভিমুখী লংমার্চ শুরুর ছয়…
চুয়াডাঙ্গার দর্শনা জয়নগর আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে ভারতে পালানোর সময় হত্যা মামলাসহ অর্ধডজন মামলার আসামি মাহবুব…
This website uses cookies.