Header Premium (728×90)

সাইবার সুরক্ষা আইন সংশোধন: গুজব ও অপপ্রচারে সর্বোচ্চ ১০ বছরের জেল

সাইবার স্পেসে গুজব ও অপতথ্য ছড়ানোকে নতুন অপরাধ হিসেবে গণ্য করে কঠোর শাস্তির বিধান রেখে সংশোধন করা হচ্ছে সাইবার সুরক্ষা আইন। এ লক্ষ্যে ‘সাইবার সুরক্ষা (সংশোধন) আইন, ২০২৬’-এর একটি খসড়া প্রস্তুত করেছে সরকার। নতুন এই খসড়ায় গুজব ও অপতথ্য প্রচারের দায়ে সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ড, ৪০ লাখ টাকা জরিমানা অথবা উভয় দণ্ডের প্রস্তাব করা হয়েছে, যা বর্তমান আইনে ছিল না।

প্রস্তাবিত সংশোধনীতে কেবল গুজব বা অপতথ্যই নয়, সাইবার অপরাধের পরিধি ও শাস্তি আরও বাড়ানোর সুপারিশ করা হয়েছে। কাউকে হেয়প্রতিপন্ন করা, মানহানি বা বুলিংয়ের উদ্দেশ্যে ডিজিটাল তথ্য-উপাত্ত তৈরি, সংরক্ষণ, প্রেরণ, প্রকাশ কিংবা প্রকাশের হুমকি দেওয়াকেও অপরাধের আওতায় আনা হচ্ছে। একই সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে তৈরি বা সম্পাদিত তথ্য-উপাত্ত এবং অডিও কনটেন্টকেও এই আইনের আওতাভুক্ত করা হয়েছে। সাধারণ সাইবার অপরাধের সাজা বর্তমানের সর্বোচ্চ ২ বছর জেল ও ১০ লাখ টাকা জরিমানা থেকে বাড়িয়ে সর্বোচ্চ ৫ বছর কারাদণ্ড ও ২০ লাখ টাকা জরিমানা করার প্রস্তাব করা হয়েছে। তবে ভুক্তভোগী যদি কোনো নারী বা ১৮ বছরের কম বয়সী শিশু হন, সে ক্ষেত্রে সাজা বাড়িয়ে সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ড ও ৪০ লাখ টাকা জরিমানা করার বিধান রাখা হয়েছে।

খসড়া আইনে ‘গুজব’ ও ‘অপতথ্য’র স্পষ্ট সংজ্ঞা দেওয়া হয়েছে। গুজব বলতে এমন কোনো অসমর্থিত বা অযাচাইকৃত তথ্য, সংবাদ বা দাবিকে বোঝানো হয়েছে, যা জনমনে বিভ্রান্তি, আতঙ্ক, উত্তেজনা বা সামাজিক অস্থিরতা তৈরি করে। অন্যদিকে, ব্যক্তি, প্রতিষ্ঠান, সাধারণ জনগণ বা রাষ্ট্রকে বিভ্রান্ত ও ক্ষতিগ্রস্ত করার উদ্দেশ্যে ইচ্ছাকৃতভাবে তৈরি ও প্রচারিত মিথ্যা বা বিকৃত তথ্যকে ‘অপতথ্য’ হিসেবে সংজ্ঞায়িত করা হয়েছে।

প্রস্তাবিত আইনে আদালতের ক্ষমতাও বাড়ানো হচ্ছে। কোনো কোম্পানি সাইবার অপরাধে দোষী সাব্যস্ত হলে আদালত ওই প্রতিষ্ঠানের নিবন্ধন, লাইসেন্স বা কার্যক্রম স্থগিত, বাতিল বা নিষিদ্ধ করতে পারবে। এখানে কোম্পানির সংজ্ঞাকে আরও বিস্তৃত করে বাণিজ্যিক প্রতিষ্ঠান, অংশীদারি কারবার, সমিতি, ট্রাস্ট, সংঘ বা যেকোনো সংবিধিবদ্ধ সংস্থাকে অন্তর্ভুক্ত করা হয়েছে।

বিচার প্রক্রিয়ার ক্ষেত্রেও বড় পরিবর্তনের প্রস্তাব করা হয়েছে। সব অপরাধের বিচার সাইবার ট্রাইব্যুনালে না করে কেবল গুরুতর অপরাধগুলোর বিচার সেখানে করার বিধান রাখা হয়েছে। রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ কম্পিউটার পরিকাঠামোয় হামলা, সাইবার সন্ত্রাস, হ্যাকিং, যৌন হয়রানি, ব্ল্যাকমেইলিং, রিভেঞ্জ পর্ন, ডিজিটাল শিশু যৌন নিপীড়ন, সেক্সটর্শন এবং গুজব ও অপতথ্য ছড়ানোর মতো গুরুতর অপরাধগুলোর বিচার হবে সাইবার ট্রাইব্যুনালে। অন্যান্য সাধারণ অপরাধের বিচার হবে প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেট আদালতে। এমনকি এসব অপরাধ ‘মোবাইল কোর্ট আইন, ২০০৯’-এর আওতাভুক্ত হলে ভ্রাম্যমাণ আদালতেও বিচার করা যাবে। এ ছাড়া অপতথ্য, গুজব বা অবমাননাকর কনটেন্ট ব্লক করার ক্ষমতা বাড়ানোর পাশাপাশি ব্লক করা কনটেন্টের তথ্য জনসম্মুখে প্রকাশের বাধ্যবাধকতা বাদ দেওয়ার প্রস্তাব করা হয়েছে খসড়ায়।

এই আইনের খসড়াটি চূড়ান্ত করার লক্ষ্যে অংশীজনদের মতামত নেওয়ার প্রক্রিয়া শুরু করেছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সচিবালয়ে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিদের সঙ্গে এক মতবিনিময় সভার মাধ্যমে এ কার্যক্রমের সূচনা হয়। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব মো. মামুনুর রশিদ ভুঞা জানান, এটি গণমাধ্যমের সঙ্গে প্রাথমিক বৈঠক ছিল এবং পর্যায়ক্রমে অন্যান্য অংশীজনদের সঙ্গেও আলোচনা করা হবে। সব পক্ষের মতামত নিয়েই আইনটি চূড়ান্ত করা হবে। তিনি আরও বলেন, সাইবার স্পেস ব্যবহারে মানুষের অধিকার নিশ্চিত করার পাশাপাশি যারা চরিত্রহনন বা সাইবার বুলিংয়ের মতো অপরাধে জড়িত, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া জরুরি।

এর আগে, অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে ‘সাইবার সুরক্ষা আইন, ২০২৬’ সংশোধনের লক্ষ্যে গত ২৯ জুন একটি মন্ত্রিসভা কমিটি গঠন করা হয়। ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রীকে প্রধান করে গঠিত এই কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী, আইনমন্ত্রী, তথ্যমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Ei Din

Recent Posts

সোনারগাঁয়ে মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানে গ্রেপ্তার ১২

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে মাদক ও সন্ত্রাসবিরোধী বিভিন্ন মামলায় ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।…

3 minutes ago

ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে ট্যাব ও প্রশিক্ষণ শুরু সমাজসেবা অধিদপ্তরের

ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় মাঠপর্যায়ে তথ্য সংগ্রহের জন্য ৬৬ হাজার ৯১৫ জন তথ্য সংগ্রহকারী ও…

6 minutes ago

জাতিসংঘে আজ প্রথম ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বৃহস্পতিবার জাতিসংঘের ৮১তম সাধারণ অধিবেশনে প্রথমবারের মতো ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নিউইয়র্কে অবস্থানকালে…

17 minutes ago

না ফেরার দেশে প্রখ্যাত শিশুসাহিত্যিক আখতার হুসেন

বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত ছড়াকার ও শিশুসাহিত্যিক আখতার হুসেন ৮০ বছর বয়সে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

21 minutes ago

বঙ্গভবনের সিংহ পুকুরে মাছের পোনা অবমুক্ত করলেন প্রেসিডেন্ট

বঙ্গভবনের সিংহ পুকুরে মাছের পোনা অবমুক্ত করেছেন প্রেসিডেন্ট। ‘রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’…

29 minutes ago

বিশ্ববাজারে স্বর্ণের দাম কমল, কারণ জানাল রয়টার্স

যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভের সম্ভাব্য কঠোর মুদ্রানীতির প্রভাবে বিশ্ববাজারে স্বর্ণের দাম কমেছে। বৃহস্পতিবার প্রতি আউন্স স্বর্ণের…

48 minutes ago

This website uses cookies.